Trip Mart

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
20/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

✈️✈️ নো ভিসা নো ফি ✈️✈️চায়না ২ বছরের মাল্টিপল বিজনেস ভিসা।২০২২ সালের পরে চায়নায় দুইবার যাওয়া থাকতে হবে। শুধু মাত্র পাসপো...
12/09/2025

✈️✈️ নো ভিসা নো ফি ✈️✈️
চায়না ২ বছরের মাল্টিপল বিজনেস ভিসা।
২০২২ সালের পরে চায়নায় দুইবার যাওয়া থাকতে হবে।
শুধু মাত্র পাসপোর্ট ছবি আর ভিজিটিং কার্ড লাগবে।

💶💵 পেইমেন্ট ভিসার পরে 💴💵
যোগাযোগ : 01717-889988

আলহামদুলিল্লাহ আরো তিনটি  ডাবল এন্ট্রি ভিসা হাতে পেলাম।আপনি কী কম সময়ে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি /মেডিকেল ভিসা করতে চাচ্ছেন...
24/07/2025

আলহামদুলিল্লাহ আরো তিনটি ডাবল এন্ট্রি ভিসা হাতে পেলাম।
আপনি কী কম সময়ে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি /মেডিকেল ভিসা করতে চাচ্ছেন?
একাধিক বার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন না ।
🇮🇳আমরা দিচ্ছি স্বল্প সময় ভিসা পাওয়ার নিশ্চয়তা।
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
***********************************
✅অরিজিনাল পাসপোর্ট।
✅ভোটার আইডি ফটোকপি।
✅ছবি(২×২)সাদা ব্যাকগ্রাউন্ড,ল্যাব প্রিন্ট ১
✅ব্যাংক স্টেটমেন্ট / ডলার এন্ডোর্সমেন্ট
✅বাসার বিদ্যুৎ বিলের কপি
✅পূর্বের ভিসা কপি (যদি থাকে)
✅ট্রেড লাইসেন্স / NOC
✅স্টুডেন্ট আইডি স্টুডেন্ট হলে।
বিস্তারিত জানতে ও কনফার্ম করতে (সপ্তাহে ০৭ দিন) কল করুন :
☎️+8801717889988
☎️+8801558294130
আমাদের অফিস ঠিকানা :
🏠 বাসা ৩৯, রোড ১৮, সেক্টর ৩, উত্তরা, ঢাকা

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?অনেক ওয়েবসাইটে দেখা ...
09/07/2025

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?

অনেক ওয়েবসাইটে দেখা যায়, লেখা থাকে বাংলাদেশি পাসপোর্টে নাকি ৪০টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক দেশে যাওয়া বাস্তবে কঠিন হয়ে পড়ে!

১. সরাসরি ফ্লাইটই নেই
২. ইমিগ্রেশনে ঝামেলা
৩. আবার অনেক দেশের বিমান ভাড়া এত বেশি, যাওয়া রীতিমতো কষ্টকর

অনেক সময় দেখা যায়, বাংলাদেশ থেকেই ইমিগ্রেশন পার হতে পারছেন না।
তবে তাই বলে কি ঘুরতে যাবেন না?
নিচে এমন ৪টা দেশের কথা বলছি, যেগুলাতে ভিসার আলাদা কোনো ঝামেলা নেই, আর সরাসরি ফ্লাইটও পাওয়া যায়।
নতুন ভ্রমণকারীদের জন্য এই দেশগুলো অনেকটাই সহজ ইনশাআল্লাহ। 😊

🇳🇵 ১. নেপাল
নেপালে যেতে আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
এয়ারপোর্টে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে, তারপর সেটার একটা ছবি তুলে ইমিগ্রেশনে গেলেই একটা স্টিকার দিয়ে দেবে – এটা দিয়েই ৩০ দিন থাকা যাবে।
প্রথমবার গেলে কোনো টাকা লাগে না, তবে দ্বিতীয়বার গেলে ২৫ ডলার ফি দিতে হয়।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ ৩২ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পড়ে।

🇧🇹 ২. ভুটান
ভুটানেও আগে থেকে ভিসা করতে হয় না। অন-অ্যারাইভাল ভিসা দেয়।
তবে সেখানে প্রতিদিন থাকার জন্য ১৫ ডলার করে চার্জ দিতে হয়।
সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চলে, Druk Air পরিচালনা করে।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ প্রায় ৪৮ থেকে ৫০ হাজার টাকার মতো পড়ে।

🇱🇰 ৩. শ্রীলংকা
শ্রীলংকা যেতে হলে আগে থেকেই ETA (Electronic Travel Authorization) নিতে হয়।
অনলাইনে খুব সহজে ফর্ম পূরণ করে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ২১ ডলার পেমেন্ট করলেই ১০ মিনিটের মধ্যে ETA চলে আসে।
ETA থাকলেই শ্রীলংকা ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ।
সরাসরি ফ্লাইটও আছে, ৩০-৫০ হাজার টাকার মধ্যেই রিটার্ন টিকিট মিলে যায়।

🇲🇻 ৪. মালদ্বীপ
মালদ্বীপ অন-অ্যারাইভাল ভিসা দেয়। আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
শুধু এরাইভাল ফর্মটা অনলাইনে পূরণ করে নিয়ে যেতে হয়।
US-Bangla সরাসরি ফ্লাইট চালায়, টিকিটের দাম ৪০-৫০ হাজার টাকার মধ্যে পড়ে।
চাইলেই ট্রানজিট ফ্লাইটেও যেতে পারেন।
যদি শ্রীলংকা ও মালদ্বীপ একসাথে প্ল্যান করেন, তাহলে এক রাউন্ডেই দুই দেশ ঘুরে ফেলা যাবে কম খরচে ইনশাআল্লাহ।

নতুনদের জন্য প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
আরও বিস্তারিত যেমন খরচ, ইমিগ্রেশন, থাকার জায়গা ইত্যাদি জানতে চাইলে কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ।
কথায় কোথাও ভুল হলে ক্ষমা করবেন।
জাযাকাল্লাহু খইর 😊

এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম এইসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করেছেনতো ! 🇸🇬 🇲🇾 🇹🇭 🇮🇩 🇵🇭 🇲🇻আমরা সাধারণত যে স...
16/06/2025

এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম এইসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করেছেনতো ! 🇸🇬 🇲🇾 🇹🇭 🇮🇩 🇵🇭 🇲🇻
আমরা সাধারণত যে সব দেশ গুলো নিয়মিত ট্রাভেল করে থাকি তার মধ্যে কিছু কিছু দেশে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর আগে এরাইভাল কার্ড ও কাস্টমস ডিক্লারেশন ফর্ম অনলাইনে ফিলাপ করতে হয়। এটি অনেকেই না জানার কারণে অনেক বিড়ম্বনার স্বীকার হতে হয়। বাংলাদেশে কিছু কিছু এয়ারলাইন্স বোর্ডিং পাস দেওয়ার ক্ষেত্রে এটা চেক করে থাকে। এ ছাড়া আপনি লম্বা লাইন ধরে যদি ইমিগ্রেশন অফিসারের ডেস্ক এর সামনে থেকে যদি ফেরত আসতে হয় তাহলে কেমন লাগবে? সুতরাং ট্রাভেল করার সময় এই এরাইভাল কার্ড বা কাস্টমস ডিক্লারেশন ফর্ম যথাসময়ে ফিলাপ করে নিবেন।
নিছে কিছু দেশের Arrival Card & Customs Declaration Form এর অথেনটিক লিঙ্ক সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য। আশাকরি সবার উপকারে আসবে।

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa
🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain
🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home
🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/
🇵🇭Philippine - https://etravel.gov.ph/
🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller
🇧🇳Brunei - https://www.imm.gov.bn/

আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়ার আরেকটি সফলতা।
20/12/2024

আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়ার আরেকটি সফলতা।

F1 ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো….দেখুন আমার উদ্দেশ্য...
16/12/2024

F1 ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো….

দেখুন আমার উদ্দেশ্য সৎ । আমি চাচ্ছি আমার এই তথ্য শেয়ারিং এর মাধ্যমে যদি কারো উপর হয় ক্ষতি কি? দেশে থাকতে হাজার হাজার শিক্ষার্থীদের পড়িয়েছি , মোটিভেট করার চেষ্টা করেছি এবং নানাভাবে সাহায্য সহযোগিতা করেছি। এখন আমি আমেরিকাতে আছি।এখানে থেকে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায় সেই চিন্তা থেকেই এই তথ্য গুলো শেয়ার করা কিন্তু কিছু মানুষ বাজে মন্তব্য করছে । আপনি যখন বাজে মন্তব্য করছেন আমিও তো আপনাকে বাজে মন্তব্য করব এটাই স্বাভাবিক সুতরাং আমার কাজ পছন্দ না হলে ইগনোর করুন।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার অন্যতম সহজ এবং বৈধ উপায় হলো F1 ভিসা। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা, যা আপনাকে যুক্তরাষ্ট্রে ফুল-টাইম পড়াশোনার সুযোগ দেয়। তবে F1 ভিসা পেতে হলে ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে হয়।

ইন্টারভিউতে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যা আপনার পড়াশোনার উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কিছু প্রশ্ন আপনার স্পনসর বা পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও হতে পারে। নিচে ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো:

1. Why did you choose this particular university?
2. Have you applied to any other universities? If so, which ones?
3. Why this major?
4. Who is your sponsor?
5. What does your father/mother do?
6. Do you have any friends or relatives living in the United States?
7. Have you ever traveled outside of your home country before?
8. What do you plan to do after completing your studies?
9. What courses are you taking this semester?
10. Why did you choose to study in the United States instead of your home country? Why not choose Canada or Australia?
11. Have you been awarded any scholarships or financial aid? How did you manage that?
12. Do you have any brothers or sisters? If yes, what are they doing?
13. What will you specialize in for your degree? What will be your major?
14. How did you find this university?
15. Have your sponsor ever been outside Bangladesh?
16. Have you researched the city and state where your university is located?
17. If I issue your F1 visa today, when do you plan to travel to the US to start your studies?
18. Do you plan to pursue additional education in the US after completing your program?
19. What was your score on the SAT or IELTS/DET/TOEFL?
20. Are you planning to visit your home country during breaks or holidays?
21. Do you plan to live off-campus or on-campus?
22. What extracurricular activities have you been involved in?
23. How does your academic background relate to your chosen field of study?
24. What were your grades in school?
25. What are you doing at present? What have you done last 1 year?
26. Tell me, was it always your plan to pursue a Bachelor’s degree in the United States?
27. How do you plan to stay in touch with your family and friends while in the US?
28. What aspects of the local culture and environment are you most excited to experience?
29. Are you planning to pursue Optional Practical Training (OPT) or Curriculum Practical Training (CPT) after completing your studies?
30. Do you understand the importance of maintaining your legal status in the US?
31. Are you familiar with the rules and regulations for F1 visa holders?
32. How do you plan to cope with homesickness?
33. How do you plan to handle cultural differences?
34. Do you know your professors at that university? What are your professors' names?
35. How did you prepare for your English proficiency test?
36. Do you understand the restrictions on employment for F1 visa holders?
37. Why your parents are spending all of their savings on you?
38. Why should I give you visa?
39. What will you do if I reject your visa?

ইন্টারভিউর সফলতার জন্য টিপস
-আত্মবিশ্বাসী থাকুন ,ইন্টারভিউতে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন।
-উত্তর সৎ এবং সঠিক রাখুন, ভিসা অফিসারদের প্রতিটি প্রশ্নের পেছনে একটি উদ্দেশ্য থাকে। সুতরাং সঠিক তথ্য দিন।
-তথ্য নিয়ে প্রস্তুত থাকুন, আপনার বিশ্ববিদ্যালয়, মেজর, স্পনসর, এবং ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে ইন্টারভিউয়ে যান।
-প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন, আর্থিক কাগজপত্র, অ্যাডমিশন লেটার, এবং স্কলারশিপ সংক্রান্ত ডকুমেন্ট সঙ্গে রাখুন।
-কঠিন প্রশ্নের উত্তর চিন্তা করে দিন, যেমন, "Why should I give you a visa?" বা "What will you do if I reject your visa?"—এ ধরনের প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রস্তুত রাখুন।

F1 ভিসাধারীদের কিছু নিয়ম মানতে হয়:
-ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
-সীমিত সময়ের জন্য কাজ করার অনুমতি রয়েছে।
-OPT বা CPT-এর নিয়ম সম্পর্কে সচেতন থাকতে হবে।
-আইনি অবস্থান বজায় রাখতে প্রয়োজনীয় নথি সব সময় আপডেট রাখতে হবে।

F1 ভিসা ইন্টারভিউ হলো আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ দিন। এটি শুধু আপনার পড়াশোনা নয়, বরং আপনার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ধন্যবাদ

 #ইউরোপ যাওয়া অনেক মানুষের জন্য স্বপ্ন। আপনাদের এই স্বপ্ন পূরনের জন্য আমরা Trip Mart (ট্রিপ মার্ট) টিম বিশ্বস্ততা এবং আস...
15/12/2024

#ইউরোপ যাওয়া অনেক মানুষের জন্য স্বপ্ন। আপনাদের এই স্বপ্ন পূরনের জন্য আমরা Trip Mart (ট্রিপ মার্ট) টিম বিশ্বস্ততা এবং আস্থার সাথে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকে আর আমাদের কাজের সফলতা আলহামদুলিল্লাহ এখন দৃশ্যমান আপনাদের সামনে।❤️
যারা #ইউরোপ যেতে চান তাদের জন্য আমাদের পরামর্শ হলো সর্বপ্রথম আপনাকে #ইউরোপ সম্পর্কে ভাল ভাবে জানতে হবে। তারপর যে কোন একটা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সব ধরনের তথ্য জেনে টার্মস এন্ড কন্ডিশনস মেনে ফাইল জমা করা এবং অবশ্যই আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারন করে অপেক্ষা করতে হবে।
আর একটা কথা মনে রাখতে হবে #ইউরোপের_ওয়ার্ক_পারমিট ভিসা হতে ৬/৭ মাস সময় লাগবেই আর এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে ইউরোপ যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে।
টাকা কম সময় কম এই ধরনের #ফাঁদে পড়ে প্রতারিত হবেন না।

🍁🍁🍁আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরনে #ট্রিপ_মার্ট এর উপর আস্থা রাখুন।🍁🍁🍁

#ইউরোপ নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের সাাথে যোগাযোগ করতে পারেন নিন্মোক্ত ঠিকানায়।
আমাদের অভিজ্ঞ কনসাল্টেন্ট টিম আপনাকে সকল ধরনের তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করবে যা আপনার #ইউরোপ যাওয়ার পথ সহজ করে দিবে ইনশাআল্লাহ।

🌅🌁🌉 #ট্রিপ_মার্ট 🏙️🌇🌉
অফিস:- হাউজ-৩৯,রোড-১৮,সেক্টর-০৩,উত্তরা,ঢাকা-১২৩০
ফোন:- +8801717-889988 -(হোয়াটসঅ্যাপ+ইমু)
মেইল:- [email protected]

13/12/2024

আলহামদুলিল্লাহ #ক্রোয়েশিয়ার আরেকটি সফলতা।

01/12/2024

Croatia Visa Success

06/11/2024
03/11/2024

বাতিল করা হবে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন। চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম।সাত দিনে পাসপোর্ট হাতে পাবে সবাই।

Address

House-39, Road-18, Sector-03, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Trip Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category