17/12/2025
🇯🇵যারা প্রথমবার Japan যাচ্ছেন, তারা নিচের বিষয়গুলো গুরুত্বসহকারে খেয়াল করে প্রস্তুতি নেবেন। নাহলে অপ্রত্যাশিত বড় সমস্যায় পড়তে পারেন।
✈️ ১. ইমিগ্রেশনের ঝামেলা এড়াতে ২–৩টি ট্রিপ অগ্রিম পেমেন্ট করে বুকিং করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ।�যেমন— Mount Fuji Day Trip,Tokyo Disneyland Ticket, Tokyo Sky Tree Ticket
এই ধরনের বুকিং থাকলে ইমিগ্রেশন অফিসার আপনাকে একজন জেনুইন টুরিস্ট হিসেবে মূল্যায়ন করেবে। অন্যথায় তারা আলাদা করে ইন্টারভিউ নিতে পারে, সবকিছু যাচাই করতে পারে, এমনকি অনেক ক্ষেত্রে deport করেও দিতে পারে।
আমাকে ইমিগ্রেশনে প্রশ্ন করা হয়েছিল.
👇
তুমি কেন এসেছ? কয়দিন থাকবে? কোথায় কোথায় ঘুরবে? তোমার profession কী? আমি ডকুমেন্ট দিয়েছি আমাকে ৩০ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট দিয়ে দিয়েছে.
আমার Mount Fuji trip এবং Disneyland-এর টিকিট বুক করা ছিল। গ্রুপের অনেক ভাই আছেন যারা valid Japan visa থাকা সত্ত্বেও deport হয়েছেন, এমনকি অনেক experienced traveler-ও। তাই deport হওয়া থেকে বাঁচতে অবশ্যই আগেই কিছু preparation নিয়ে আসবেন।
🔌 ২. Type-A Plug Adapter অবশ্যই আনবেন
Japan-এ সব জায়গায় Type-A plug ব্যবহার হয়।�একটা extra adapter না আনলে আপনি প্রায় অচল হয়ে যাবেন, কারণ কোনো electric device ব্যবহার করতে পারবেন না।
🚇 ৩. Taxi এড়িয়ে Metro / Bus ব্যবহার করুন
Uber বা GoTaxi একদম জরুরি না হলে ব্যবহার করবেন না।�Taxi অত্যন্ত ব্যয়বহুল।
উদাহরণ: Narita Airport থেকে Tokyo City যেতে বাংলা টাকায় ২০,০০০+ টাকা লাগে। তাই Metro / Bus ব্যবহার করুন। অনেক বেশি মেট্রো লাইন তাই প্রথমে একটু জটিল হিজিবিজি মনে হলেও দু-একদিনে সব কিছু বুঝে নিতে পারবেন.
💳 ৪. Active Credit Card সঙ্গে রাখুন
Japan-এ Debit Card খুব একটা চলে না। প্রায় সব জায়গায় Credit Card লাগে। শুধু cash exchange করলে এত কয়েন পাবেন যে পকেট ভরে যাবে।
যাদের Credit Card নেই, তারা—
* Airport থেকেই Yen exchange করতে পারেন
* অথবা বিভিন্ন super shop-এ ATM বুথের মতো exchange machine পাবেন. সবসময় কিছু cash সাথে রাখবেন। অনেক সময় metro ticket কাটতে Credit Card কাজ করে না, তখন cash দরকার হয়।�
🍱 ৫. খাবারের ব্যাপারে খুব সতর্ক থাকুন (বিশেষ করে Muslim Travelers)
যতদিন থাকবেন, কম খাওয়ার মানসিকতা নিয়ে আসবেন।�Japan-এ খাবার নিয়ে অনেক সমস্যা—বিশেষ করে মুসলিমদের জন্য। সাধারণ chips বা noodles, Ban -এর মধ্যেও pork-related raw product ব্যবহার করা হয়, যেমন— শূকরের চর্বি, শূকরের হাড়ের গুঁড়া. তাই halal খাবার পাওয়া খুবই কষ্টসাধ্য। খাবার কেনার সময় খুব careful থাকবেন।
💰 ৬. Japan খুবই Expensive�আপনার budget-এর চেয়েও বেশি টাকা নিয়ে আসবেন।�যাতায়াত ভাড়া, খাবার ,হোটেল, শপিং সবকিছুই অত্যন্ত ব্যয়বহুল
👉 Budget traveler দের জন্য Japan কঠিন।
🚭 ৭. Smoking Rules কঠোরভাবে মানুন�Japan-এ প্রকাশ্যে smoking নিষিদ্ধ।
এখানে প্রতিটি এলাকায় আলাদা smoking zone থাকে। সবাই সেখানেই cigarette খায়, আপনাকেও সেখানেই খেতে হবে।
🏨 ৮. Hotel Rules অক্ষরে অক্ষরে Follow করুন
যে hotel-এ থাকবেন, তাদের rules point to point follow করবেন।
বিশেষ করে ডরমেটরি বা হোস্টেল গোসলের সময় অপ্রতিকর অবস্থায় দেখাও যেতে পারে (সেখানে কমন গোসল করার স্পেস থাকে যেখানে সবাই উলঙ্গ হয়ে গোসল করে😄!
Hotel-এর কোনো rule break করলে তারা police ডাকবে।�Police ভালো ব্যবহার করবে, help করবে—কিন্তু আপনার passport number system-এ entry হয়ে যাবে, যা পুরো Japan-এ record হিসেবে থাকবে।�এর ফলে ভবিষ্যতে অন্য hotel-এ সমস্যা হতে পারে।
৯. Japanese মানুষ অত্যন্ত Helpful
Japanese মানুষ খুবই helpful। কিছু না বুঝলে আশেপাশের কাউকে জিজ্ঞেস করবেন। English না বুঝলেও phone এ language translation করে আপনাকে help করবে। কাউকে দিয়ে ছবি তুলতে হলও এই কাজটা করবেন সুন্দর করে বললে ওরা সব কাজে রেখে আপনাকে ছবি তুলে দেবে.