বনাঞ্জলী - A Luxury Houseboat of Tangua

Directions Website

বনাঞ্জলী - A Luxury Houseboat of Tangua Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বনাঞ্জলী - A Luxury Houseboat of Tangua, Boat Tour Agency, Tanguar Haor, Sunamganj.

26/09/2026
08/09/2026

জাদুকাটা নদীর বুকে বনাঞ্জলী প্রিমিয়াম হাউজবোট | Jadukata River

27/08/2026

🌿 চলছে বনাঞ্জলীর আরেকটি স্বপ্নময় যাত্রা...!!
হাওরের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের প্রিয় #বনাঞ্জলী—প্রকৃতির অপরূপ সৌন্দর্য, হাসি-আনন্দ আর অসংখ্য সুন্দর মুহূর্তকে সঙ্গে নিয়ে। 💚
বনাঞ্জলী শুধু একটি হাউসবোট নয়, এটি স্মৃতিময় এক ভ্রমণের নাম। 🌊🍃

10/08/2026

✨ বনাঞ্জলী - A Luxury Houseboat of Tangua🚤

টাঙ্গুয়ার হাওর, তবে এবার একটু অন্যরকমভাবে… ❤️

প্রকৃতির নিস্তব্ধতা, হাওরের বিশাল জলরাশি আর বিলাসবহুল আতিথেয়তার এক অনন্য সমন্বয়—বনাঞ্জলী নিয়ে এসেছে আপনার জন্য ২ দিন ১ রাতের Premium Luxury Houseboat Experience।

🌊 হাওরের বুকে একান্ত সময়
🛏️ প্রিমিয়াম ও আরামদায়ক কেবিন
🍽️ রুচিশীল খাবারের আয়োজন
🌅 সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর মুহূর্ত
🏞️ টাঙ্গুয়ার হাওরের নির্বাচিত দর্শনীয় স্থান ভ্রমণ
☕ প্রকৃতির মাঝে নিরিবিলি আড্ডা ও অবসর
✨ আর সবকিছুর সঙ্গে—একটি পরিপূর্ণ Luxury Houseboat Experience

২ দিন ১ রাতের প্যাকেজে ঠিক কী কী থাকছে?
এক নজরে দেখে নিন। ❤️

আপনার ভ্রমণ হোক শুধু একটি ট্যুর নয়—
হাওরের বুকে স্মরণীয় এক বিলাসবহুল অভিজ্ঞতা।

🚤 Bonanjoli – A Luxury Houseboat of Tangua
Where Luxury Meets Nature.

03/08/2026

https://www.facebook.com/reel/909257282265802/?app=fbl
ধন্যবাদ সুনামগঞ্জ জেলা প্রশাসন হাওর সংক্রান্ত আপনাদের সঠিক নির্দেশনা জনসম্মুখে উপস্থাপন করার জন্য।

টাংগুয়ার হাওরের বিশাল জলরাশি উপভোগে সকল নিয়ম মেনেই Houseboat Owner’s Association of Bangladesh (হোয়াব)সংগঠনের নিবন্ধিত হ...
02/08/2026

টাংগুয়ার হাওরের বিশাল জলরাশি উপভোগে সকল নিয়ম মেনেই Houseboat Owner’s Association of Bangladesh (হোয়াব)সংগঠনের নিবন্ধিত হাউজবোট হাওরে পরিচালিত হচ্ছে।
সুতরাং কোনো গুজবে কান না দিয়ে দেশ বিদেশের সকল ভ্রমণ পিপাসুদের হাওর উপভোগ করার আমন্ত্রণ রইলো।
ধন্যবাদ প্রিয় সংগঠন হোয়াব সকলের মাঝে জেলা প্রশাসনের সঠিক তথ্যনির্দেশ ছড়িয়ে দেওয়ার জন্য।

প্রেস নোট / স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি

বিষয়: সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্প্রতি প্রকাশিত গণবিজ্ঞপ্তি ও টাঙ্গুয়ার হাওড়ে পর্যটন পরিচালনা প্রসঙ্গে HOAB-এর স্পষ্টীকরণ।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ" সংক্রান্ত সংবাদের অস্পষ্ট ও মুখরোচক শিরোনামের কারণে পর্যটক ও সংশ্লিষ্ট সুধীজনদের মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HOAB) এর পক্ষ থেকে সঠিক ও প্রকৃত তথ্য তুলে ধরা হলো:

১. প্রশাসনের নির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন: গত ১ আগস্ট ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তির প্রতি HOAB সম্পূর্ণ সহমত প্রকাশ করছে এবং এটিকে পরিবেশবান্ধব পর্যটনের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানাচ্ছে।

২. পূর্বনির্ধারিত নিয়মেরই ধারাবাহিকতা: বিজ্ঞপ্তিতে টাঙ্গুয়ার হাওড়ের ইসিএ (Ecologically Critical Area) বা মূল সংরক্ষিত এলাকায় নৌযান প্রবেশে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, তা নতুন কোনো বিষয় নয়। মূল হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় এই নিয়মটি পূর্ব থেকেই বলবৎ রয়েছে এবং HOAB-ভুক্ত হাউসবোটগুলো শুরু থেকেই এই নির্দেশ কঠোরভাবে পালন করে আসছে।

৩. নির্ধারিত নদীপথে নিরাপদ পর্যটন: আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত কোনো হাউসবোট সংরক্ষিত ইসিএ এলাকায় প্রবেশ করে না। বিজ্ঞপ্তির নিয়ম অনুসরণ করে শুধুমাত্র নির্ধারিত নদীপথ (River Tourism Route) ব্যবহার করে প্রতিটি ট্রিপ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পরিচালিত হচ্ছে।

৪. পরিবেশ ও পর্যটক সুরক্ষা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত আচরণবিধি, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বর্জন, সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও সেপটিক ট্যাংকের বাধ্যবাধকতাসহ প্রতিটি শর্ত বাস্তবায়নে HOAB প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সদস্য হাউসবোটগুলো নিয়মিত তা মেনে চলছে।

৫. নিবন্ধন ও প্রশাসনিক সমন্বয়: উল্লেখ্য, HOAB ভুক্ত সকল হাউসবোট ইতোমধ্যে জেলা প্রশাসন কর্তৃক নিবন্ধিত ও তালিকাভুক্ত। জেলা প্রশাসনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত সময়েই আমাদের সকল সদস্য পুনরায় আবেদন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন।

গণমাধ্যমকর্মী ভাইদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, বিষয়টিকে আংশিক বা মুখরোচকভাবে উপস্থাপন না করে, পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল পর্যটন গড়ে তোলার এই সম্মিলিত উদ্যোগকে সঠিকভাবে জনসমক্ষে তুলে ধরুন। জেলা প্রশাসন, পরিবেশ দপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টাঙ্গুয়ার হাওড়ের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করে একটি বিশ্বমানের 'ইকো-ট্যুরিজম' পরিবেশ গড়ে তুলতে HOAB সর্বদা বদ্ধপরিকর।

বিনীত,
মোঃ মাঈন উদ্দীন ফারুক
সাধারন সম্পাদক
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HOAB)

টাংগুয়ার হাওরের বিশাল জলরাশি উপভোগে সকল নিয়ম মেনেই Houseboat Owner’s Association of Bangladesh (হোয়াব) সংগঠনের নিবন্ধিত ...
02/08/2026

টাংগুয়ার হাওরের বিশাল জলরাশি উপভোগে সকল নিয়ম মেনেই Houseboat Owner’s Association of Bangladesh (হোয়াব) সংগঠনের নিবন্ধিত হাউজবোট হাওরে পরিচালিত হচ্ছে।
সুতরাং কোনো গুজবে কান না দিয়ে দেশ বিদেশের সকল ভ্রমণ পিপাসুদের হাওর উপভোগ করার আমন্ত্রণ রইলো।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিটি কমেন্ট বক্সে এটাচ করা হলো।
বনাঞ্জলী - A Luxury Houseboat of Tangua
যেকোনো তথ্য ও বিস্তারিত জানার জন্য আমাদের নির্ধারিত নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন।
☎️ 01712814566 (Page)
☎️ 01704319982 (Jalal)
☎️ 01819077914 (Mahabub)

29/07/2026

বনাঞ্জলী প্রিমিয়াম হাউজবোট থেকে হাওর ও হাওরের জীবন ❤️ বুকিং এর জন্য যোগাযোগ করুন 01712814566 এই নাম্বারে। ভিজিট করুন bonanjoli.com 💕

Address

Tanguar Haor
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when বনাঞ্জলী - A Luxury Houseboat of Tangua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share