19/09/2026
✈️ আন্তর্জাতিক আকাশে ডানা মেলতে প্রস্তুত এয়ার অ্যাস্ট্রা! 🇧🇩🌏
দেশের বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা তাদের বহরে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত করে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে।
এয়ারলাইন্সটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল বা মে মাসের দিকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে সিংগাপুর 🇸🇬 এবং কুয়ালালামপুর 🇲🇾 রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করা হচ্ছে।
বাংলাদেশের আকাশ পরিবহন খাতে এয়ার অ্যাস্ট্রার আন্তর্জাতিক যাত্রা নতুন সম্ভাবনার দ্বার খুলবে—এমন প্রত্যাশা যাত্রী ও এভিয়েশনপ্রেমীদের।
এয়ার অ্যাস্ট্রার আন্তর্জাতিক যাত্রার জন্য শুভকামনা। ✈️🇧🇩