Global Guide Tours & Travels

Global Guide Tours & Travels Travel Agents

শুভ নববর্ষ  ১৪৩৩
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

20/01/2026
16/01/2026

দক্ষিণ কোরিয়াগামী যাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা: ১ কোটি ওন পর্যন্ত জরিমানার ঝুঁকি! ⚠️🇰🇷
প্রবাসী আব্দুল মজিদ চাচা দক্ষিণ কোরিয়া গিয়ে ৭০ লাখ ওন জরিমানার মুখোমুখি হলেন। কারণ কী জানেন?
চাচার লাগেজে গরুর মাংস ভুনা আর হাঁসের মাংস দিয়েছিল চাচি। আমাদের আবেগের এই রান্না করা খাবারগুলোই অনেক সময় প্রবাস জীবনে কাল হয়ে দাঁড়ায়।
বাংলা এভিয়েশনের পরামর্শ: আপনি যে দেশে যাবেন, আগেই সেদেশের কাস্টমস রুলস জেনে নিন। কী নিতে পারবেন আর কী নিতে পারবেন না—এই সামান্য জানার চেস্টা আপনাকে বড় ধরণের বিপদ থেকে বাঁচাতে পারে।
সাম্প্রতিক সময়ে আফ্রিকান সোয়াইন জ্বর, বার্ড ফ্লু এবং পা-ও-মাউথ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দর (Incheon Airport) কর্তৃপক্ষ এবং দেশটির কৃষি মন্ত্রণালয় এখন কঠোর অবস্থানে।
যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি:
১. এখন থেকে ইনচন বিমানবন্দরে প্রবেশকারী সকল বিদেশী যাত্রীর সমস্ত লাগেজ বিশেষ এক্স-রে মেশিনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। কোনো প্রকার নিষিদ্ধ পণ্য লুকিয়ে পার করার আর কোনো সুযোগ নেই।
২. মাংস ও মাংসজাত পণ্য: গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস বা শুকরের মাংস। সেটি কাঁচা হোক, রান্না করা (ভুনা/কাবাব), ক্যানজাত, শুকনা বা প্রক্রিয়াজাত (সসেজ/হ্যাম/বিফ জার্কি)—সবই নিষিদ্ধ।
• ডিম ও দুগ্ধজাত পণ্য: কাঁচা ডিম, ডিমের গুঁড়ো, দুধ, পনির, মাখন।
• উদ্ভিদজাত পণ্য: কাঁচা ফলমূল, সবজি, বীজ এবং মাটিযুক্ত গাছপালা।
৩. নিষিদ্ধ পণ্য ডিক্লারেশন বা ঘোষণা ছাড়া বহন করলে ধরা পড়লে সর্বনিম্ন ১ কোটি কোরিয়ান ওন (বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৮-৯ লক্ষ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি দেশটিতে প্রবেশাধিকার বাতিল (Entry Ban) বা ভিসা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
💡 যারা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন, তারা ব্যাগেজে কোনো প্রকার মাংস, শুঁটকি বা কাঁচা খাবার বহন করা থেকে বিরত থাকুন। আপনার শখের একটু খাবার বা প্রিয়জনের দেওয়া রান্না করা মাংস আপনার জীবনের বড় উপার্জনের একটি অংশ জরিমানায় শেষ করে দিতে পারে।
নিজে সচেতন হোন এবং অন্য যাত্রীদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন। মনে রাখবেন, নিয়ম মানাই নিরাপদ ভ্রমণের মূল চাবিকাঠি।

https://www.facebook.com/share/14ETGejTwnr/
09/09/2025

https://www.facebook.com/share/14ETGejTwnr/

A probe committee found evidence of hoarding, black marketing, and fraudulent activities by the accused agencies. Following the report, the authorities decided to take legal action.

01/09/2025
Eid Mubarak
31/03/2025

Eid Mubarak

আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয়আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনা...
11/02/2025

আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয়

আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনাসহ পরিপত্র জারি করেছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

পরিপত্রের নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে। আজ ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত এয়ারলাইন্স / ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল করবে। গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে
ওয়েবসাইটে প্রকাশ করবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে। এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ এর
বিধি ২৮৯ এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে 'ট্যারিফ ফিলিং' এর বিধান পালন করবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ট্যারিফ বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিসমূহ সংশ্লিষ্ট বিমানসংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার
অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে। একইসাথে ট্রাভেল এজেন্সিসমূহ
বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য-সম্বলিত টিকিট প্রদান এবং সেও টিকিট বিক্রয়ের রশিদ প্রদান করবে।

17/08/2024

ছুটির দিন গুলো তে সাগরে ঘুরে আসুন,,, স্থল কিংবা আকাশ পথে আপনার যাত্রা সহজ সুন্দর ও নিরাপদ হোক

Address

365 Senpara Mirpur/10
Dhaka
1216

Telephone

+8801743637605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Guide Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Guide Tours & Travels:

Share

Category