07/12/2025
মাদুরাই এবং রামেশ্বরম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের গুরুত্বসম্পন্ন দুটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। মাদুরাইকে “মন্দিরের শহর” বলা হয়, বিশেষ করে এখানে অবস্থিত মীনাক্ষী অম্মান মন্দিরের জন্য, যা দ্রাবিড় স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এছাড়া শহরটি প্রাচীন শিল্পকলা ও সংস্কৃতির জন্য বেশ প্রসিদ্ধ। অন্যদিকে, রামেশ্বরম হিন্দুধর্মের চারধামের একটি, যেখানে রামনাথস্বামী মন্দির এক পবিত্র তীর্থস্থানের জন্য সুপরিচিত। সমুদ্রবেষ্টিত রামেশ্বরম তার প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় আধ্যাত্মিকতা এবং রামসেতুর ঐতিহাসিক কাহিনী নিয়ে আজও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। আর এই দুই জায়গার নতুন সিরিজ নিয়ে খুব শীঘ্রই আমরা হাজির হচ্ছি Bhromon Times - ভ্রমণ টাইমস্ -এর পর্দায়।
তবে তার আগে কিছু photos আপনাদের সাথে share করে নিলাম।