08/01/2025
চায়না যেতে চাচ্ছেন? কিছু তথ্য জেনে নিন
@2025
১. আপনি হয়তোবা গুগল এবং ফেসবুকে আসক্ত হয়ে আছেন। ফেসবুকে সোস্যাল নেটওয়ার্কিং আর সব বিপদে আপদে গুগল। সার্চ দেওয়ার জন্য গুগল সার্চ, ব্রাউজিংয়ে ক্রোম, ম্যাপের গুগল ম্যাপ। আর সর্বোপরি এপ ডাউনলোডের জন্য প্লেস্টোর। আপনি হয়তবা ভাবছেন এয়ারপোর্টে ম্যাপে সার্চ দিয়ে হোটেলে যাবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি এয়ারপোর্টে নেমেই দেখবেন গুগল, ফেসবুক ব্লক। তখন আর কিছুই করতে পারবেন না। ভিপিএন ক্রয় করার আগে। কারণ, ভাবছেন ভিপিএন নামিয়ে নিলেইতো হয়। না পারবেন না। কারণ, প্রে স্টোরও ব্লক। এজন্য বাংলাদেশে থাকতেই কিছু এপ নামিয়ে রেডি করে নিতে পারেন আপনার ফোনো-
* গুগল থেকে ApkPure এপস নামিয়ে নিতে পারেন। যেটা প্লে স্টোরের মত যেকোন এপস নামানোর জন্য ব্যবহার করতে পারবেন। যেহেতু প্লেস্টোর ব্লক। আরও কিছু এপস যেমন CTrip, booking.com, agoda হোটেল এর জন্য নামিয়ে নিতে পারেন।
তাছাড়া সার্চের জন্য Baidu এবং Maps এর জন্য BaiduMapsEn ও খারাপ না। নামাজের সময় এবং কিবলার ডিরেকশনের জন্য এপ Prayer Times. শুধু সিটি সিলেক্ট করলেই সব দেখাবে। কারণ, আজান শোনার সৌভাগ্য সেখানে হবে না।
#চায়নায় হোয়াটস এপ, ভাইবার সব ব্লক। শুধু WeChat। তাই বাসায় কথা বলার জন্য বাসার মোবাইলে উইচ্যাট ইনস্টল করে এড দিয়ে শিখিয়ে দিয়ে আসবেন।
#চাইনিজ সিম পাবেন এয়ারপোর্টে ১৮০/১৫০ আরএমবি নিবে। ঐটার সাথে ৪ জিবি নেট থাকে। ভুলেও ওই সিম দিয়ে বাংলাদেশে কল দিবেন না। পার মিনিট ১০০ টাকার মত কাটবেই সাথে টাকা শেষ হলে ৪ জিবি নেটও গায়েব হয়ে যাবে।
#চায়নাতে ভিপিএন কিনতে পারবেন ৪০ আরএম দিয়ে। না কিনে ফ্রিতেও চালিয়ে দিতে পারেন। Express VPN/Nord VPN সবচেয়ে ভালো। একটায় ৭ দিন ট্রায়াল পাবেন। প্রথমে এক্সপ্রেস ব্যবহার করবেন এরপর ৭ দিন পার হয়ে গেলে নর্ড। ভিপিএন চালু থাকলে আপনি ব্লক সাইটগুলো ব্যবহার করতে পারবেন।
#চায়নাতে অন্য দেশের মত উবার নেই। আছে DIDI। দিদি এপস প্লেস্টোরে পাবেন। ট্যাক্সি থেকে দিদিতে খরচ কম।
#চায়নাতে সবচেয়ে সাশ্রই ট্রান্সপোর্ট হল মেট্রো সাবওয়ে। ২/৩ আরএমবি দিয়ে পুরো সিটি ঘুরে আসতে পারবেন। মেট্রোর ম্যাপ পাবেন প্লেস্টোরে। MetroMan টাও ভালো। মেট্রো ম্যাপ বুঝে গেলে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। নিজে নিজেই চলতে পাবেন। এটা অনেকটা সুডোকু খেলার মত। ওরা পুরো শহরটাকে কয়েকটা লাইনে ভাগ করছে।