02/10/2026
কক্সবাজার থেকে সোজা মালয়েশিয়ার পেনাং
এবার সমুদ্র সৈকত থেকে উড়াল দিন সরাসরি পেনাংয়ের দ্বীপে। ✈️
ভ্রমণপিপাসুদের জন্য এর চেয়ে বড় এবং এক্সাইটিং ধামাকা আর কী হতে পারে! বাংলাদেশের প্রধান পর্যটন রাজধানী কক্সবাজার এবার যুক্ত হচ্ছে আন্তর্জাতিক আকাশপথে, আর এই ঐতিহাসিক যাত্রায় প্রথম সঙ্গী হচ্ছে এশিয়ার জনপ্রিয় বাজেট এয়ারলাইনস এয়ারএশিয়া (AirAsia)
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন! এখন আর ঢাকা হয়ে ঘুরে যাওয়ার ঝামেলা নেই। কক্সবাজারের নীল জলরাশি আর বালুকাবেলা ঘুরে আপনি সরাসরি পাড়ি জমাতে পারবেন মালয়েশিয়ার নান্দনিক ও ঐতিহাসিক শহর পেনাংয়ে।