Traveller Shahed

Traveller Shahed My Traveling Country ✈️ 🇧🇩🇳🇪🇹🇭🇻🇳🇰🇭🇱🇦🇸🇬🇲🇾🇨🇳 My heart wants to travel the world and see Allah's Creation.
(2)

18/05/2026

যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -
সাথে সেভ করে রাখুন প্রয়োজনে কাজে লাগবে,যাত্রার ভোগান্তি কমাতে ৭২ ঘন্টার মদ্ধ্যে ফিলাপ করে রাখুন সহজেই।

🇸🇬 সিংগাপুর
🇲🇾 মালয়েশিয়া
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন
🇲🇻 মালদ্বীপ
🇨🇳 চায়না

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇮🇩Indonesia - https://allindonesia.imigrasi.go.id/

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller

🇨🇳china
https://s.nia.gov.cn/ArrivalCardFillingPhone/

SG Arrival Card is an e-Service developed by the Immigration & Checkpoints Authority (ICA). SG Arrival Card replaces the paper disembarkation/embarkation card and allows visitors to submit their personal information and trip details electronically prior to their arrival in Singapore.

গতকাল  পদ্মা নদীর বাস দুর্ঘটনার পরে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, আর সেটা হলো বাসের জানালার পাশে লাগানো স্টেইনলেস স্টিল...
26/03/2026

গতকাল পদ্মা নদীর বাস দুর্ঘটনার পরে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, আর সেটা হলো বাসের জানালার পাশে লাগানো স্টেইনলেস স্টিল (SS) পাইপ।

বাসের দুই পাশে যাত্রীদের সিটের পাশে যে জানালা থাকে, সেখানে সাধারণত রোদ আটকানোর জন্য পর্দা লাগানো হয়। কিন্তু সেই পর্দা আটকানোর জন্য পুরো জানালাজুড়ে মোটা এস এস পাইপ লাগানো থাকে—বাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত।

দেখতে হয়তো এটা খুব সাধারণ একটা জিনিস।

কিন্তু দুর্ঘটনার সময় এই ছোট্ট জিনিসটাই মানুষের বাঁচার পথ বন্ধ করে দেয়।

যখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল, তখন অনেক যাত্রী জানালা দিয়ে বের হয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু জানালার পাশে এই লোহার পাইপ থাকার কারণে একজন মানুষের পুরো শরীর বের করা প্রায় অসম্ভব হয়ে যায়।

ভাবুন তো পরিস্থিতিটা—

একটা বাস পানিতে ডুবে যাচ্ছে…

ভেতরে মানুষ বাঁচার জন্য হাহাকার করছে…

কেউ জানালা দিয়ে বের হতে চাইছে…

কিন্তু সেই জানালার সামনে একটা লোহার পাইপ তাদের পথ আটকে রেখেছে।

যে জানালা হওয়ার কথা ছিল জীবন বাঁচানোর রাস্তা,

সেই জানালাটাকেই আমরা নিজেরাই প্রায় বন্ধ করে রেখেছি।

সবচেয়ে বড় প্রশ্ন হলো—

এই পাইপটা কেন?

শুধু একটা পর্দা ধরে রাখার জন্য!

অথচ পর্দা তো অন্যভাবেও লাগানো যায়—

ক্লিপ দিয়ে, গিঁট দিয়ে, বা অন্য কোনো সহজ পদ্ধতিতে।

কিন্তু একটা পর্দার জন্য যদি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে এটা শুধু অবহেলা না—এটা এক ধরনের নিষ্ঠুরতা।

আমি তীব্র প্রতিবাদ জানাই এবং জোর দাবি জানাই—

অবিলম্বে বাসের জানালার পাশ থেকে এই ধরনের এস এস পাইপ সরিয়ে ফেলা হোক।

কারণ দুর্ঘটনার সময় মানুষের বাঁচার সবচেয়ে বড় পথই হলো জানালা।

আর যদি সেই পথই বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষের বাঁচার সুযোগটাই শেষ হয়ে যায়।

আমরা যেন আর এমন মর্মান্তিক দৃশ্য না দেখি।

হে আল্লাহ, যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের জান্নাত নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

কপি-পেস্ট

🇧🇬বুলগেরিয়ার Vfs global বাংলাদেশে আসতেছে! তবে কবে আসবে? আর আসলে কি কি সুযোগ সুবিধা পাবো আমরা?vfs আসবে বাংলাদেশে এটা পুরা...
13/09/2025

🇧🇬বুলগেরিয়ার Vfs global বাংলাদেশে আসতেছে! তবে কবে আসবে? আর আসলে কি কি সুযোগ সুবিধা পাবো আমরা?

vfs আসবে বাংলাদেশে এটা পুরাতন নিউজ, এটি আসার কথা ছিলো ২০২৫ সালের জানুয়ারী বা ফ্রেবুয়ারীতে। বড় বড় নিউজ চ্যানেলেও এসব নিউজ করা হয়েছিল। কিন্তু আসবে আসবে বলে পিছাতে লাগলো। ২০২৫ সাল শেষ হয়ে আসলো কিন্তু আজও vfs এর দেখা পেলাম না আমরা।
তবে আসার আলো হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের vfs global এর ওয়েবসাইটে বুলগেরিয়ার নাম যুক্ত হয়েছে তবে কর্যক্রম শুরু হয়নি। কবে থেকে শুরু হবে সেটাও কোথাও বলা নেই। যাইহোক যেহেতু ওয়েবসাইটে যুক্ত হয়েছে সেহেতু খুব তাড়াতাড়ি কাজও শুরু করবে তারা।

এখন Vfs global আসলে আমাদের লাভ কি? বাংলাদেশী স্টুডেন্টদের তো বুলগেরিয়া মিনিষ্ট্রি থেকে লেটার দিচ্ছে না। সেপ্টেম্বর ইন্টেক অলরেডি শেষ।
মিনিষ্টি তো দিচ্ছে না দিচ্ছে না আবার কোনো রকমের রিপ্লাই তো দিচ্ছে না বাংলাদেশীদের জন্য। শুধুমাত্র জমা নিচ্ছে। হ্যাঁ না কিছুই বলছে না। এগুলো কোনো দেশের পলিসি হতে পারে না। তাও স্টুডেন্টরা আশা করে বসে আছে।

বুলগেরিয়ার ইউনিভার্সিটি গুলোও বিরক্ত দেশের সিস্টেমের উপর। কারণ প্রতিটি ইউনিভার্সিটির লস।

যাইহোক যদি ফ্রেবুয়ারী ইনটেকের জন্য সবার মিনিষ্টি আসে তাহলে কি আমরা VFS Global এর সুযোগ পাবো?

প্রথমত VFS global এ D type visa দেয় না বুলগেরিয়া।তবে এটাও চালু হবার সম্ভাবনা রয়েছে। যদি D type ভিসা Vfs global থেকে দেওয়া শুরু করে তাহলে স্টুডেন্ট + ওয়ার্কার রা ভালো একটা সুযোগ পাবে।

বুলগেরিয়ার ভিসা রেসিও অন্য ইউরোপের দেশ থেকে ভালো আছে। সুতরাং বাংলাদেশীদের জন্য বুলগেরিয়া নতুন সম্ভাবনাময় দেশ হতে পারে।

আর vfs global বাংলাদেশে আসার পর ভিসা রেসিও কেমন থাকে সেটাও দেখার বিষয়।

ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার ভিসা করার পুরো প্রক্রিয়া শেয়ার করছি।বাংলাদেশ 🇧🇩 → সিঙ্গাপুর 🇸🇬 → ইন্দোনেশিয...
15/08/2025

ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার ভিসা করার পুরো প্রক্রিয়া শেয়ার করছি।

বাংলাদেশ 🇧🇩 → সিঙ্গাপুর 🇸🇬 → ইন্দোনেশিয়া 🇮🇩

প্রক্রিয়া:
আগে থেকেই ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। (অ্যাপয়েন্টমেন্ট এ ১১-১২ টার মধ্যে জমা নেওয়ার সময় দেওয়া থাকলে ঠিক সেই সময়ের মধ্যেই যেতে হবে কিংবা কিছুটা আগে যাবেন)

https://services.indonesianembassy.sg/index.php/page/index/en

প্রয়োজনীয় কাগজপত্র:
🔴 পাসপোর্ট
🔴 আবেদনপত্র (Application Form) (এটা অনলাইন থেকে ফর্ম নিয়ে পূরণ করলে হবে না এমবাসি থেকে যে ফর্ম দিবে সেটা হাতে লিখে পূরণ করে জমা দিতে হবে)
🔴 ছবি (Photo)
🔴 সিঙ্গাপুর আগমনের ইমেইল কপি (SD Arrival Card)
🔴 ভিসা ফি: ১৩২ সিঙ্গাপুর ডলার (SGD) (৪ কর্ম দিবস পরে ভিসা ডেলিভারির কথা বললেও রিকোয়েস্ট করলে ৩ কর্মদিবসেও ডেলিভারি নিতে পারবেন অথবা যদি জমা দিয়ে সাথে সাথে ভিসা কালেক্ট করতে চান তাহলে ৪৬০ ডলার লাগে মেবি ঠিক মনে নেই)

👉আবেদন জমা দিয়েছি: ২৯ এপ্রিল
👉পাসপোর্ট সংগ্রহ করেছি: ২ মে

বি:দ্র: বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের জন্য ইন্দোনেশিয়া শুধুমাত্র সিংগেল এন্ট্রি ভিসা ইস্যু করে এবং ভিসার মেয়াদ থাকে ৩মাস।

collected: shahajada

টাইমলাইনে রেখে দিন..পরবর্তী যে কোন সময়ে কাজে লাগবে...!! কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন..১)  #উত্তরা_উত্তর (Uttara ...
04/08/2025

টাইমলাইনে রেখে দিন..পরবর্তী যে কোন
সময়ে কাজে লাগবে...!!

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন..
১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।
২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।
৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।
৬) #মিরপুর_১০ (Mirpur 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।

#শিক্ষনীয় #মেট্রোরেল

27/06/2025

স্যালুট ডাঃ এজাজ

বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত (damaged) হয়েছে যদি দেখেন?তাহলে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে তিনি ক্ষতিপূরণ (compensation) ...
15/06/2025

বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত (damaged) হয়েছে যদি দেখেন?
তাহলে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে তিনি ক্ষতিপূরণ (compensation) দাবি করতে পারেন।
✈️ লাগেজ ক্ষতিগ্রস্ত হলে যাত্রীর করণীয়:
১. তৎক্ষণাৎ রিপোর্ট করুন
• বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করার জায়গাতেই (বেল্টের পাশে) ক্ষতিগ্রস্ত লাগেজ পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এয়ারলাইনের ব্যাগেজ ক্লেইম/লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে যান।
• সেখানে গিয়ে Property Irregularity Report (PIR) ফর্ম পূরণ করুন। ফর্মে লাগেজের ক্ষতির ধরন, ফ্লাইট নম্বর, ট্যাগ নম্বর, লাগেজের ছবি ইত্যাদি দিন।
২. ছবি ও প্রমাণ সংগ্রহ করুন। লাগেজের ক্ষতির স্পষ্ট ছবি তুলুন।লাগেজের ট্যাগ ও বোর্ডিং পাস রেখে দিন , এগুলো প্রমাণ হিসেবে কাজ করবে।
৩. রিপোর্টের কপি সংগ্রহ করুন। PIR ফর্ম পূরণের পর একটি রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হবে। এটি সংরক্ষণ করুন।
💰 ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম:
✅ যদি ক্ষতি এয়ারলাইনের দোষে হয়:
• ক্ষতির ধরন অনুযায়ী এয়ারলাইন আপনাকে তিনভাবে ক্ষতিপূরণ দিতে পারে:
1. মেরামত করে দেওয়া
2. একই রকম নতুন লাগেজ দিয়ে প্রতিস্থাপন
3. টাকার ক্ষতিপূরণ
✅ ক্ষতিপূরণ দাবির সময়সীমা:
• ক্ষতিগ্রস্ত লাগেজ হলে রিপোর্ট করার সর্বোচ্চ সময়সীমা ৭ দিন (ফ্লাইট পৌঁছানোর দিন থেকে গণনা)।
এর মধ্যে রিপোর্ট না করলে ক্ষতিপূরণ পেতে সমস্যা হতে পারে।
✅ কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়?
• আন্তর্জাতিক ফ্লাইটে ক্ষতিপূরণ হিসাব করা হয় Montreal Convention বা Warsaw Convention অনুযায়ী।
• উদাহরণস্বরূপ, Montreal Convention অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ ধরা হয় প্রায় ১,৫০০ ইউরো বা তার সমপরিমাণ টাকায় (প্রায় ১,৮০,০০০ টাকা, রেট ভেদে ভিন্ন হতে পারে)
📝 প্রয়োজনীয় তথ্য/ডকুমেন্টস:
• বোর্ডিং পাস
• ব্যাগ ট্যাগ
• PIR রিপোর্ট
• লাগেজের ছবি
• জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি
ℹ️ অতিরিক্ত টিপস:
• লাগেজ ডেলিভারি বেল্ট থেকে উঠানোর সময়ই যদি কেউ ভিডিও করেন, তাহলে তা খুব কার্যকর প্রমাণ হতে পারে।
• অনেক সময় ক্ষতিপূরণ পাওয়া এয়ারলাইনের সার্ভিস সেন্টারে গিয়ে অনুসরণ করতে হয়, বা ইমেইলে যোগাযোগ করতে হয়।

নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে— ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক...
01/06/2025

নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে— ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট...

নতুন নোট নিতে আমার সাথে.....

ব্যাংকে যাবেন যখন বের হবে তখন একসাথে আনবো।।

এক ভিসায় ৬ দেশ ভ্রমনের সুযোগ আসছে.....আপনি রেডিতো??
31/05/2025

এক ভিসায় ৬ দেশ ভ্রমনের সুযোগ আসছে.....আপনি রেডিতো??

Address

Arambag, Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller Shahed:

Share

Category