FM European Work Permit And Help Center

FM European Work Permit And Help Center আচ্ছালামুয়ালাইকুম, আপনার সাফল্যই আমাদের অগ্রাধিকার, আপনার পরিবার নিয়ে ইউরোপে বসবাসের লক্ষ্য পূরণ করতে যতটুকু সম্ভব সহযোগিতায় আমরা অঙ্গিকারবদ্ধ।

আলহামদুলিল্লাহ!আমাদের গ্রুপের সহযোগিতায় আরো ১৩ জন ভিসা নিয়ে ইতিমধ্যে পর্তুগালে পৌছেছে।সবার জন্য শুভকামনা রইলো।
15/02/2026

আলহামদুলিল্লাহ!
আমাদের গ্রুপের সহযোগিতায় আরো ১৩ জন ভিসা নিয়ে ইতিমধ্যে পর্তুগালে পৌছেছে।
সবার জন্য শুভকামনা রইলো।

আলহামদুলিল্লাহ!আমাদের গ্রুপের মাধ্যমে আজকে মাল্টার আরো দুইজনের ভিসা হলো। যারা আমার/আমাদের সমালোচনা করেন তাদের কে ধন্যবাদ...
18/09/2025

আলহামদুলিল্লাহ!
আমাদের গ্রুপের মাধ্যমে আজকে মাল্টার আরো দুইজনের ভিসা হলো।
যারা আমার/আমাদের সমালোচনা করেন তাদের কে ধন্যবাদ জানাই, আর যারা মিথ্যা অপবাদ কিংবা গীবত করেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেনো তাদের সংশোধন হওয়ার মত তৌফিক দান করেন।
নিজের জন্যও দোয়া চাই, আমি চেয়েছিলাম আমার এলাকার কিছু মানুষ হলেও সাবলম্বি হোক এবং আমার ইউনিয়নের মানুষ আমার মাধ্যমে ইউরোপ আসুক কিন্তু আমার ইচ্ছা আর পরিকল্পনা সব সময় আছে, ছিল। কিন্তু আপনাদের বুঝতে হবে রিজিক বলেও একটা কথা আছে যেটা আল্লাহর পক্ষথেকে আসে।
একই সময় একই ডকুমেন্টস নিয়ে মাল্টার কিছু লোক ভিসা পেলো আবার কিছু লোক ভিসা পেলোনা ইন্টারভিউ খারাপ করার জন্য, আল্লাহকে হাজির নাজির জেনে কসম করে বলতে পারবেন কি, এই দোষ কি আমার হতে পারে ?
আমার বিশ্বাস একটাই উদহারণ! এই সব কিছুর উত্তর জ্ঞানীদের জন্য।
দোয়া করি প্রতিটি মানুষ ভালো থাকুক, আমিন।

আলহামদুলিল্লাহ! এই ৩ জন লোক ঢাকার আমার এক বন্ধুর এলাকার ছোটো ভাই ও ভাতিজার ভিসা কপি, আমাদের গ্রুপের মাধ্যমে তাদের মাল্টা...
08/09/2025

আলহামদুলিল্লাহ! এই ৩ জন লোক ঢাকার আমার এক বন্ধুর এলাকার ছোটো ভাই ও ভাতিজার ভিসা কপি, আমাদের গ্রুপের মাধ্যমে তাদের মাল্টার ভিসা হয়েছে এই মাসেই তাদের ফ্লাইট হবে ইন'শা'আল্লাহ।
কিন্তু দুঃখের বিষয় হলো- ইউরোপের ভিসা হওয়া এখন কঠিন থেকে কঠিনতর হয়েছে। যারা বাংলাদেশে থাকেন তারা কত ধরনের চুর-বাটপারের পাল্লায় পারবেন তার সীমা-পরিসীমা নেই। বাংলাদেশে কিছু মানুষ আছেন তারা ৩ মাসের মধ্যেই সব কমপ্লিট করে দিবে ফ্লাইট সহ। আপনারা আবার জিজ্ঞেস করবেন না যে এই কথাগুলো আমরা কোথায় পেয়েছি, আসলে এগুলো আপনারাই আমাদের বলেছেন। এত দিনে ভিসা করে দেয়, এত টাকায় হয়ে যায় ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আপনাদের বলি, আপনাদের ভাই বন্ধু যারা ইউরোপ আছেন তাদের থেকে তথ্য নিয়ে দেখবেন ইউরোপের অবস্থা এখন কেমন? ইউরোপ এখন বাংলাদেশিদের ভিসাই দিতে চায় না বললে চলে।
আরেকটা বিষয় হলো, ফাইল জমা দিয়েই ক্লাইন্টরা মনে করেন ভিসা মনে হয় আমরা দেই।
আরে ভাই বার বার একটা কথা বলে আসছি, ভিসা আমরা দেই না। ভিসা এম্ভাসি দেয়। আপনার ডকুমেন্টস সব ঠিক থাকলে ভিসা দিতেও পারে আবার নাও দিতে পারে, এটা সম্পূর্ণ এম্ভাসিডরের ইচ্ছে। এখানে কারো বাবার ক্ষমতা নেই যে জিজ্ঞেস করবে ভিসা কেন দিল আর কেন দিল না।
তাই বলে, ভিসা হলে সব ঠিক আর ভিসা না হলে এম্ভাসি পর্যন্ত খরচ যা হয় তা নিয়ে ঝগড়া করবেন এটা কেমন কথা। বিদেশ যেতে হলে এই ছোট মন-মানুষিকথা থেকে বেড়িয়ে আসতে হবে। বিদেশ যেতে হলে টাকা খরচ হবেই হবে। আপনার ভিসা হোক বা না হোক। এটাই চিরন্তন সত্য। যারা সত্য কাজ করেন তাদের এটাই নিয়ম।
আপনি হয়তো জানেন না, একটা ফাইল রেডি করে পারমিট বের করতে কত টাকা খরচ হয়। উকিলের খরচ কত দিতে হয়। একটা ফাইল রেডি করা সহজ কোনো কথা নয়। এগুলো এখানে বলতাম না, কিছু মানুষের মুর্খতার কারনে এগুলো বলতে বাধ্য হলাম। প্রথমে হাত-পা ধরে ফাইল দিবে এবং কন্ট্রাক্ট অনুযায়ী রাজি হয়ে সাইন করে ফাইল জমা করবে আর পরে ফাইল না উঠলে অথবা ভিসা না হলে ব্যবহার দেখায় অন্যরকম। তখন কন্ট্রাক এর কোনো ঠিক-ঠিকানা থাকেনা। খরচ নিয়ে ঝগড়া করে। ধন্যবাদ সবাইকে।

Alhamdulillah, Our clients today receive Malta work permit approval letter and vfs appointment schedule. In sha Allah, t...
31/05/2025

Alhamdulillah, Our clients today receive Malta work permit approval letter and vfs appointment schedule. In sha Allah, they will submit their documents Dhaka vfs 1st and 2nd june.

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):✅ এশিয়া:ভ...
20/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):

✅ এশিয়া:

ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নেপাল: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।

কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:

কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় (প্রবেশ পারমিট প্রয়োজন)।

সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:

কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:

বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:

বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

উল্লেখযোগ্য তথ্য:

1. ভ্রমণের আগে নিশ্চিত করুন আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

2. কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং স্বাস্থ্য বীমা প্রয়োজন হতে পারে।

3. প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে ভ্রমণের আগে জেনে নিন।

নোট:

এই তথ্য বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করুন।

নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ কামনা করছি!

Copy post. Thanks all

বাংলাদেশ ঢাকা থেকে ইউরোপে কম খরচের বিমান টিকেট, পাওয়া সম্ভব? না লাখের মতো লাগবেই !!দেখেন বাংলাদেশ থেকে ইউরোপের রুটে আন্...
06/01/2025

বাংলাদেশ ঢাকা থেকে ইউরোপে কম খরচের বিমান টিকেট, পাওয়া সম্ভব? না লাখের মতো লাগবেই !!

দেখেন বাংলাদেশ থেকে ইউরোপের রুটে আন্তর্জাতিক, অপারেটর গুলা সার্ভিস দেয়, যেমন;
Qatar airways.
Emirates airlines.
Turkish airlines.
Fly Dubai.
Air Arabia.
বাংলাদেশ বিমান যায় ইতালির রোমে, লন্ডন, ম্যানচেস্টারে UK.
এই বিমান গুলার মধ্যে আপনি কম খরচে ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়ার, সার্বিয়া, ইতালিতে যাওয়ার, জন্য Fly Dubai. Air Arabia দিয়ে লাখের নিচে টিকেট, কেটে যেতে পারবেন এবং ট্রানজিট হবে ডুবাই তে।
আর সব থেকে দামি এবং আরামদায়ক জার্নি করতে হলে আপনাকে Qatar. Emirates. Turkish এ যেতে হবে এবং বর্তমান সময়ে তাদের ১লাখ টাকার উপরে উঠা নামা করছে টিকেটের মূল্য। সবাইকে ধন্যবাদ।

আসুন জানি, সম্মানিত প্রিয় বিদেশগামী ক্লাইয়েন্টদের মনের চাওয়া, তারা মনে করেন এজেন্টরা পাইকারি দরে ভিসা বিক্রি করুক। আসলে ...
03/01/2025

আসুন জানি, সম্মানিত প্রিয় বিদেশগামী ক্লাইয়েন্টদের মনের চাওয়া, তারা মনে করেন এজেন্টরা পাইকারি দরে ভিসা বিক্রি করুক।
আসলে ভিসা কি এজেন্সি দেয়?
প্রিয় ভাইয়েরা জেনে রাখুন, এটি মহা-চিরন্তন সত্য যে, এজেন্ট কেন? এজেন্টের বাবার ক্ষমতা নাই কোনো দেশের ভিসা দিয়ে দেওয়ার। তারা একটা ফাইলের ভিসা দেওয়া ব্যতিত অন্য সব কাজ করে দিতে পারে। যেমন, ফাইলের আবেদন, কম্পানির সাথে কন্ট্রাক, পারমিট নিয়ে আসা, পারমিট অনলাইন করা, ফাইল রেডি করা, এম্ভাসি এপয়েনমেন্ট নেওয়া, এম্ভাসিতে ভিসার জন্য ফাইল জমা করা, ইত্যাদি। একটা ফাইলের এত কিছুর পর, শুধু ভিসা পাওয়াটা বাকি থাকে। আর এই ভিসা স্টিকারটি দেয় এম্ভাসি। এম্ভাসি ব্যতীত অন্য কেউ ভিসা দিতে পারেনা।
আপনার ফাইলের ডকুমেন্টস সবকিছু ঠিক থাকার পরও এম্ভাসি না চাইলে আপনাকে ভিসা নাও দিতে পারে, এটি এম্ভাসির অধিকার। আর তাদের অধিকারের উপর কোনো এজেন্সি অথবা ক্লাইন্টের কারো কিছু করার নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।
আসলে ভিসা হলো ভাগ্যের ব্যাপার এবং রিজিক এর একটা অংশ। বিদেশের বিষয়ে যখন রিজিক কপালে আসবে তখন ভিসা এমনিতেই হবে। কেননা আল্লাহর হুকুম যখন যে দেশে হবে তখন সে দেশে গিয়েই আপনার রিজিক খাবেন। সত্য কথা তিতা, তিতা হলেও সত্য বলতে হবে। ধন্যবাদ সবাইকে।

- FM European Work Permit And Help Center. 🌍

১৯৮৫ সালে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ নিয়ে এই সেনজেন অঞ্চল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে রো...
03/01/2025

১৯৮৫ সালে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ নিয়ে এই সেনজেন অঞ্চল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে রোমানিয়া এবং বুলগেরিয়া ছাড়াও পূর্ব অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, মাল্টা, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড এই ভিসা মুক্ত অঞ্চলে যোগদান করে।

Happy New Year's 2025. 💐😍
31/12/2024

Happy New Year's 2025. 💐😍

ক্রোয়েশিয়ার 🇭🇷 নতুন এপ্লিকেশন নিয়ে কিছু কথাঃআপনারা যারাই ২০২৫ সালে ক্রোয়েশিয়ার জন্য এপ্লাই করতে চাচ্ছেন, তারা এটি ভেবে ন...
28/12/2024

ক্রোয়েশিয়ার 🇭🇷 নতুন এপ্লিকেশন নিয়ে কিছু কথাঃ

আপনারা যারাই ২০২৫ সালে ক্রোয়েশিয়ার জন্য এপ্লাই করতে চাচ্ছেন, তারা এটি ভেবে নিয়েন না যে, ফাইল এখন এপ্লিকেশন করলেই এখনি সাথে সাথে পারমিট আসবে বা ভিএফএস এ ফাইল জমা দিতে পারবেন। আমাদের এই লম্বা সফরের কিছু প্রসেস আছে। সে সম্পর্কে আপনাদের কিছু ধারনা দেই।

১. প্রথমে একটি পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে - এটি সবাই জানে সময় লাগে ১-২ সপ্তাহ।
২. পুলিশ ক্লিয়ারেন্স অফিসে জমা দিবেন, দিল্লিতে DHL এর মাধ্যমে যাবে-আসবে এগুলোর হিসাব বাদ দিলাম।
৩. দিল্লিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি + ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেশন করতে হবে - সময় মিনিমাম ১ মাস।
৪. কোম্পানির ভেকেন্সি অনুযায়ী আপনার ফাইল রেডি করে পাঠানো হবে ক্রোয়েশিয়া।
৫. তাদের আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করে HZZ অনলাইনের জন্য অন্তত ১ মাস। ফাইল বেশি হলে ২-৩ মাসও লাগতে পারে।
৬. অনলাইনের পর পারমিট ইস্যু হতে ২-৬ মাস। কমবেশি হতে পারে।
৭. পারমিটের পর ফাইল রেডি করে এম্বাসিতে জমার পর ডেলিভারি সহ ২-৩ মাস।
৮. ভিসা হলে আলহামদুলিল্লাহ। ফ্লাইটের জন্য ম্যানপাওয়ার ট্রেনিং সহ ফ্লাইট পর্যন্ত ১-২ মাস।
৯. আর ভিসা না হলে এই পর্যন্ত সময়, পরিশ্রম লস।
১০. ফাইলের খরচকৃত টাকাও লস।

উপরের বর্ননা মতে যে সময়ের কথা উল্লেখ করেছি তা সম্পুর্ন কার্যক্রমের ধারনার সময়। আপনাকে মিনিমাম ১ বছর সময় নিয়ে ফাইলের কাজ জমা দিতে হবে। এর আগে কাজ সম্পন্ন হয়ে গেলে আলহামদুলিল্লাহ।
সুতরাং যারাই নতুন করে ফাইল জমা দিবেন হাতে ২০২৫ সাল সময়টা হাতে নিয়েই দিবেন।

এবার আসুন একই এজেন্সির কিছু মানুষ ৬-৭ মাসে ফ্লাইট হয় আবার অনেকের ১ বছরেও হয়না কেন? তাহলে শুনুন এটির মূল কারন কি!

১. কিছু কোম্পানির পারমিট সৌভাগ্যক্রমে দ্রুত চলে আসলে তাদের প্রসেস দ্রুত সম্ভব হয়।
তবে এখানে ক্রোয়েশিয়ার কোন কোম্পানি বা বাংলাদেশের এজেন্সির বিন্দুমাত্র হাত নেই।

২. ঠিক একইভাবে দুর্ভাগ্যক্রমে পারমিট দেরিতে ইস্যু হলে সময় চলে যায়। তখন ১ বছরেও কাজ সম্পন্ন হয়না।
তবে ইউরোপের বিভিন্ন শহর ভেদেও পারমিট ইস্যুর সময় কম-বেশি হতে দেখেছি এএবং নরমালি এটি হয়ে থাকে।

ইউরোপের যে দেশেই এপ্লাই করবেন, ১ বছর সময় ধরে করবেন। এজেন্সি যেই সময় বলবে সেই নির্দিষ্ট সময়ের অপেক্ষায় থাকবেন না।
কেননা অনেক ফাইলের ওয়ার্ক পারমিট ইস্যু নাও হতে পারে বা পারমিট হওয়ার পর এম্ভাসিতে ফাইল জমার পর ভিসা নাও হতে পারে এমন মনমানসিকতাও রাখবেন।
এটা তো সবাই জানেন যে, রিজিক এর মালিক আল্লাহ। সুতরাং রিজিকে না থাকলে কোনো ইউরোপ অথবা কোনো এজেন্সি আপনার ফাইলের পারমিট অথবা ভিসা করিয়ে দিতে পারবে না। তাই নেগেটিভ ও লসের হিসাব আগেই করে রাখবেন। তাহলে ফাইলের কাজ না হলে অন্তত মনের মধ্যে কষ্ট পাবেন না।

সুতরাং পৃথিবীতে হুজুগে না চলে ১০ বার ভেবে চিন্তে ফাইল জমা দিবেন। মনে রাখবেন এটা একটা প্রসেস মাত্র। এই প্রসেসে কাজ হলে যেমন খুশি, না হলে তেমনি লস আছে। সুতরাং নিয়ম মেনে চলতে হয়। সবাইকে ধন্যবাদ।

বাংলাদেশে VFS চালু হচ্ছে এতে ক্লাইন্টদের সুবিধা বেশি। ইন্ডিয়া/নেপালে ১.৫ - ২.০ লাখ টাকা যে খরচ হত, সেটা বেচে যাবে ক্লাইন...
26/12/2024

বাংলাদেশে VFS চালু হচ্ছে এতে ক্লাইন্টদের সুবিধা বেশি। ইন্ডিয়া/নেপালে ১.৫ - ২.০ লাখ টাকা যে খরচ হত, সেটা বেচে যাবে ক্লাইন্টদের। এখানে এজেন্সির কিছুই না। মুল কথা হলো ক্লাইন্টদের হ্যাসেল-ফ্রি সার্ভিস দিতে পারাটাই এজেন্সির সুখ।

প্রতিটি এজেন্সি চায় তার ক্লাইন্টদের সুন্দর সার্ভিস দিয়ে সুনাম অর্জন করতে। বাংলাদেশ থেকে ভিসা করতে পারলে অবশ্যই সবাই খুশি। তবে বাংলাদেশে VFS মানেই হুটহাট ভিসা পাওয়া না। ভিসা সার্ভিস দিবে পূর্বের এম্বাসি থেকে পূর্বের নিয়মেই। ঢাকায় শুধুমাত্র জমা ও ডেলিভারি। যার কারনে এখন ইন্ডিয়া/নেপাল ক্লাইন্ট যাওয়ার মত বড় পেরেশানি থেকে মুক্তি পাচ্ছি আমরা ইন'শা'আল্লাহ।

এদিকে বাংলাদেশে VFS আসার কারনে এখন অনেক অসাধু ব্যবসায়ীর উৎপত্তি হতে পারে। নিজ নিজ দায়িত্বে এগুলো থেকে সাবধান থাকবেন এবং সবাইকে সতর্ক করবেন।
অল্প সময়ে আর অল্প টাকায় ফাস্ট সার্ভিস নিতে গিয়ে ধরা খেয়ে এসে কান্নাকাটি করা থেকে বিরত থাকুন।
জানেন তো ইউরোপের স্বপ্ন পুরন করতে উপযুক্ত সময় নিয়ে দিনের পর দিন ধৈর্যের সাথে সহিহ পথে লেগে থাকতে হয় এবং এভাবেই লেগে থাকুন। তাহলে দেখবেন সফলতা আশা করা যায়, ইন'শা'আল্লাহ।

- FM European Work Permit And Help Center 🌍

Address

Sylhet

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when FM European Work Permit And Help Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category