SORDER AIR INTERNATIONAL

SORDER AIR INTERNATIONAL IATA NUMBER 4234648
CIVIL AVIATION NUMBER 0015109
WE PROVIDE INTERNATIONAL AIR TICKETS

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গতকাল SORDER AIR INTERNATIONAL এর প্রতিষ্ঠাতা Md Anichh Hossen স্যার এর জন্মদিনে ব্রাক ব্যাংক পি,এল...
12/08/2026

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গতকাল SORDER AIR INTERNATIONAL এর প্রতিষ্ঠাতা Md Anichh Hossen স্যার এর জন্মদিনে ব্রাক ব্যাংক পি,এল,সি এবং আই, এফ, আই,সি ব্যাংক পল্টন জোনাল প্রতিনিধি গনের শুভেচ্ছা বিনিময় কালের কিছু স্মৃতি।

🇹🇭 থাইল্যান্ড ভ্রমণে সোলো ট্রাভেলারদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য। যারা বাজেট ট্রাভেলার, তাদের জন্য কয়েকটি তথ্য হয়তো কাজে ...
12/08/2026

🇹🇭 থাইল্যান্ড ভ্রমণে সোলো ট্রাভেলারদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য। যারা বাজেট ট্রাভেলার, তাদের জন্য কয়েকটি তথ্য হয়তো কাজে আসবে।

🍛 ব্যাংককে বাংলাদেশি খাবার মাত্র ৮০ বাথ!

নানা প্লাজার ৩য় তলায় একজন বাংলাদেশি ভাইয়ের বাংলা খাবারের দোকান আছে। গরু, হাঁস, মুরগি কিংবা মাছ—যেটাই খান, প্যাকেজ মাত্র ৮০ বাথ!

আমার কাছে বিষয়টি সত্যিই অবিশ্বাস্য লেগেছে। কারণ ব্যাংককে ২০০–২৫০ বাথের নিচে ভালোভাবে খেতে পারিনি।

👉 তবে মনে রাখবেন, দোকানটি রাত ৮টায় বন্ধ হয়ে যায়।

🏖️ পাতায়া

পাতায়াতে অনেকের পরিচিত লিটন ভাইয়ের হোটেল রয়েছে। সেখানে থাকা-খাওয়া থেকে শুরু করে ট্যুর প্যাকেজ—সবকিছুর ব্যবস্থা করা যায়।

এছাড়া মাহি রেস্টুরেন্ট থেকেও স্বল্প খরচে বাংলাদেশি খাবার পাওয়া যায়। পাশাপাশি প্রতি দিন ৫০০ বাথে থাকার সুবিধাও রয়েছে।

🚌 ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার সহজ উপায়

ব্যাংকক শহরের জ্যাম এড়িয়ে যারা সরাসরি পাতায়া যেতে চান, তারা Suvarnabhumi Airport থেকেই বাসে মাত্র ১৩৯ বাথে প্রায় ২ ঘণ্টায় পাতায়া যেতে পারেন।

একইভাবে পাতায়া থেকে প্রায় ১৪০ বাথে ব্যাংকক শহরে চলে আসা যায়।

আমার কাছে এটা বেশ বাজেট-ফ্রেন্ডলি অপশন মনে হয়েছে।

🛵 Grab সার্ভিস

ব্যাংকক ও পাতায়া—দুই জায়গাতেই বর্তমানে Grab-এর সার্ভিস বেশ ভালো। বিশেষ করে Grab-এর বাইক/মোটরসাইকেল ব্যবহার করে সহজেই যানজট এড়িয়ে কম খরচে চলাচল করা যায়।

🛂 আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়

থাইল্যান্ড যাওয়ার আগে অবশ্যই Thailand Digital Arrival Card (TDAC) পূরণ করে যাবেন।

সব মিলিয়ে যারা Solo + Budget Travel করতে চান, তাদের জন্য এই তথ্যগুলো বেশ কাজে আসতে পারে।

ভ্রমণ হোক সহজ, নিরাপদ ও সাশ্রয়ী। 🇹🇭✈️

04/08/2026

কেউ কখনো ভিজিট ভিসায় গিয়ে কোন দেশে অবৈধভাবে থাকার বা কাজ করার পরিকল্পনা করবেন না। এটা illegal। শুধুমাত্র ভ্রমনের উদ্দেশ্যেই ভিজিট ভিসা করবেন।

01/08/2026

🇻🇳 ভিসা ছাড়া কিভাবে Phu Quoc, Vietnam ভ্রমণ করবেন? (A to Z)
অনেকদিন ধরেই বাংলাদেশি অর্ডিনারি পাসপোর্টে ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা পাওয়া কঠিন। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে Phu Quoc Island-এ ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব।

✈️ কীভাবে যাবেন?

প্রথমে দেখে নিন কোন কোন দেশ থেকে Phu Quoc-এ Direct Flight রয়েছে। এরপর সেই দেশ থেকেই সরাসরি Phu Quoc-এর টিকিট বুক করুন।

আমি থাইল্যান্ডের Bangkok (Don Mueang) থেকে AirAsia-র Direct Flight-এ Phu Quoc এসেছি।

📌 মনে রাখবেন:

✅ অবশ্যই Direct Flight হতে হবে।

✅ ভিয়েতনামের অন্য কোনো শহরে Entry বা Transit করা যাবে না।

✅ Phu Quoc-এর Visa-Free সুবিধা নিয়ে মূল ভিয়েতনামে প্রবেশ করা যাবে না।

📄 সাথে যা রাখবেন:

✔️ Paid Hotel Booking

✔️ Return Flight Ticket

✔️ পর্যাপ্ত ট্রাভেল ফান্ড (Cash/Card)

✔️ কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা পাসপোর্ট

💰 খরচ

আপনি চাইলে থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুর ট্রিপের সাথে Phu Quoc যোগ করতে পারেন। অফারের সময় প্রায় ১৫ হাজার টাকার মধ্যেই রিটার্ন এয়ার টিকিট পাওয়া যায়।

🛂 আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অনেকেরই সবচেয়ে বড় ভয় থাকে ইমিগ্রেশন। কিন্তু আমার অভিজ্ঞতা ছিল খুবই ভালো।

ফ্লাইট থেকে নেমে দেখি প্রায় ৬০–৭০ জনের লাইন, আর মাত্র ২টি কাউন্টার চালু ছিল। পাশে একটি Priority Line ছিল। একজন অফিসার জানালেন, ১৫ USD দিলে Priority Immigration করা যাবে। আমার কাছে ভাঙতি না থাকায় ৫০০ Thai Baht দিয়ে Priority Line ব্যবহার করি।

এরপর শুধু পাসপোর্ট দিলাম, অফিসার কোনো প্রশ্ন না করেই পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে দিলেন। পুরো প্রসেস শেষ হতে কয়েক মিনিটের বেশি লাগেনি।

📌 একটি গুরুত্বপূর্ণ পরামর্শ: ইমিগ্রেশনে যাওয়ার আগে যদি Arrival Form দেওয়া হয়, তাহলে সেটি আগে থেকেই পূরণ করে রাখবেন।

25/06/2026
Thailand 🇹🇭 Travel alert! ক্যাশ দেখাতে না পারলে থাই ইমিগ্রেশন আপনাকে ঢুকতে নাও দিতে পারে। ৯ই জুন থেকে কার্যকর। কাজেই এই ...
08/06/2026

Thailand 🇹🇭 Travel alert! ক্যাশ দেখাতে না পারলে থাই ইমিগ্রেশন আপনাকে ঢুকতে নাও দিতে পারে। ৯ই জুন থেকে কার্যকর। কাজেই এই বিষয়ে সতর্ক থাকুন ভ্রমণের আগেই ।

৫ তারিখ থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার দের জন্য ফিলিপাইন ই-ভিসা চালু হবে।ফিলিপাইন ই-ভিসা ফি হবে ৮,৫৮০/- টাকা।
01/06/2026

৫ তারিখ থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার দের জন্য ফিলিপাইন ই-ভিসা চালু হবে।

ফিলিপাইন ই-ভিসা ফি হবে ৮,৫৮০/- টাকা।

Address

Palton
Dhaka
1000

Telephone

+8801920907299

Website

Alerts

Be the first to know and let us send you an email when SORDER AIR INTERNATIONAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SORDER AIR INTERNATIONAL:

Shortcuts

Share

Category