Wanderlust IND

Wanderlust IND Rediscover. Rejuvenate. Explore unseen. Reach within. For more details, drop us a text.

● হিমাচল প্রদেশ ●● প্যাকেজ শুরু মাত্র ₹8,499/- থেকে ●ছোটবেলায় বাবা অফিস থেকে ফেরার সময়ে আঁকার খাতা আর রং-পেনসিল কিনে আ...
03/08/2026

● হিমাচল প্রদেশ ●
● প্যাকেজ শুরু মাত্র ₹8,499/- থেকে ●

ছোটবেলায় বাবা অফিস থেকে ফেরার সময়ে আঁকার খাতা আর রং-পেনসিল কিনে আনলে আমরা নিজের খেয়ালে আঁকিবুকি কাটতে বসে যেতাম। দূরে কয়েকটা পাহাড়। তার সামনে সারি দিয়ে পাইন গাছ, ছোট্ট একটা বাড়ি আর একটা পাহাড়ি নদী…

তারপর অনেক বছর পেরিয়ে গেছে। ছেলেবেলা এখন বাক্সবন্দী হয়ে ধুলো খাচ্ছে; জীবন আটকে গেছে ইঁদুরদৌড় আর দশটা-পাঁচটার রোজনামচায়। ছোটবেলার স্বপ্নগুলোকে গিলে ফেলেছে সাংসারিক দায়িত্ব আর বস্তুবাদী সমাজ।

আচ্ছা সপ্তাহখানেকের জন্য সবকিছু ছেড়েছুড়ে বেরিয়ে পড়লে কেমন হয়? ঠিক ওই ‘তামাশা’র রণবীর কাপূরের মতো? কর্সিকা যাওয়া নয় সাধই থাকল আপাতত, যদি বলি ছোটবেলার সেই অপটু হাতে আঁকা ছবির মতোই একটা গোটা রাজ্য অপেক্ষা করছে আপনার জন্য? না না, মজা করছি না। হিমাচল আদতেই ঠিক সেরকম। প্রকৃতি আর পাহাড়ের প্রেমে তো বাঙালি চিরকালই পরে এসেছে, কে বলতে পারে, এবার যদি নিজেকে খুঁজে পান নতুন করে?

তাই হানিমুন হোক কিংবা ফ্যামিলি ট্রিপ, বন্ধুদের সাথে দল বেঁধে হইহই করে ঘুরতে যাওয়াই হোক আর নিজেকে খুঁজে পাওয়ার পথচলা- নেক্সট ডেসটিনেশন হিমাচলই হোক।

Call us:
☎️ +91 74499 75599/ +91 74499 75501/ +91 74499 75503/ +91 74499 75505/ +91 74499 75507/ +91 74499 75510

Email us:
✉️ [email protected]

Meet us:
📌 67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara, Kolkata, West Bengal: 700058

● দক্ষিণ-পশ্চিম সিকিম ●● প্যাকেজ শুরু মাত্র ₹4,099/- থেকে ●ভারতবর্ষের বৈচিত্র্যময় ভূখণ্ডের একটা ছোট্ট অংশ আমাদের প্রতিব...
03/08/2026

● দক্ষিণ-পশ্চিম সিকিম ●
● প্যাকেজ শুরু মাত্র ₹4,099/- থেকে ●

ভারতবর্ষের বৈচিত্র্যময় ভূখণ্ডের একটা ছোট্ট অংশ আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম। ওইটুকু হলে কী হবে, পাহাড়প্রেমী মানুষজনের কাছে ওইটেই স্বর্গ। উত্তর আর পূর্বের রুক্ষ পাহাড়ি অঞ্চল, আঁকাবাঁকা রাস্তা, গুরুদংমার কিংবা জুলুকের জিগজ্যাগ রোডের হাতছানি এড়ানো যেমন দুষ্কর, ঠিক সেরকমই দক্ষিণ-পশ্চিম সিকিমের কাঞ্চনজঙ্ঘা আর ঝর্ণার অমোঘ আকর্ষণ, সাথে অজানা পাখির ডাক, রডোডেনড্রনের আহ্বান এড়িয়ে যাওয়াও একপ্রকার অসম্ভব বললেই চলে। আজ বরং আমরা এইদিকটা নিয়েই গল্প করতে বসি।

আচ্ছা, এদিকে ঠিক কোথায় কোথায় ঘোরা যায় বলুন তো?

পেলিং: পেলিং ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। রাবদেনসে রুইন্স আজও রাজপরিবারের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। পাহাড়ি উপত্যকা, লেক, ঝর্ণা, কমলালেবুর বাগান, বৌদ্ধমন্দির তো আছেই। সাথে উপরি পাওনা পেলিংয়ের স্কাইওয়াক। আর কাঞ্চনজঙ্ঘা? এটুকুই বলব, পুরনো ১০০ টাকার নোটের কাঞ্চনজঙ্ঘার ছবিটা এখানেই তোলা।

রাভাঙলা: এই ছোট্ট পাহাড়ি গ্রামের মূল আকর্ষণ বুদ্ধ পার্ক। ২০১৩ সালে গৌতম বুদ্ধের ২৫৫০তম জন্মদিন উপলক্ষ্যে এটির উদ্বোধন করেন দলাই লামা। শতাধিক বর্ষপ্রাচীন রাবং গুম্ফার ওপর ১৩০ ফুটের বুদ্ধমূর্তি, আশপাশ জুড়ে পাহাড়ের বুকে বিশাল পার্ক আর ঠিক পাশেই চোজো লেক- নির্জনতাকে সঙ্গী করে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন এখানেই।

নামচি: নামচিতে মূলতঃ পর্যটকেরা চারধামের আকর্ষণে যান। শুধু তাই নয়, এখানেই রয়েছে ভারতীয় ফুটবলের কিংবদন্তী বাইচুং ভুটিয়ার নামাঙ্কিত স্টেডিয়াম। ইতিহাসের পাতা ওলটালে দেখা যায়, এই নামচিতেই রাজকুমারী অংমু চোগিয়াল রাজবংশের একজনকে হত্যা করে পালিয়ে ধরা পড়ে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। লোকমুখে শোনা যায়, নামচির পথে ঘুরপিসেতে আজও তাঁর বিদেহী আত্মা ঘুরে বেড়ায়।

ইয়ুকসোম: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের পাশাপাশি, এখানে দেখে নেওয়া যেতেই পারে সিকিমের প্রথম চোগিয়ালের রাজ্যাভিষেকের স্থান। তাছাড়াও সিকিমের অন্যতম উল্লেখযোগ্য বৌদ্ধমন্দির ডুবডি মনেস্ট্রিও (৩২৩ বছর প্রাচীন) এখানেই রয়েছে।

রিনচেনপং: ওক-পাইনের জঙ্গল, দূরে কাঞ্চনজঙ্ঘার হাতছানি, চারদিকে খালি সবুজের গালিচা আর আশেপাশে নাম না জানা অসংখ্য পাখির ডাক। সন্ধ্যাবেলায় খানিক হেঁটে গিয়েই দেখে নিতে পারেন পয়জন লেক, ডাকবাংলো আর মনেস্ট্রি। পাহাড়ের বুকে এরম অফবিটে একরাত না কাটালে আফসোস কিন্তু হতেই পারে।

ছায়াতাল: পাহাড়ে যারা শান্তি খুঁজতে যান, ছায়াতাল তাদের জন্য আদর্শ। রডোডেনড্রনের জঙ্গলে ঘেরা, নাম না জানা ফুলের সমারোহ আর পাখির কলতান, সাথে কাঞ্চনজঙ্ঘার আকর্ষণ- আর কী চাই?

হিলে-ভার্সে: মূলতঃ রডোডেনড্রনের টানে ছুটে যাওয়া পাহাড়প্রেমী মানুষজন এখানে ট্রেকিংয়ে গিয়ে থাকেন। সাধারণত এপ্রিল-মে মাসে প্রকৃতি এখানে নিজের সম্ভার নিয়ে বসে।

এদিকের দর্শনীয় স্থানগুলো নিয়ে না হয় জানলেন। এবার খরচা? গাড়ীভাড়া বেশী হওয়ায় তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চাইতে খরচ একটু বেশিই পড়ে। তবে ওই যে! আমরা সবসময়ই চেষ্টা করি যাতে ভ্রমণপ্রেমী বাঙালির পকেট কখনো পিছুটান না হয়ে দাঁড়ায়! তাই আমাদের সাউথ ওয়েস্ট সিকিমের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ₹৪,০৯৯ টাকা থেকে!

আপাতত, এইটুকু গল্পই থাক। এরপর আরও অজানা গল্প শুনতে গেলে তো ওখানে পৌঁছতে হবে। তাই আর দেরী না করে ঝটপট যোগাযোগ করে ফেলুন আমাদের সাথে আর পেয়ে যান আপনার নেক্সট ট্রিপে ফ্ল্যাট ৫% ডিসকাউন্ট!

Call us:
☎️ +91 74499 75599/ +91 74499 75501/ +91 74499 75503/ +91 74499 75505/ +91 74499 75507/ +91 74499 75510

Email us:
✉️ [email protected]

Meet us:
📌 67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara, Kolkata, West Bengal: 700058

● অফবিট নর্থ বেঙ্গল ●● প্যাকেজ শুরু মাত্র ₹3,199/- টাকা থেকে ●এই যে শুনছেন? আপনি খবর পাননি? গুপিবাঘার জাদুজুতো খুঁজে পাও...
03/08/2026

● অফবিট নর্থ বেঙ্গল ●
● প্যাকেজ শুরু মাত্র ₹3,199/- টাকা থেকে ●

এই যে শুনছেন? আপনি খবর পাননি? গুপিবাঘার জাদুজুতো খুঁজে পাওয়া গেছে! সত্যি সত্যিই! আর সেই জুতোজোড়ার মালিক এখন Wanderlust Travelmaniacs! সাধ্যের মধ্যে সাধ মিটিয়ে ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা এখন তাই আমরাই।

অফিসের ছয় বাই ছয়ের কিউবিকলে আটকে থাকা ফেরারী মন, স্কুল-কলেজের পড়ার চাপে নুইয়ে পড়া পিঠ, সেদিনের মেঘবালিকার গৃহবধূর দায়িত্ব সামলাতে সামলাতে ছেঁটে যাওয়া ডানা- আচ্ছা মন চায় না রোজকার রুটিন ভেঙে, সবকিছু ছেড়েছুড়ে পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা অসংখ্য জানা-অজানা গ্রামগুলোতে দু-চারদিন ঘুরে আসতে? খরস্রোতা নদী, ঝুলবারান্দা, হাতে ধোঁয়া ওঠা দার্জিলিং চায়ের কাপ আর আকাশের ক্যানভাস জুড়ে কাঞ্চনজঙ্ঘা- এখানে রোজ সকালে বাজারে যাওয়ার বালাই নেই, রান্নাঘরের একঘেয়েমি নেই, অফিস যাওয়ার তাড়া নেই, ছেলেমেয়েকে স্কুল কলেজ টিউশনে পাঠানোর টেনশন নেই।

কিন্তু ঘুরতে যাওয়ার তো খরচ অনেক! ধ্যাত, আপনি জাস্ট প্ল্যানিং করুন, ওসব বরং আমাদের ওপর ছাড়ুন। চিন্তা নেই। সাধ্য আর সাধের মেলবন্ধনের দায়িত্ব আমাদের। আর প্ল্যানিংয়ের জন্য আমাদের পছন্দের কয়েকটা সার্কিটে না হয় একবার চোখ বুলিয়ে নিন।

১। দার্জিলিং - কালিম্পং - কার্শিয়াং: শহুরে ঘোরাফেরা। প্রচুর সাইটসিন। শপিংয়ের জন্যেও বেশ ভালো।

২| শিটং/যোগীঘাট - তাকদা/চিনচুলে/লামহাট্টা - দাওয়াইপানি/পুবং/রামপুরিয়া - লেপচাজগৎ: গ্রাম্য পরিবেশ। হোমস্টের আতিথেয়তা। প্রাকৃতিক সৌন্দর্য্যের পসরা। পাহাড়ি নদী, কমলালেবুর বাগান, চা বাগান, পাইন ফরেস্ট, মনেস্ট্রি, ঝর্ণা আর kanchonjngha- সবটাই পেয়ে যাবেন এদিকে।

৩. কোলাখাম/লুঙচু - রিশপ/দুকা ভ্যালী - রামধুরা/ইচ্ছেগাঁও/ - কাফেরগাঁও/পানবু: বৈচিত্র্য তুলনামূলকভাবে কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মক আর শান্ত নিরিবিলি। রাজ্যের উচ্চতম ওয়াটারফল, সারি সারি পাইনবন, ডেলো, তিস্তা আর কাঞ্চনজঙ্ঘার মেলবন্ধনে একটা পোস্টকার্ড ট্রিপ।

৪. মাজিধুরা - মিম - জামুনি - চটকপুর: মিনি প্যাহেলগাম, টি এস্টেট, স্রোতস্বিনী নদী আর পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম। কি, পারফেক্ট কম্বো না?

৫. মানেভঞ্জন/চিত্রে - সান্দাকফু - চন্দু/থাকুম ভ্যালী - তুমলিং: কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট আর বরফ। আর কিছু না হয় নাই বা বললাম।

একটু কনফিউজড লাগছে? চিন্তা নেই, আমাদের এক্সপেরিয়েন্সড ট্রাভেল এডভাইজাররা আপনাকে সহজ উপস্থাপনায় সুন্দর ভাবে বুঝিয়ে দেবে সমস্তটা। আপনার চাহিদা, বাজেট এবং শারীরিক সক্ষমতার ওপর ভিত্তি করে সেই অনুযায়ী করে দেবে আপনার নেক্সট নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার প্ল্যান।

আর হ্যাঁ, হইহুল্লোড় করুন, জমিয়ে আড্ডা দিন, মেঘেদের সুখ-দুঃখের গল্প শোনান, একগাদা ছবি তুলুন, শুধু একটাই অনুরোধ। পাহাড় নোংরা করবেন না। ব্যাস। আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর ঝটপট বুক করে ফেলুন আপনাদের আগামী অফবিট ভ্রমণের প্যাকেজ আর পেয়ে যান সমস্ত প্যাকেজের ওপর ৫ শতাংশ অতিরিক্ত ছাড়।

Call us:
☎️ +91 74499 75599/ +91 74499 75501/ +91 74499 75503/ +91 74499 75505/ +91 74499 75507/ +91 74499 75510

Email us:
✉️ [email protected]

Meet us:
📌 67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara, Kolkata, West Bengal: 700058

● নর্থ সিকিম ●● মাত্র 8,899/- টাকা থেকে শুরু ●গত কয়েক বছর ধরে গুরুডোংমারের অমোঘ আকর্ষণে নর্থ সিকিম হয়ে উঠেছে ভারতের অন...
03/08/2026

● নর্থ সিকিম ●
● মাত্র 8,899/- টাকা থেকে শুরু ●

গত কয়েক বছর ধরে গুরুডোংমারের অমোঘ আকর্ষণে নর্থ সিকিম হয়ে উঠেছে ভারতের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। বহুদিন পর গুরুডোংমারের দেখা পাওয়ার সুযোগ, রডোডেনড্রনে মোড়া জিরো পয়েন্ট, কালা পাথ্থর থেকে মাউন্ট এভারেস্ট দেখার লোভ, ইয়ুমথাংয়ের উষ্ণপ্রস্রবণে স্নানের সুযোগ, সাথে বাবা মন্দির আর ছাংগু লেক দর্শন- এ মায়া কাটানো এককথায় অসম্ভব! এছাড়াও পথে পড়বে একাধিক ঝর্ণা, পাহাড়ি নদী, আঁকাবাঁকা রাস্তা, সুবিশাল পাহাড়।

নর্থ সিকিম নিয়ে যেমন মানুষের উৎসাহের অভাব নেই, ঠিক তেমনই অভিযোগও অনেক। এর মূল কারণ গাইডেন্সের অভাব, প্রচুর লুকোনো খরচ আর বিরক্তিকর সার্ভিস। আর ঠিক এই কারণেই নির্বিঘ্নে ঘোরার একমাত্র ঠিকানা আমরাই। কেন? কারণ আমরাই একমাত্র হোটেল ট্যু হোটেল ট্রান্সফার, পারমিট অ্যাসিসটেন্সের পাশাপাশি প্রপার মেডিক্যাল গাইডেন্স দিয়ে থাকি। এডভেঞ্চার বাঙালির রক্তে। আর সেই এডভেঞ্চারের শখ যাতে নির্বিঘ্নে পূরণ হয়, তার দায়িত্বভার আমাদের।

আসুন তবে এবার একঝলকে দেখে নিই উত্তর সিকিম ঘোরার ভ্রমণসূচী।

প্রথম দিন (গ্যাংটক): গোটা ট্যুরটাতেই যদি সাইটসিনের সংখ্যা গুণতে যান, তাহলে কিন্তু বড় ভুল করবেন। সাইটসিনের অভাব মেটাতে কেনাকাটি আর খাওয়া-দাওয়ার কিন্তু কোনও বিকল্প নেই। দুপুরবেলা হোটেলে লাঞ্চ সেরে ঘুরে আসতে পারেন এম.জি.মার্গ থেকে। স্ট্রিট ফুড, শপিং আর ম্যান্ডেটরি সেলফি তো রয়েইছে, আর যদি একটু এডভেঞ্চারাস ফিল করেন, সিকিমে কিন্তু এলকোহল বেশ সস্তা। সাথে রয়েছে গুচ্ছের ক্যাসিনোও! তবে আজ কিন্তু একটু তাড়াতাড়ি শুয়ে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। কাল অনেক পথ পেরোতে হবে যে!

দ্বিতীয় দিন (লাচেন): গ্যাংটকে হোটেলের দোরগোড়ায় ড্রাইভার দাজু পারমিট নিয়ে এসে হর্ন মারলেই যাত্রা শুরু। মাথায় রাখবেন, নর্থ সিকিমের গাড়িতে কিন্তু লাগেজ ভেতরেই রাখতে হয়। ঠিক সেই কারণেই আমাদের হোটেলে আপনি পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি লকার রুমের সুবিধা। প্রয়োজনীয় লাগেজটুকু নিয়ে বেরিয়ে লাচেন যাওয়ার পথে আমরা একে একে দেখে নেব সেভেন সিস্টার ফলস, নাগা ফলস আর চুংথাং বাঁধ। মনে রাখবেন, আজ কিন্তু হোটেলে ঢুকতে ঢুকতে সন্ধ্যে। অতএব, ঢুকে যত তাড়াতাড়ি সম্ভব খাওয়াদাওয়া করে শুয়ে পড়াই উচিত। কাল আবার ভোর ভোর গুরুডোংমার যেতে হবে যে।আর হ্যাঁ, যাতে শরীর সুস্থ থাকে কাল, আজ মদ্যপান এড়ানোই শ্রেয়।

তৃতীয় দিন (লাচুং): কাকভোরে যাত্রা শুরু। গন্তব্য বহু প্রতীক্ষিত গুরুডোংমার। ভাঙাচোরা সর্পিল রাস্তা, হাড় কাঁপানো ঠান্ডা। সূর্যের প্রথম আলোয় তুষারাবৃত পর্বতশৃঙ্গে সোনালি আভা। সবশেষে গুরুডোংমার। হাতে সময় অল্প, বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্টের ভয়। অতএব, প্রতিটি মুহূর্তের সবটুকু উপভোগ করুন। বুক ভরে শ্বাস নিন, গলা ছেড়ে চিৎকার করুন, ইউ আর অলমোস্ট অন দ্যা টপ অফ দ্যা ওয়ার্ল্ড! এইদিন চাইলে নিজের খরচে ঘুরে আসতে পারেন কালা পাথ্থর থেকেও! আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে মাউন্ট এভারেস্টের দর্শনও পেয়ে যেতে পারেন। ঘোরাফেরা হয়ে গেলে হোটেলে ফিরে লাঞ্চ সেরেই আবার বেরিয়ে পড়তে হবে লাচুংয়ের উদ্দেশ্যে।

চতুর্থ দিন (লাচুং): ভোর ভোর বেরিয়ে পড়ে আজ আমরা দেখে নেব ইয়ুমথাং ভ্যালি। এই ভ্যালির রূপ আবার ঋতুভেদে বদলাতে থাকে। শীতে বরফে ঢাকা ভ্যালি গরমকাল এলে ভরে যায় রডোডেনড্রনে আর বর্ষার পর নানা রঙ-বেরঙের ফুলে। চাইলে নিজস্ব খরচে ঘুরে আসতে পারেন জিরো পয়েন্ট থেকে। শীতকালে অবশ্য দরকার পড়বে না, কিন্তু সারা বছর কমবেশি বরফ দেখার একমাত্র ঠিকানা কিন্তু এই জিরো পয়েন্টই। ঘোরাফেরা হয়ে গেলে হোটেলে ফিরে লাঞ্চ সেরে সেদিন রাত্রে লাচুংয়ে রেস্ট।

পঞ্চম দিন (গ্যাংটক): আজ গ্যাংটকে ফিরে আসার পালা। চাইলে নিজস্ব খরচে ঘুরে আসতে পারেন মাউন্ট কাটাও থেকে। চারিদিকে সারি সারি পাইন গাছ, একাধিক মাউন্টেন পিকের প্যানোরমিক ভিউ। শীতকালে এদিকে বেশ কিছু স্নো-একটিভিটিও হয়ে থাকে। গ্যাংটকে ফিরে এসে চাইলে আরেকবার এম.জি মার্গ থেকে ঘুরে আসাই যায়। আজ ট্রিপের শেষরাত। আড্ডা হোক, হইহুল্লোড় হোক, গল্পগুজব হোক, তবে অন্যের অসুবিধা না করে।

ষষ্ঠ দিন (ঘরে ফেরার পালা): গ্যাংটক আর সেবকের ভয়াবহ হিল ট্রাফিক এড়াতে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো হবে আজ। নইলে ট্রেন বা ফ্লাইট মিসের সম্ভাবনা কিন্তু প্রবল। মন খারাপ একটু হবেই, মনের মণিকোঠায় থেকে যাবে এই এডভেঞ্চার ট্রিপ। ট্রেনে উঠে ছবি আদানপ্রদান করতে করতে করে ফেলাই যেতে পারে নেক্সট ট্রিপের প্ল্যানিং…

পুনশ্চ, হাতে একদিন অতিরিক্ত সময় থাকলে করে ফেলতে পারেন বাবা মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলাও। আর হাতে যদি দু’দিন অতিরিক্ত থাকে তাহলে জুলুকের সাথে গোটা ইস্ট সিকিমও ঘুরে ফেলতেই পারেন।

নর্থ সিকিম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টিপস্:
১। নর্থ সিকিমের পারমিটের জন্য ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি। সাথে পাসপোর্ট সাইজের ফটো। যদি ১৮ এর নীচে বয়স হয়, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ক্যারি করতে পারেন।
২। গোটা সিকিমেই কিন্তু প্লাস্টিক ব্যানড। তাই প্লাস্টিকের জলের বোতল, টিফিন বক্স কিংবা পলিথিন ক্যারি করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন।
৩। নর্থ সিকিম এক্সট্রিম হাই-অল্টিটিউড ট্রিপ। অক্সিজেন ক্যান অবশ্যই সাথে নিয়ে যাবেন। এছাড়া বেসিক কিছু মেডিসিন ক্যারি করা ভালো।
৪। নর্থ সিকিম যেহেতু প্রাকৃতিক এবং ভৌগোলিকভাবে আনস্টেবেল রিজিয়ন, এখানে কিন্তু প্রতিমুহূর্তে পরিস্থিতি অনুযায়ী নিয়মাবলী পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী ভ্রমণসূচি পরিবর্তিত হতে পারে।
৫। প্রতিটি ট্রিপ বুকিংয়ের পরে আমরা কিছু গাইডলাইনস দিয়ে থাকি। সেটা ফলো করে চললে আপনাদের এক্সপেরিয়েন্স আরো ভালো হতে পারে।

কী ভাবছেন? এত্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যখন, খরচ তো বিশাল হবেই। একদমই না। আপাতত আমাদের নর্থ সিকিমের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ৮,৮৯৯/- টাকা থেকে। তবে হ্যাঁ, একটিমাত্র পরিবার বা কোনো দম্পতি এককভাবে গেলে কিন্তু বাজেট বাড়াবাড়ি পড়বেই।

মূলত তাদের কথা মাথায় রেখেই ব্যবস্থা থাকছে শেয়ারিং ট্রিপের, তবে মাথায় রাখবেন সেক্ষেত্রে কিন্তু গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ থাকবে আর হোটেল স্ট্যান্ডার্ড ক্যাটাগরির পাবেন।

তাহলে আর দেরি কিসের? ফেসবুক বন্ধ করে ঝটপট বুক করে ফেলুন আপনার নেক্সট ট্রিপ আর পেয়ে যান ফ্ল্যাট ৫% ডিসকাউন্ট!

■ যোগাযোগ:
Call us:
☎️ +91 74499 75599/ +91 74499 75501/ +91 74499 75503/ +91 74499 75505/ +91 74499 75507/ +91 74499 75510
Email us:
✉️ [email protected]
Meet us:
📌 67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara, Kolkata, West Bengal: 700058

● ওল্ড সিল্ক রুট ●● প্যাকেজ শুরু মাত্র ₹4,499/- থেকে  ●আচ্ছা, স্বল্প খরচে পাহাড় ঘুরতে গিয়ে যদি বরফের সন্ধান মেলে? কিংব...
03/08/2026

● ওল্ড সিল্ক রুট ●
● প্যাকেজ শুরু মাত্র ₹4,499/- থেকে ●

আচ্ছা, স্বল্প খরচে পাহাড় ঘুরতে গিয়ে যদি বরফের সন্ধান মেলে? কিংবা নাম না জানা পাহাড়ি ফুলের সম্ভার? তার সাথে যদি থাকে ইতিহাসের হাতছানি? মন্দ নয় বলুন এই কম্বোটা? হেডিং দেখে এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমরা ওল্ড সিল্ক রুট নিয়ে আলোচনা করতে চলেছি। ঋতুভেদে এখানে বরফের পাশাপাশি রডোডেনড্রন, পাহাড়ি নদী-ঝর্ণা-লেক-পাইন ফরেস্ট সবকিছুই পেয়ে যাবেন এই সিল্ক রুটে। আর হ্যাঁ, সবটাই সাধ্যের মধ্যে।

মানবসভ্যতার ইতিহাসের প্রথম বাণিজ্যপথ এই সিল্ক রুট। প্রতিবেশী চীন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পারস্য, সুদূর পাশ্চাত্যের গ্রিস, রোম অবধি সংযুক্ত করেছিল এই বাণিজ্যপথ। তারই একটা ছোট্ট অংশ রয়েছে পূর্ব সিকিমে। ভ্রমণপিপাসু বাঙালির পাহাড়ি গ্রামের অভিজ্ঞতা পাওয়ার সাধ সাধ্যের মধ্যে এনে দিতে পারে একমাত্র সিল্করুটই। শহুরে স্বাচ্ছন্দ্যের অভাব নিঃস্বার্থ আতিথেয়তা অনায়াসে পূরণ করবেই, এটুকু হলফ করে বলতে পারি।

সিল্ক রুট ঘুরে দেখার জন্য ন্যূনতম তিন রাত প্রয়োজন। তবে ধকল কম হয় বলে বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকেরা চার রাতেই ভেঙে নিয়ে থাকেন। সাথে উপরি পাওনা গ্যাংটকে গোটা একটা দিন কাটানোর সুযোগ। জনপ্রিয়তার কারণে এখানে বরং চার রাতের পরিকল্পনা নিয়েই আলোচনা করা যাক।

প্রথম দিন (ঋষিখোলা/রোরাথাং): দুপুর দুপুর ওয়ান্ডারলাস্টের এসোসিয়েট হোমস্টেতে পৌঁছে ঝটপট সেরে ফেলবো নেপালী দিদির হাতে রান্না ভাত-ডাল-ভাজা-তরকারি-ডিমের ঝোল। তারপর রেশী নদীতে খানিক জলকেলি আর সন্ধ্যাবেলা একটা জমিয়ে আড্ডা। ব্যাস আর কি? সারাদিনের ধকল কাটাতে নদীর আওয়াজ শুনতে শুনতে ঘুমের দেশে পাড়ি দেওয়া যেতেই পারে।

দ্বিতীয় দিন (লিংটাম/লুংচুক): সকাল সকাল ব্রেকফাস্ট করে বিদায় জানাব নদীর ধারের এই অপরূপ মায়াবী হোমস্টেটাকে। তারপর রংলিতে পারমিট সেরে নিয়ে চলে যাব সোজা লিংটাম বা লুংচুকে। পথে দেখে নেব রংলি বাজার , বিনায়ক মন্দির ইত্যাদি।

তৃতীয় দিন (পদমচেন/জুলুক/লুংথুং):
সকালে উঠে আশপাশে একটু ঘুরে নিয়ে বেরিয়ে যাব আজ হাই অল্টিটিউড এরিয়ার দিকে। পথে দেখে নেব এক এক করে কিউখোলা ফলস, পদমচেন ইকো ফরেস্ট ইত্যাদি।

চতুর্থ দিন (গ্যাংটক): আজকেই মূল সিল্ক রুট ভ্রমণ। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরী হয়ে বেরিয়ে পড়ব। প্রথম আকর্ষণ জুলুকের জিগজ্যাগ রোড। থাম্বি ভিউপয়েন্ট থেকে দেখা যায় নিচে ৩২টি হেয়ারপিন বেন্ড, সাথে পাহাড়ের অমোঘ সৌন্দর্য। সাথে লুংথুং ভিউপয়েন্ট থেকে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। তারপর একে একে দেখে নেব লক্ষ্মী চক, নাথাং ভ্যালি (১৩,৫০০ ফিট, এই ট্রিপের উচ্চতম পয়েন্ট), ওল্ড বাবা মন্দির, কুপুক লেক, ছাঙ্গু লেক। তারপর তো গ্যাংটকে সন্ধ্যেবেলা এম.জি. মার্গে শপিং তো রয়েছে!

পঞ্চম দিন (ঘরে ফেরার দিন): পাহাড়কে বিদায় জানিয়ে খানিকটা মন খারাপ আর একরাশ মধুর স্মৃতি নিয়ে আমরা ফিরে আসবো যে যার নিজের বাড়ি। আর সুযোগ খুঁজব, রোজকার একঘেয়ে জীবন থেকে পালিয়ে আবারও পাহাড়ে কয়েকটা দিন কাটিয়ে আসার।

কী ভাবছেন? এতগুলো জায়গা ঘুরবেন, খরচ নিশ্চয়ই প্রচুর। একদমই না। আমাদের সিল্ক রুটের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 4,499 টাকা থেকে! ব্যাস তবে আর দেরি কীসের? ফেসবুক বন্ধ করে এখনি বুক করে ফেলুন আপনার নেক্সট ট্রিপ আর পেয়ে যান ফ্ল্যাট ৫% ডিসকাউন্ট!

Call us:
☎️ +91 74499 75599/ +91 74499 75501/ +91 74499 75503/ +91 74499 75505/ +91 74499 75507/ +91 74499 75510
Email us:
✉️ [email protected]
Meet us:
📌 67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara, Kolkata, West Bengal: 700058

● বর্ষার দার্জিলিংয়ের পঞ্চম সিজন ●◆ চার রাত/পাঁচ দিনের প্যাকেজ শুরু মাত্র ৩,৮৯৯ টাকা থেকে ◆◆ পাঁচ রাত/ছয় দিনের প্যাকেজ...
20/05/2026

● বর্ষার দার্জিলিংয়ের পঞ্চম সিজন ●
◆ চার রাত/পাঁচ দিনের প্যাকেজ শুরু মাত্র ৩,৮৯৯ টাকা থেকে ◆
◆ পাঁচ রাত/ছয় দিনের প্যাকেজ শুরু মাত্র ৪,৯৯৯ টাকা থেকে ◆
■ ট্রেন টিকিট, হোটেলের খাওয়া-থাকা, সাইটসিন সবকিছু নিয়ে ■

দার্জিলিং বরাবরই বাঙালির প্রিয়। ম্যাল, কাঞ্চনজঙ্ঘা, কেভেন্টার্স, গ্লেনারিজ সব মিলিয়ে সে এক জমজমাট ব্যাপার। সারাদিন জুড়ে আকাশে মেঘেদের খেলা, রাস্তার বাঁকে বাঁকে ঘন কুয়াশা, ম্যালে রঙবেরঙের ছাতার ভিড় আর একটা মিষ্টি শীত। বর্ষার পাহাড়, বিশেষ করে দার্জিলিং অদ্ভুত মায়াবী।

আর ঠিক এই সময়ের জন্যেই Wanderlust Travelmaniacs নিয়ে এসেছে মনসুন স্পেশাল প্যাকেজ। মাত্র ৩,৮৯৯ টাকায় দার্জিলিং! কি লোভ হচ্ছে তো? আসুন একবার ঝট করে চোখ বুলিয়ে নি প্যাকেজের ডিটেইলসে।

■ প্যাকেজে যা যা রয়েছে:

● ট্রেন: স্লিপার ক্লাসে যাতায়াত (শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি এবং ফেরত)। এক্ষেত্রে উল্লেখ্য, ট্রেনের বার্থ, কম্পার্টমেন্ট বা কামরা ইন্ডিয়ান রেলওয়ে বরাদ্দ করে। তাই কার কোন কামরা, কম্পার্টমেন্ট বা বার্থ পড়বে, তার প্রেফারেন্স আমরা নিতে পারি, কিন্তু টিকিট কাটার আগে কি পড়বে তা নিশ্চিত করা সম্ভবপর নয়।

● গাড়ি: বোলেরো বা সুমো। নিউ জলপাইগুড়ি পিকআপ এন্ড ড্রপ। দার্জিলিংয়ের সমস্ত সাইটসিন। গাড়ির সমস্ত পার্কিং চার্জ (প্রতিটি স্পটে এক ঘণ্টা অবধি)। প্রতিটি গাড়িতে দশজন অবধি মানুষ থাকবেন। উল্লেখ্য, আমরা চেষ্টা করি নয়জনের বেশি একটি গাড়িতে না করার। তাতে চালক এবং পর্যটক উভয়েরই সুবিধে হয়।

● থাকা: ম্যালের কাছাকাছি স্ট্যান্ডার্ড হোটেলে পরিবারপিছু নিজস্ব রুম।

● খাওয়া-দাওয়া: দার্জিলিংয়ে পৌঁছে হোটেল চেকইনের পর মধ্যাহ্নভোজ থেকে শুরু করে হোটেল চেকআউটের আগের প্রাতরাশ অবধি রোজ তিনবেলা খাওয়াদাওয়া।

● খাদ্যতালিকা:
◆ মধ্যাহ্নভোজ: (যেকোনো একটি)
১। ভাত, ডাল, ভাজা, তরকারি, ডিমের অথবা মাছের ঝোল।
২। খিচুড়ি, ভাজা, আলুর দম আর ডিম বা মাছ ভাজা।
◆ সান্ধ্যভোজ: (যেকোনো একটি)
১। ভাত বা রুটি, ডাল, তরকারি, মুরগির ঝোল।
২। ফ্রায়েড রাইস আর চিলি চিকেন।
৩। চিকেন বিরিয়ানি।
◆ প্রাতঃরাশ: (যেকোনো একটি)
১। লুচি আর সাদা আলুর তরকারি।
২। আলুর পরোটা, আচার আর ডিমসেদ্ধ।
৩। ম্যাগি কিংবা ওয়াই ওয়াই।
৪। ব্রেড বাটার, ব্রেড জ্যাম আর ডিমসেদ্ধ।

● সাইটসিন (চার রাত/পাঁচ দিনের ক্ষেত্রে): গোপালধারা টি এস্টেট, মিরিক লেক, নেপাল সীমানা, লেপচাজগত পাইন ফরেস্ট, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পেল, হিমালয়ান মাউন্টেনেয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জ্যুলজিক্যাল পার্ক, তেনজিং রক, গম্বু রক, চিত্রে টি এস্টেট, টিবেটান রিফিউজি ক্যাম্প ও সেলফ হেল্প সেন্টার, কার্শিয়াং ভিউপয়েন্ট এবং রোহিনী ওয়াটারফলস।

● সাইটসিন (পাঁচ রাত/ছয় দিনের ক্ষেত্রে অতিরিক্ত যা যা থাকবে, পূর্বোল্লিখিত সমস্ত সাইটসিনসহ): টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, ঘুম রেলওয়ে স্টেশন, রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি-এস্টেট, চিত্তরঞ্জন মিউজিয়াম, মহাকাল মন্দির এবং অবজারভেটরি হিল ভিউপয়েন্ট।

■ যা যা প্যাকেজের মধ্যে নেই:
● ট্রেনের খাওয়াদাওয়া।
● রাস্তাঘাটের খাওয়াদাওয়া।
● গাড়ির ওয়েটিং চার্জ।
● কোনো প্রবেশমূল্য।
● কোনো নিজস্ব খরচাপাতি।

বাকি সবটুকুই ওই ৩,৮৯৯ কিংবা ৪,৯৯৯ টাকার মধ্যেই ধরা রয়েছে। দ্বিধাবোধ হওয়াটা খুব স্বাভাবিক। অনলাইনে দেখছেন, এত কম দামে, যদি সমস্যায় পড়েন? গত চার বছরে চার হাজারেরও বেশি মানুষ উপভোগ করেছেন এই প্যাকেজ! তাও আপনাদের সুবিধার্থে পুরো হিসেবটা তুলে ধরছি।

● ট্রেন টিকিট (স্লিপার ক্লাস): ৮০০ টাকা (অবশ্যই ট্রেনের ওপর নির্ভরশীল। ভাড়া এদিক ওদিক হলে জানানো হবে।)
● হোটেলে থাকা খাওয়া: দুই রাত থাকলে ১৮০০ টাকা আর তিন রাত থাকলে ২৫৫০ টাকা। (রুম শেয়ারিং হিসেবে সামান্য খরচের পার্থক্য হয়ে থাকে।)
● গাড়ি: তিন দিনের প্যাকেজের ক্ষেত্রে ১৩০০ টাকা মাথাপিছু আর চার দিনের প্যাকেজের ক্ষেত্রে ১৬৫০ টাকা মাথাপিছু।

প্রতিবারই একটা জিনিস নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। মাথায় রাখবেন, আপনারা চার রাত/পাঁচ দিনের প্যাকেজের ক্ষেত্রে দুই রাত/তিন দিন আর পাঁচ রাত/ছয় দিনের প্যাকেজের ক্ষেত্রে তিন রাত/চার দিন দার্জিলিংয়ে কাটাচ্ছেন। যাওয়ার সময় একরাত এবং ফেরার সময় একরাত ট্রেনে যাতায়াতে কাটবে আপনাদের। যেহেতু ট্রেনের টিকিট প্যাকেজের মধ্যেই ধরা রয়েছে, তাই সেই সময়টাও প্যাকেজের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়।

জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এবার আমরা রওনা দিচ্ছি। চলবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। ১০ই জুন, ১৭ই জুন আর ১২ই আগস্ট ইতিমধ্যেই পুরোপুরি বুকিং হয়ে গেছে। যে যে তারিখে আমরা রওনা দিচ্ছি:

● ১০ই জুন। (বুকিং ক্লোজড)
● ১৭ই জুন। (বুকিং ক্লোজড)
● ২৪ই জুন।
● ১লা জুলাই।
● ৮ই জুলাই।
● ১৫ই জুলাই।
● ২২শে জুলাই।
● ২৯শে জুলাই।
● ৫ই আগস্ট।
● ১২ই আগস্ট। (বুকিং ক্লোজড)
● ১৯শে আগস্ট।
● ২৬শে আগস্ট।
● ২রা সেপ্টেম্বর।
● ৯ই সেপ্টেম্বর।
● ১৬ই সেপ্টেম্বর।
● ২৩শে সেপ্টেম্বর।
● ৩০শে সেপ্টেম্বর।
● ৭ই অক্টোবর।

আর হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ। বুঝতেই পারছেন, জিরো মার্জিন ট্রিপ। পুরোটাই করা যাতে অফ সিজনে পাহাড়ের অর্থনীতি ভেঙে না পড়ে আর আপনারাও কম খরচে ঘুরে আসতে পারেন, তার জন্যেই। খেয়াল রাখবেন, পাহাড়ের অর্থনীতি অনেকাংশেই ট্যুরিজমের ওপর নির্ভরশীল। তাই হোটেল ব্যবসায়ীরা কিংবা গাড়ির চালকরা এই সময়টাতে অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। একটা ফ্যামিলি/কাপল এলে যা খরচ হবে, পঞ্চাশজন এলেও ঠিক তাইই। তাই দরদাম করে সময় নষ্ট করা ব্যতিরেকে আর কোনো লাভ নেই। তার চেয়ে বরং তাড়াতাড়ি বুকিং সেরে ফেলে বর্ষার দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগের প্রস্তুতি নিন।

■ যোগাযোগ:
📍Wanderlust Travelmaniacs
67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara, Kolkata- 700058
📲 074499 75599 / 01 / 03 / 05 / 07 / 10
✉️ [email protected]

● বর্ষার দার্জিলিংয়ের পঞ্চম সিজন ●◆ চার রাত/পাঁচ দিনের প্যাকেজ শুরু মাত্র ৩,৮৯৯ টাকা থেকে ◆◆ পাঁচ রাত/ছয় দিনের প্যাকেজ...
24/03/2026

● বর্ষার দার্জিলিংয়ের পঞ্চম সিজন ●
◆ চার রাত/পাঁচ দিনের প্যাকেজ শুরু মাত্র ৩,৮৯৯ টাকা থেকে ◆
◆ পাঁচ রাত/ছয় দিনের প্যাকেজ শুরু মাত্র ৪,৯৯৯ টাকা থেকে ◆
■ ট্রেন টিকিট, হোটেলের খাওয়া-থাকা, সাইটসিন সবকিছু নিয়ে ■

দার্জিলিং বরাবরই বাঙালির প্রিয়। ম্যাল, কাঞ্চনজঙ্ঘা, কেভেন্টার্স, গ্লেনারিজ সব মিলিয়ে সে এক জমজমাট ব্যাপার। সারাদিন জুড়ে আকাশে মেঘেদের খেলা, রাস্তার বাঁকে বাঁকে ঘন কুয়াশা, ম্যালে রঙবেরঙের ছাতার ভিড় আর একটা মিষ্টি শীত। বর্ষার পাহাড়, বিশেষ করে দার্জিলিং অদ্ভুত মায়াবী।

আর ঠিক এই সময়ের জন্যেই Wanderlust Travelmaniacs নিয়ে এসেছে মনসুন স্পেশাল প্যাকেজ। মাত্র ৩,৮৯৯ টাকায় দার্জিলিং! কি লোভ হচ্ছে তো? আসুন একবার ঝট করে চোখ বুলিয়ে নি প্যাকেজের ডিটেইলসে।

■ প্যাকেজে যা যা রয়েছে:

● ট্রেন: স্লিপার ক্লাসে যাতায়াত (শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি এবং ফেরত)। এক্ষেত্রে উল্লেখ্য, ট্রেনের বার্থ, কম্পার্টমেন্ট বা কামরা ইন্ডিয়ান রেলওয়ে বরাদ্দ করে। তাই কার কোন কামরা, কম্পার্টমেন্ট বা বার্থ পড়বে, তার প্রেফারেন্স আমরা নিতে পারি, কিন্তু টিকিট কাটার আগে কি পড়বে তা নিশ্চিত করা সম্ভবপর নয়।

● গাড়ি: বোলেরো বা সুমো। নিউ জলপাইগুড়ি পিকআপ এন্ড ড্রপ। দার্জিলিংয়ের সমস্ত সাইটসিন। গাড়ির সমস্ত পার্কিং চার্জ (প্রতিটি স্পটে এক ঘণ্টা অবধি)। প্রতিটি গাড়িতে দশজন অবধি মানুষ থাকবেন। উল্লেখ্য, আমরা চেষ্টা করি নয়জনের বেশি একটি গাড়িতে না করার। তাতে চালক এবং পর্যটক উভয়েরই সুবিধে হয়।

● থাকা: ম্যালের কাছাকাছি স্ট্যান্ডার্ড হোটেলে পরিবারপিছু নিজস্ব রুম।

● খাওয়া-দাওয়া: দার্জিলিংয়ে পৌঁছে হোটেল চেকইনের পর মধ্যাহ্নভোজ থেকে শুরু করে হোটেল চেকআউটের আগের প্রাতরাশ অবধি রোজ তিনবেলা খাওয়াদাওয়া।

● খাদ্যতালিকা:
◆ মধ্যাহ্নভোজ: (যেকোনো একটি)
১। ভাত, ডাল, ভাজা, তরকারি, ডিমের অথবা মাছের ঝোল।
২। খিচুড়ি, ভাজা, আলুর দম আর ডিম বা মাছ ভাজা।
◆ সান্ধ্যভোজ: (যেকোনো একটি)
১। ভাত বা রুটি, ডাল, তরকারি, মুরগির ঝোল।
২। ফ্রায়েড রাইস আর চিলি চিকেন।
৩। চিকেন বিরিয়ানি।
◆ প্রাতঃরাশ: (যেকোনো একটি)
১। লুচি আর সাদা আলুর তরকারি।
২। আলুর পরোটা, আচার আর ডিমসেদ্ধ।
৩। ম্যাগি কিংবা ওয়াই ওয়াই।
৪। ব্রেড বাটার, ব্রেড জ্যাম আর ডিমসেদ্ধ।

● সাইটসিন (চার রাত/পাঁচ দিনের ক্ষেত্রে): গোপালধারা টি এস্টেট, মিরিক লেক, নেপাল সীমানা, লেপচাজগত পাইন ফরেস্ট, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পেল, হিমালয়ান মাউন্টেনেয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জ্যুলজিক্যাল পার্ক, তেনজিং রক, গম্বু রক, চিত্রে টি এস্টেট, টিবেটান রিফিউজি ক্যাম্প ও সেলফ হেল্প সেন্টার, কার্শিয়াং ভিউপয়েন্ট এবং রোহিনী ওয়াটারফলস।

● সাইটসিন (পাঁচ রাত/ছয় দিনের ক্ষেত্রে অতিরিক্ত যা যা থাকবে, পূর্বোল্লিখিত সমস্ত সাইটসিনসহ): টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, ঘুম রেলওয়ে স্টেশন, রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি-এস্টেট, চিত্তরঞ্জন মিউজিয়াম, মহাকাল মন্দির এবং অবজারভেটরি হিল ভিউপয়েন্ট।

■ যা যা প্যাকেজের মধ্যে নেই:
● ট্রেনের খাওয়াদাওয়া।
● রাস্তাঘাটের খাওয়াদাওয়া।
● গাড়ির ওয়েটিং চার্জ।
● কোনো প্রবেশমূল্য।
● কোনো নিজস্ব খরচাপাতি।

বাকি সবটুকুই ওই ৩,৮৯৯ টাকার মধ্যেই ধরা রয়েছে। দ্বিধাবোধ হওয়াটা খুব স্বাভাবিক। অনলাইনে দেখছেন, এত কম দামে, যদি সমস্যায় পড়েন? গত চার বছরে চার হাজারেরও বেশি মানুষ উপভোগ করেছেন এই প্যাকেজ! তাও আপনাদের সুবিধার্থে পুরো হিসেবটা তুলে ধরছি।

● ট্রেন টিকিট (স্লিপার ক্লাস): ৮০০ টাকা (অবশ্যই ট্রেনের ওপর নির্ভরশীল। ভাড়া এদিক ওদিক হলে জানানো হবে।)
● হোটেলে থাকা খাওয়া: দুই রাত থাকলে ১৮০০ টাকা আর তিন রাত থাকলে ২৫৫০ টাকা।
● গাড়ি: তিন দিনের প্যাকেজের ক্ষেত্রে ১৩০০ টাকা মাথাপিছু আর চার দিনের প্যাকেজের ক্ষেত্রে ১৬৫০ টাকা মাথাপিছু।

প্রতিবারই একটা জিনিস নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। মাথায় রাখবেন, আপনারা চার রাত/পাঁচ দিনের প্যাকেজের ক্ষেত্রে দুই রাত/তিন দিন আর পাঁচ রাত/ছয় দিনের প্যাকেজের ক্ষেত্রে তিন রাত/চার দিন দার্জিলিংয়ে কাটাচ্ছেন। যাওয়ার সময় একরাত এবং ফেরার সময় একরাত ট্রেনে যাতায়াতে কাটবে আপনাদের। যেহেতু ট্রেনের টিকিট প্যাকেজের মধ্যেই ধরা রয়েছে, তাই সেই সময়টাও প্যাকেজের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়।

জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এবার আমরা রওনা দিচ্ছি। চলবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। যে যে তারিখে আমরা রওনা দিচ্ছি:

● ১০ই জুন।
● ১৭ই জুন।
● ২৪ই জুন।
● ১লা জুলাই।
● ৮ই জুলাই।
● ১৫ই জুলাই।
● ২২শে জুলাই।
● ২৯শে জুলাই।
● ৫ই আগস্ট।
● ১২ই আগস্ট।
● ১৯শে আগস্ট।
● ২৬শে আগস্ট।
● ২রা সেপ্টেম্বর।
● ৯ই সেপ্টেম্বর।
● ১৬ই সেপ্টেম্বর।
● ২৩শে সেপ্টেম্বর।
● ৩০শে সেপ্টেম্বর।
● ৭ই অক্টোবর।

আর হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ। বুঝতেই পারছেন, জিরো মার্জিন ট্রিপ। পুরোটাই করা যাতে অফ সিজনে পাহাড়ের অর্থনীতি ভেঙে না পড়ে আর আপনারাও কম খরচে ঘুরে আসতে পারেন, তার জন্যেই। খেয়াল রাখবেন, পাহাড়ের অর্থনীতি অনেকাংশেই ট্যুরিজমের ওপর নির্ভরশীল। তাই হোটেল ব্যবসায়ীরা কিংবা গাড়ির চালকরা এই সময়টাতে অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। একটা ফ্যামিলি/কাপল এলে যা খরচ হবে, পঞ্চাশজন এলেও ঠিক তাইই। তাই দরদাম করে সময় নষ্ট করা ব্যতিরেকে আর কোনো লাভ নেই। তার চেয়ে বরং তাড়াতাড়ি বুকিং সেরে ফেলে বর্ষার দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগের প্রস্তুতি নিন।

■ যোগাযোগ:
📍Wanderlust Travelmaniacs
67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara, Kolkata- 700058
📲 074499 75599 / 01 / 03 / 05 / 07
✉️ [email protected]

● নর্থ সিকিম ●● মাত্র 7,349/- টাকা থেকে শুরু ●গত কয়েক বছর ধরে গুরুডোংমারের অমোঘ আকর্ষণে নর্থ সিকিম হয়ে উঠেছে ভারতের অন...
09/03/2026

● নর্থ সিকিম ●
● মাত্র 7,349/- টাকা থেকে শুরু ●

গত কয়েক বছর ধরে গুরুডোংমারের অমোঘ আকর্ষণে নর্থ সিকিম হয়ে উঠেছে ভারতের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। বহুদিন পর গুরুডোংমারের দেখা পাওয়ার সুযোগ, রডোডেনড্রনে মোড়া জিরো পয়েন্ট, কালা পাথ্থর থেকে মাউন্ট এভারেস্ট দেখার লোভ, ইয়ুমথাংয়ের উষ্ণপ্রস্রবণে স্নানের সুযোগ, সাথে বাবা মন্দির আর ছাংগু লেক দর্শন- এ মায়া কাটানো এককথায় অসম্ভব! এছাড়াও পথে পড়বে একাধিক ঝর্ণা, পাহাড়ি নদী, আঁকাবাঁকা রাস্তা, সুবিশাল পাহাড়।

নর্থ সিকিম নিয়ে যেমন মানুষের উৎসাহের অভাব নেই, ঠিক তেমনই অভিযোগও অনেক। এর মূল কারণ গাইডেন্সের অভাব, প্রচুর লুকোনো খরচ আর বিরক্তিকর সার্ভিস। আর ঠিক এই কারণেই নির্বিঘ্নে ঘোরার একমাত্র ঠিকানা আমরাই। কেন? কারণ আমরাই একমাত্র হোটেল ট্যু হোটেল ট্রান্সফার, পারমিট অ্যাসিসটেন্সের পাশাপাশি প্রপার মেডিক্যাল গাইডেন্স দিয়ে থাকি। এডভেঞ্চার বাঙালির রক্তে। আর সেই এডভেঞ্চারের শখ যাতে নির্বিঘ্নে পূরণ হয়, তার দায়িত্বভার আমাদের।

আসুন তবে এবার একঝলকে দেখে নিই উত্তর সিকিম ঘোরার ভ্রমণসূচী।

প্রথম দিন (গ্যাংটক): গোটা ট্যুরটাতেই যদি সাইটসিনের সংখ্যা গুণতে যান, তাহলে কিন্তু বড় ভুল করবেন। সাইটসিনের অভাব মেটাতে কেনাকাটি আর খাওয়া-দাওয়ার কিন্তু কোনও বিকল্প নেই। দুপুরবেলা হোটেলে লাঞ্চ সেরে ঘুরে আসতে পারেন এম.জি.মার্গ থেকে। স্ট্রিট ফুড, শপিং আর ম্যান্ডেটরি সেলফি তো রয়েইছে, আর যদি একটু এডভেঞ্চারাস ফিল করেন, সিকিমে কিন্তু এলকোহল বেশ সস্তা। সাথে রয়েছে গুচ্ছের ক্যাসিনোও! তবে আজ কিন্তু একটু তাড়াতাড়ি শুয়ে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। কাল অনেক পথ পেরোতে হবে যে!

দ্বিতীয় দিন (লাচেন): গ্যাংটকে হোটেলের দোরগোড়ায় ড্রাইভার দাজু পারমিট নিয়ে এসে হর্ন মারলেই যাত্রা শুরু। মাথায় রাখবেন, নর্থ সিকিমের গাড়িতে কিন্তু লাগেজ ভেতরেই রাখতে হয়। ঠিক সেই কারণেই আমাদের হোটেলে আপনি পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি লকার রুমের সুবিধা। প্রয়োজনীয় লাগেজটুকু নিয়ে বেরিয়ে লাচেন যাওয়ার পথে আমরা একে একে দেখে নেব সেভেন সিস্টার ফলস, নাগা ফলস আর চুংথাং বাঁধ। মনে রাখবেন, আজ কিন্তু হোটেলে ঢুকতে ঢুকতে সন্ধ্যে। অতএব, ঢুকে যত তাড়াতাড়ি সম্ভব খাওয়াদাওয়া করে শুয়ে পড়াই উচিত। কাল আবার ভোর ভোর গুরুডোংমার যেতে হবে যে।আর হ্যাঁ, যাতে শরীর সুস্থ থাকে কাল, আজ মদ্যপান এড়ানোই শ্রেয়।

তৃতীয় দিন (লাচুং): কাকভোরে যাত্রা শুরু। গন্তব্য বহু প্রতীক্ষিত গুরুডোংমার। ভাঙাচোরা সর্পিল রাস্তা, হাড় কাঁপানো ঠান্ডা। সূর্যের প্রথম আলোয় তুষারাবৃত পর্বতশৃঙ্গে সোনালি আভা। সবশেষে গুরুডোংমার। হাতে সময় অল্প, বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্টের ভয়। অতএব, প্রতিটি মুহূর্তের সবটুকু উপভোগ করুন। বুক ভরে শ্বাস নিন, গলা ছেড়ে চিৎকার করুন, ইউ আর অলমোস্ট অন দ্যা টপ অফ দ্যা ওয়ার্ল্ড! এইদিন চাইলে নিজের খরচে ঘুরে আসতে পারেন কালা পাথ্থর থেকেও! আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে মাউন্ট এভারেস্টের দর্শনও পেয়ে যেতে পারেন। ঘোরাফেরা হয়ে গেলে হোটেলে ফিরে লাঞ্চ সেরেই আবার বেরিয়ে পড়তে হবে লাচুংয়ের উদ্দেশ্যে।

চতুর্থ দিন (লাচুং): ভোর ভোর বেরিয়ে পড়ে আজ আমরা দেখে নেব ইয়ুমথাং ভ্যালি। এই ভ্যালির রূপ আবার ঋতুভেদে বদলাতে থাকে। শীতে বরফে ঢাকা ভ্যালি গরমকাল এলে ভরে যায় রডোডেনড্রনে আর বর্ষার পর নানা রঙ-বেরঙের ফুলে। চাইলে নিজস্ব খরচে ঘুরে আসতে পারেন জিরো পয়েন্ট থেকে। শীতকালে অবশ্য দরকার পড়বে না, কিন্তু সারা বছর কমবেশি বরফ দেখার একমাত্র ঠিকানা কিন্তু এই জিরো পয়েন্টই। ঘোরাফেরা হয়ে গেলে হোটেলে ফিরে লাঞ্চ সেরে সেদিন রাত্রে লাচুংয়ে রেস্ট।

পঞ্চম দিন (গ্যাংটক): আজ গ্যাংটকে ফিরে আসার পালা। চাইলে নিজস্ব খরচে ঘুরে আসতে পারেন মাউন্ট কাটাও থেকে। চারিদিকে সারি সারি পাইন গাছ, একাধিক মাউন্টেন পিকের প্যানোরমিক ভিউ। শীতকালে এদিকে বেশ কিছু স্নো-একটিভিটিও হয়ে থাকে। গ্যাংটকে ফিরে এসে চাইলে আরেকবার এম.জি মার্গ থেকে ঘুরে আসাই যায়। আজ ট্রিপের শেষরাত। আড্ডা হোক, হইহুল্লোড় হোক, গল্পগুজব হোক, তবে অন্যের অসুবিধা না করে।

ষষ্ঠ দিন (ঘরে ফেরার পালা): গ্যাংটক আর সেবকের ভয়াবহ হিল ট্রাফিক এড়াতে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো হবে আজ। নইলে ট্রেন বা ফ্লাইট মিসের সম্ভাবনা কিন্তু প্রবল। মন খারাপ একটু হবেই, মনের মণিকোঠায় থেকে যাবে এই এডভেঞ্চার ট্রিপ। ট্রেনে উঠে ছবি আদানপ্রদান করতে করতে করে ফেলাই যেতে পারে নেক্সট ট্রিপের প্ল্যানিং…

পুনশ্চ, হাতে একদিন অতিরিক্ত সময় থাকলে করে ফেলতে পারেন বাবা মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলাও। আর হাতে যদি দু’দিন অতিরিক্ত থাকে তাহলে জুলুকের সাথে গোটা ইস্ট সিকিমও ঘুরে ফেলতেই পারেন।

নর্থ সিকিম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টিপস্:
১। নর্থ সিকিমের পারমিটের জন্য ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি। সাথে পাসপোর্ট সাইজের ফটো। যদি ১৮ এর নীচে বয়স হয়, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ক্যারি করতে পারেন।
২। গোটা সিকিমেই কিন্তু প্লাস্টিক ব্যানড। তাই প্লাস্টিকের জলের বোতল, টিফিন বক্স কিংবা পলিথিন ক্যারি করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন।
৩। নর্থ সিকিম এক্সট্রিম হাই-অল্টিটিউড ট্রিপ। অক্সিজেন ক্যান অবশ্যই সাথে নিয়ে যাবেন। এছাড়া বেসিক কিছু মেডিসিন ক্যারি করা ভালো।
৪। নর্থ সিকিম যেহেতু প্রাকৃতিক এবং ভৌগোলিকভাবে আনস্টেবেল রিজিয়ন, এখানে কিন্তু প্রতিমুহূর্তে পরিস্থিতি অনুযায়ী নিয়মাবলী পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী ভ্রমণসূচি পরিবর্তিত হতে পারে।
৫। প্রতিটি ট্রিপ বুকিংয়ের পরে আমরা কিছু গাইডলাইনস দিয়ে থাকি। সেটা ফলো করে চললে আপনাদের এক্সপেরিয়েন্স আরো ভালো হতে পারে।

কী ভাবছেন? এত্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যখন, খরচ তো বিশাল হবেই। একদমই না। আপাতত আমাদের নর্থ সিকিমের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ৭,৩৪৯/- টাকা থেকে। তবে হ্যাঁ, একটিমাত্র পরিবার বা কোনো দম্পতি এককভাবে গেলে কিন্তু বাজেট বাড়াবাড়ি পড়বেই।

মূলত তাদের কথা মাথায় রেখেই ব্যবস্থা থাকছে শেয়ারিং ট্রিপের, তবে মাথায় রাখবেন সেক্ষেত্রে কিন্তু গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ থাকবে আর হোটেল স্ট্যান্ডার্ড ক্যাটাগরির পাবেন।

তাহলে আর দেরি কিসের? ফেসবুক বন্ধ করে ঝটপট বুক করে ফেলুন আপনার নেক্সট ট্রিপ আর পেয়ে যান ফ্ল্যাট ৫% ডিসকাউন্ট!

■ যোগাযোগ:
📍Wanderlust Travelmaniacs
67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara, Kolkata-700058
📲 74499 75599/ 74499 75501
/ 74499 75503/ 74499 75505/ 74499 75507
✉️ [email protected]

Address

67, Dhirendra Nath Chatterjee Road, Agarpara
Kolkata
700058

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10pm

Telephone

+917585054555

Alerts

Be the first to know and let us send you an email when Wanderlust IND posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wanderlust IND:

Shortcuts

Share

Category