18/09/2026
দার্জিলিংয়ের সিটংয়ের হোমস্টে-তে বারবিকিউতে দাউদাউ আগুনে ঝলসে গেলেন স্বামী-স্ত্রী।
#ট্যুরিস্টদের_উদ্দেশ্যে: অনভিজ্ঞতার মাসুল দেবে কে? পাহাড়ে হোমস্টে সেফটি আর সতর্কতার সময় এসেছে!
সম্প্রতি সিটংয়ের একটি হোমস্টেতে বনফায়ারের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চয়ই অনেকে দেখেছেন। এক নবদম্পতি মধুচন্দ্রিমায় গিয়ে অ/গ্নি/কাণ্ডের শিকার হন এবং এক পর্যটক মারাত্মকভাবে দগ্ধ হন। ৬০% পু ড়ে যান মহিলা। কারণ? আগুনের ওপর অনভিজ্ঞ এক কর্মীর সরাসরি কেরোসিন তেল ছিটানো! এরপর সাহায্যের জন্য এগিয়ে আসেনি পাহাড়ি হোমস্টে মালিক। দু ঘন্টা পর অনেক বলাতে গাড়ির ব্যবস্থা হয়েছে।
ঘটনাটি শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কিন্তু একজন পর্যটন পেশাদার হিসেবে এই ঘটনা আমাকে গভীরভাবে চিন্তিতও করছে।
গত কিছুদিন ধরে আমি একটা কথাই বারবার বোঝানোর চেষ্টা করছি—শুধু টাকা ছড়ালেই বা আবেগ থাকলেই পাহাড়ে ব্যবসা করা যায় না।
আজকাল হঠাৎ করেই অনেক অনভিজ্ঞ মানুষ পর্যটনের ক-খ-গ না জেনে, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই লাখ লাখ টাকা লিজ মানি দিয়ে হোমস্টে চালাতে চলে আসছেন। তারপর কী ঘটছে?
১. ট্রেনিং ও অভিজ্ঞতার অভাব: পাহাড়ে অদক্ষ কর্মচারী দিয়ে হোমস্টে চালানো হচ্ছে। আগুন কীভাবে সামলাতে হয়, সেফটি প্রটোকল কী—সেই মৌলিক ধারণাটাই তাঁদের নেই।
২. সুরক্ষাব্যবস্থার তোয়াক্কা না করা: ফায়ার সেফটি, ফার্স্ট এইড বা জরুরি চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা না রেখেই অতিথিদের রাখা হচ্ছে।
৩. ট্যুরিস্টদের জীবন বিপন্ন: ব্যবসায়ীদের অদক্ষতার মাসুল শেষ পর্যন্ত দিতে হচ্ছে নিরপরাধ পর্যটকদের, যাঁরা একটু শান্তিতে পাহাড়ে ছুটি কাটাতে আসেন।
পাহাড়ের হোমস্টে সংস্কৃতি তৈরি হয়েছিল স্থানীয়দের আন্তরিক আতিথেয়তা ও সুরক্ষিত পরিবেশের ওপর ভর করে। কিন্তু স্থানীয় মানুষেরা কী ট্রেইন্ড? তারা পরিষেবা কাকে বলে তা জানে? ব্যবসা করতে জানে? যদি জানতো, তাহলে নিজেরাই চালাতো!!! লিজে দেয় কেন? ওরাও জানে, ওরা ট্রেইন্ড নয়, পাহাড়ি রান্না সাধারণ বাঙালিদের মুখে রুচবে না, যতই বলুন
" পাহাড়ি কুইজিন "। গিজার চালাতে চায় না, জল দিতে চায়না, কেউ অসুস্থ হলে ঘরে খাওয়ার দেয়না। যারা অভিজ্ঞ ব্যবসায়ী, তাঁদের ঠ্যালায় করে। আর যারা অনভিজ্ঞ???
আমি একটাই আর্জি জানাব—
- পর্যটকদের উদ্দেশ্যে: বুকিং করার আগে শুধু ভিউ বা সুন্দর ছবি দেখবেন না। জায়গাটির পরিচালনা এবং সেফটি ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হন।
- নতুন লিজদারদের উদ্দেশ্যে: আতিথেয়তা একটা দায়িত্ব। ব্যবসা করার আগে কাজটা শিখুন, কর্মীদের সঠিক ট্রেনিং দিন, নিরাপত্তা সুনিশ্চিত করুন—তারপর অতিথি গ্রহণ করুন।
আপনার কী মনে হয়? অফবিট পাহাড়ে হোমস্টেগুলোর জন্য কি ফায়ার সেফটি ও বাধ্যতামূলক লাইসেন্স প্রথা আরও কড়া হওয়া উচিত?
আপনার মতামত কমেন্টে জানান।