GS Travels & Holiday's

GS Travels & Holiday's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GS Travels & Holiday's, Travel Agency, Main Road, Dhirkora bazar, Comilla.

Permanently closed.
09/09/2025
08/09/2025

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।

সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেক যাত্রী। অনেকে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্রানজিট হয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে টিকিট কাটছেন। বেশির ভাগ ক্ষেত্রে টিকিট কাটছেন অনলােইনে। কিন্তু ঢাকায় বিমানবন্দর থেকেই তাদের বাড়ি ফিরতে হচ্ছে। বাংলা এভিয়েশনের কাছে অনেকে এ বিষয়ে জানিয়েছেন। তাদের টিকিটের টাকা লোকসান হচ্ছে ভুলের কারণে। 😭



আসুন আগে জানি ট্রানজিট কী

✔️ একটি দেশ থেকে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের যাওয়া। বিশ্বের বেশির ভাগ দেশে প্রবেশ না করলে ট্রানজিটের জন্য আলাদা করে ভিসা নিতে হয় না। তবে ট্রানজিট সুবিধার জন্য আন্তর্জাতিক কিছু বিধিবিধান মেনে চলতে হয়। বিশ্বের বেশির ভাগ দেশের বিমিানবন্দরের নিয়ম হচ্ছে, আপনি সেদেশে প্রবেশ না করে ট্রানজিট সুবিধা নিতে হবে। অর্থাৎ আপনি ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। যারা ট্রানজিট হবেন, তারা ইমিগ্রেশন পার হবেন না।

🔎 কি ভুল করছেন যাত্রীরা ??
উদাহরণ দিয়ে যদি বলি, মফিজ সাহেব ওমান যাবেন। তিনি ইউএস বাংলার ঢাকা কলকাতার টিকিট কেটেছেন, আর ওমান এয়ারের কলকাতা –ওমান টিকিটি কেটেছেন। ঢাকায় বিমানবন্দর থেকে মফিজ সাহেবকে বোর্ডিং করেনি ইউএস বাংলা, কারণ তার ভারতের ভিসা নাই। মফিজ সাহেব, আকাশ থেকে পড়লেন, সব টাকা জলে গেলো। কিন্তু তিনি তো জানতেন ট্রানজিটে ভিসা লাগে না।
এখানে সমস্যা হচ্ছে, ঢাকা থেকে কলকাতা যাওয়ার পর মফিজ সাহেবের লাগেজ বেল্টে যাবে সেগুলো সংগ্রহ করতে হলে তাকে ইমিগ্রেশন পার হয়ে লাাগেজ বেল্টে যেতে হবে। অন্য দিকে যদি লাগেজও না থাকে,- তাকে বোর্ডিং করতে বোডিং কাউন্টারে যেতে হবে। সেখানে যেতে হলেও তাকে ইমিগ্রেশন পার হতে হবে। আর ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। আর কোন দেশে ভিসা ছাড়া যাত্রী নিলে এয়ারলাইনকে বড় অংকের জরিমানা দিতে হয়।
ট্রানজিট সুবিধা পেতে হলে এয়ারলাইনের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ ইমিগ্রেশন পার না হয়ে আপনি যাতে পরবর্তী ফ্লাইটে উঠতে পারেন, সে ব্যবস্থা করবে এয়ারলাইন। তখন আপনি দ্বিতীয় দেশের ইমিগ্রেশন পার না হয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবেন।

অনুরোধ, দুটি আলাদা, আলাদা টিকিট কাটবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।

জরুরি নোটিশ ঃ
24/08/2025

জরুরি নোটিশ ঃ

সর্বনিম্ন মুল্লে ওমরা ভিসার জন্য আজই যোগাযোগ করুন।00880 01817-403302
24/08/2025

সর্বনিম্ন মুল্লে ওমরা ভিসার জন্য আজই যোগাযোগ করুন।
00880 01817-403302

ঢাকা - দুবাই ঢাকা - সারজাসর্বনিম্ন দামে টিকেট পেতে আজই যোগাযোগ করুন। 008801817403302
24/08/2025

ঢাকা - দুবাই
ঢাকা - সারজা
সর্বনিম্ন দামে টিকেট পেতে আজই যোগাযোগ করুন।
008801817403302

20/06/2025

নোটিশ

সৌদি এম্বাসির নতুন ঘোষণার আলোকে জানানো যাচ্ছে যে— এখন থেকে সকল পেশার ভিসার জন্য পেশাগত সার্টিফিকেট বাধ্যতামূলক (ক্লিনার ও লোড/আনলোড পেশাসহ)।
এ কারণে সবাইকে নিজ দায়িত্বে অনলাইনে আবেদন করে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
সার্টিফিকেট না থাকলে ভিসা প্রসেসিং বিলম্বিত হতে পারে এ কারণে যে কোনো অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আমিনুল ইসলাম সোহেল
জি এস ট্রাভেলস

18/06/2025

*উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক*

*হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য*

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

---
*আগের পদ্ধতি:*

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।

2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।

---

*বর্তমান নতুন পদ্ধতি:*

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।

2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।

3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।

---

এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।

2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।

---

বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—

কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া

উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা

ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল

---

গুরুত্বপূর্ণ অনুরোধ:

সকল এজেন্ট এবং উমরাহ কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি উমরাহ মৌসুমে একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য নতুন বিধি-বিধানগুলো কঠোরভাবে মেনে চলুন।

__________________

ঢাকা সিঙ্গাপুর ঢাকা ৫৬,০০০/ঢাকা মালয়েশিয়া ঢাকা ৪৪,৫০০/ঢাকা ব্যাংকক ঢাকা ৩৪,০০০/ঢাকা নেপাল ঢাকা ৩৪,০০০/ঢাকা মালদ্বীপ ঢা...
14/06/2025

ঢাকা সিঙ্গাপুর ঢাকা ৫৬,০০০/
ঢাকা মালয়েশিয়া ঢাকা ৪৪,৫০০/
ঢাকা ব্যাংকক ঢাকা ৩৪,০০০/
ঢাকা নেপাল ঢাকা ৩৪,০০০/
ঢাকা মালদ্বীপ ঢাকা ৪৮,০০০/
বিস্তারিত জানতে WhatsApp
wa.me/+8801817 403 302

14/06/2025

ঢাকা - দুবাই
সর্বনিম্ন দামে টিকেট পেতে আজই যোগাযোগ করুন।
008801817403302

Address

Main Road, Dhirkora Bazar
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when GS Travels & Holiday's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category