27/10/2026
This post coppied from: Mohammad Jabed Iqbal
https://www.facebook.com/meh.jabed
চট্টগ্রামের বহুল আলোচিত নাত শিল্পী (বর্তমানে খতিব/বক্তা) মাস দু'য়েক আগেও করেছে জমজমাট হজ্জ/ওমরাহ ব্যবসা। তার জনপ্রিয়তা এবং সুন্নি জামাতে তার সম্পৃক্ততা সহ ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থী হওয়ায় ১ম দিকে এই ব্যবসায় খুব সাড়াও ফেলেছে, চট্টগ্রামের অন্যান্য হজ্জ কাফেলা গুলোর সাথে পাল্লা দিয়েই চালিয়ে যাচ্ছিলো।
পরবর্তীতে নৈতিক অবক্ষয় এবং অর্থের লোভ তার অধঃপতন ডেকে আনে, মক্কা-মদিনার মতো পবিত্র জায়গায় আল্লাহ এবং তার রাসূল (দঃ) এর মেহমানদের হয়রানি করা, চরম লেভেলের কষ্ট দেওয়া যা সরাসরি না দেখলে বর্ণনা দেওয়া সম্ভব নয়- তাও বলি, হাজীদের জাল টিকিট দেওয়া, জাল ভিসা দেওয়া থেকে শুরু করে মক্কা-মদিনায় হোটেল ঠিক না করে হাজী বিমানে উঠিয়ে দেওয়া, দীর্ঘ ৮-১০ ঘন্টা জার্নি করা মানুষ এখানকার রাস্তা ঘাটে ঘুরত ফিরত। পরে রুম পেলেও খাবার নাই, খাবার থাকলে রুম নাই এমন নানান রকমের কষ্ট।
আপনারা যেনে থাকবেন, গত ২ বছর যাবৎ আমি সৌদি আরবে ওমরাহয় যাওয়া আসা করি, কয়েকটি কাফেলার হাজীদের খেদমত করার চেষ্টা করি, যার ধরুন Mohammad Ariful Islam তার প্রতিষ্ঠিত Al Aswad Hajj Kafela Travels & Tours এর হাজীদেরও দেখাশোনা করতে বলেন, হোটেল বিল খাবারের বিল ভিসার বিল সময় মতো পরিশোধের শর্তে আমিও রাজি হই। এবং তার হাজীদের সেবা দেওয়ার চেষ্টা করি, তিনি কথা রাখতে পারলেন না, আস্তে আস্তে বিরাট অংকের টাকা বকেয়া হয়ে যায়, (প্রায় ১০ লক্ষ টাকা) এই টাকা হাজীদের হোটেল বিল, খাবার বিল, ভিসার বিল যা আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে আজকে ৪/৫ মাস সময় অতিবাহিত হওয়ার পরেও দিচ্ছে না। কল/মেসেজ দিলে রিপ্লাই করে না। এদিকে তার তার জিম্মাদার হয়ে হাজী ছেড়ে দেওয়া পাওনাদার গণ মক্কা-মদিনার মতো পবিত্র জায়গায় আমাকে লাঞ্ছিত করছে বারবার, এবার সেই সিমা ছাড়িয়ে গায়েও হাত তুলেছে, আমি নানান ভাবে তাকে বুঝানোর পরেও সে কোন রকম কর্নপাত করছে না।
আমি নিজেই নিজে জরাজীর্ণ জীবন নিয়ে প্রতি নিয়ত সংগ্রাম করে যাচ্ছি,তার উপর আরিফের বকেয়া টাকার চাপ আমার তীব্র অস্বস্তির কারণ হয়ে দাড়িয়েছে। দীর্ঘদিন এসব সহ্য করে আজ আমি ক্লান্ত, তাই বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো তুলে ধরলাম, এবং আমি এগুলো ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশেরও প্রস্তুতি নিচ্ছি।