Dream Aviation

Dream Aviation We please to have some exotic offers for you. There is nothing but plan a trip to your dream destin..

কিছু প্রতারক এজেন্সির ভিসা পরিসেবার বিরুদ্ধে থাই এম্বাসির সতর্কতাঃবাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি কর্তৃক পরিচালিত সাম্প্...
17/07/2025

কিছু প্রতারক এজেন্সির ভিসা পরিসেবার বিরুদ্ধে থাই এম্বাসির সতর্কতাঃ
বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি কর্তৃক পরিচালিত সাম্প্রতিক সময়ে প্রতারণা এবং জালিয়াতিমূলক কার্যকলাপ সম্পর্কে এ দেশের জনসাধারণকে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রদান করতে চায়।
আমরা দেখতে পেয়েছি যে, কিছু ট্রাভেল এজেন্সি বাংলাদেশি আবেদনকারীদের থেকে থাই ভিসা আবেদনের জন্য উচ্চ সার্ভিস চার্জ নিচ্ছে। কিন্তু, এজেন্সিগুলো থাই ই-ভিসা সিস্টেমের মাধ্যমে সঠিকভাবে আবেদন এবং পেমেন্ট সম্পন্ন না করে নিচের প্রতারণামূলক কাজগুলো করছে:
*ভুয়া পেমেন্ট রসিদ প্রদান, যা দেখে মনে হয় ভিসার ফি প্রদান করা হয়েছে।
*ভুয়া স্ট্যাটাস আপডেট, যা দেখায় যে ভিসা আবেদন দূতাবাস কর্তৃক বাতিল হয়েছে। কিন্তু বাস্তবে এই আবেদনগুলো আমাদের সিস্টেমে কখনই পৌঁছায়নি, কারণ ট্রাভেল এজেন্সিগুলো ভিসা ফি/পেমেন্ট কখনোই সম্পন্ন করে নি।
এই প্রতারণাগুলোর ফলে অনেক আবেদনকারী মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আবেদনকারীরা একই প্রতারক এজেন্সিগুলোর মাধ্যমে পুনরায় আবেদন করে আবার প্রতারিত হচ্ছেন।
দূতাবাসের সুপারিশ: -
১. নিজেই আবেদন করুন: থাই দূতাবাস এজেন্সির পরিবর্তে সবাইকে নিজে আবেদন করার জন্য উৎসাহিত করছে। সরাসরি আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.thaievisa.go.th ভিজিট করুন।
নিজে আবেদন করলে আপনার আবেদন প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা নিজেই দেখতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচ এবং প্রতারণার ঝুঁকি এড়াতে পারবেন।
২. যারা এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন: নিশ্চিত করুন যে, আপনি একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য এজেন্সি ব্যবহার করছেন। এজেন্সি আপনার আবেদন জমা দেওয়ার পর, তাদের কাছ থেকে ইউজারনেম এবং পাসওয়ার্ড চেয়ে নিন যেটি আবেদন করার সময় ব্যবহার করা হয়েছে।
অতঃপর www.thaievisa.go.th ওয়েবসাইটে লগইন করলে নিজেই আপনার আবেদনের অগ্রগতি দেখতে পারবেন। ভিসা আবেদন সংক্রান্ত বিভিন্ন স্ট্যাটাসের আপডেটগুলোর অর্থ নিম্নরূপ: -
○ "Pending Payment" – ভিসা আবেদন করা হয়েছে, কিন্তু পেমেন্ট করা হয়নি। ফলে আবেদনটি অসম্পূর্ণ।
○ "Pending Document Check" – দূতাবাস আপনার জমাকৃত কাগজপত্র যাচাই করছে।
○ "Pending Approval" – আপনার কাগজপত্র যাচাই করা হয়েছে এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে অথবা নাও হতে পারে। দূতাবাসের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন।
৩. ভিসা গ্রহণ: আপনার ভিসা আবেদন অনুমোদন করা হলে, আপনার ই-ভিসা আবেদনপত্রে প্রদত্ত ইমেইলে ই-ভিসাটি প্রেরণ করা হবে। আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে “Manage Visa Application(s)” এ গিয়ে “Download” অপশন সিলেক্ট করে আপনার ভিসাটি ডাউনলোড করতে পারবেন।
৪. প্রক্রিয়াকরণের সময় এবং অধিক আবেদন সংখ্যা: দূতাবাস প্রতিদিন ৯০০ থেকে ২,০০০টি আবেদনপত্র গ্রহণ করে। এছাড়াও আমরা বিপুল সংখ্যক জাল কাগজপত্র পায়, যা অসাধু ব্যক্তি বা এজেন্সিগুলোর মাধ্যমে জমা দেওয়া হয়। এই কারণে আমরা প্রকৃত পর্যটক, রোগী এবং প্রতারণামূলক আবেদন চিহ্নিত করতে প্রতিটি আবেদন অতি সতর্কতার সাথে যাচাই করে থাকি। যার ফলে ভিসা প্রক্রিয়াকরণে ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আবেদনকারীদের পক্ষ থেকে অপ্রয়োজনীয় অনুরোধ, আবেদন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। এর ফলে আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়তে পারে এবং অন্য আবেদনকারীদের ক্ষেত্রেও বিলম্ব হতে পারে।
রয়েল থাই দূতাবাস আপনার ধৈর্য ও সহনশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। কারণ আমরা নিরপেক্ষ ভিসা প্রক্রিয়া নিশ্চিত করতে বদ্ধ পরিকর। আমরা বাংলাদেশি নাগরিকদের সহায়তা করতে এবং থাইল্যান্ড-বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রয়েল থাই দূতাবাস, ঢাকা, বাংলাদেশ।
১৭ জুলাই ২০২৫, বুদ্ধাব্দ ২৫৬৮

28/06/2025
প্রিয় সম্মানিত এজেন্টগণ,অনুগ্রহ করে নিশ্চিত করুন সালাম এয়ারের যাত্রীরা ব্যাগেজ নিয়ম মেনে চলছেন। ৫ কেজির হ্যান্ড ব্যাগ যে...
25/06/2025

প্রিয় সম্মানিত এজেন্টগণ,
অনুগ্রহ করে নিশ্চিত করুন সালাম এয়ারের যাত্রীরা ব্যাগেজ নিয়ম মেনে চলছেন। ৫ কেজির হ্যান্ড ব্যাগ যেন ট্রলি ব্যাগ না হয় এবং এটি এমন ছোট ব্যাগ হতে হবে যা সিটের নিচে রাখা যায়।

হ্যান্ড ব্যাগেজ:
ওজন: ৫ কেজি

আকার: ২৫ সেমি x ৩৩ সেমি x ২০ সেমি

গুরুত্বপূর্ণ: যদি কোনো যাত্রীর ব্যাগ নির্ধারিত আকারের চেয়ে বড় হয়, তবে তা ওজন সীমার মধ্যে থাকলেও তাকে বোর্ডিং করতে না-ও দেওয়া হতে পারে। তাই ব্যাগের আকার ও ওজন—দুইটিই যথাযথভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। ছবির নির্দেশনাটি খেয়াল করুন এবং যাত্রীদের যথাযথভাবে বিষয়টি বুঝিয়ে দিন।

আগামীকাল থেকে এই নিয়ম না মানলে যাত্রীকে বোর্ডিং থেকে বিরত রাখা হতে পারে।

📢 *জরুরি ঘোষণা: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলোর ফ্লাইট বন্ধ!*বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ...
23/06/2025

📢 *জরুরি ঘোষণা: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলোর ফ্লাইট বন্ধ!*

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (দুবাই)-এর বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্টে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

✈️ *বন্ধ থাকা ফ্লাইটসমূহ:*

আগত ও প্রস্থানের সব বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইট

*ট্রানজিট ফ্লাইটও সাময়িকভাবে স্থগিত*

🔴 *যাত্রাপথে থাকা বা ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে:*
✅ নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখতে
✅ বিকল্প ফ্লাইটের খোঁজ রাখতে
✅ নিরাপত্তাজনিত কারণে আপাতত সরাসরি ফ্লাইট ব্যবহার করতে

🔔 নতুন আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ।

📌 সকলের নিরাপত্তা ও সুবিধার জন্য দয়া করে ধৈর্য ধারণ করুন ও বিশ্বস্ত সূত্রের তথ্য অনুসরণ করুন

ভিজিট ভিসায় আসলে কি এয়ারপোর্ট থেকেও ফিরিয়ে দিতে পারে? ✈️🇨🇦 ভিজিটার ভিসায় ক্যানাডাতে বেড়াতে এলে এয়ারপোর্টে ইমিগ্রেশ...
21/06/2025

ভিজিট ভিসায় আসলে কি এয়ারপোর্ট থেকেও ফিরিয়ে দিতে পারে?
✈️🇨🇦 ভিজিটার ভিসায় ক্যানাডাতে বেড়াতে এলে এয়ারপোর্টে ইমিগ্রেশান অফিসার যে প্রশ্নগুলো করতে পারে:
1️⃣ What is the purpose of your visit to Canada?
👉 আপনি ক্যানাডায় কেন এসেছেন?

2️⃣ How long do you plan to stay in Canada?
👉 আপনি কতদিন ক্যানাডায় থাকবেন?

3️⃣ Where will you be staying during your visit?
👉 আপনার ভ্রমণের সময় আপনি কোথায় থাকবেন?

4️⃣ Do you have a return ticket?
👉 আপনার কি ফেরার টিকিট আছে?

5️⃣ Do you have enough funds to support yourself during your stay?
👉 আপনার কি এখানে থাকার সময় খরচ চালানোর মতো পর্যাপ্ত টাকা আছে?

6️⃣ Are you visiting family or friends?
👉 আপনি কি আত্মীয় বা বন্ধুদের কাছে এসেছেন?

7️⃣ Have you visited Canada before?
👉 আপনি কি এর আগে ক্যানাডায় এসেছেন?

8️⃣ What do you do for a living?
👉 আপনি কী কাজ করেন?

9️⃣ Do you have travel insurance?
👉 আপনার কি ভ্রমণ বীমা আছে?

🔟 When do you plan to leave Canada?
👉 আপনি কবে ক্যানাডা ছাড়বেন?

মনে রাখা জরুরী:
📌 কানাডার ইমিগ্রেশন আইন (Immigration and Refugee Protection Act - IRPA)

👉 Section 20(1)(b) of IRPA:
একজন ভিজিটরকে (temporary resident) প্রমাণ করতে হবে যে সে নির্দিষ্ট সময়ের জন্যই ক্যানাডায় থাকবে এবং সময়মতো দেশ ছেড়ে যাবে।

✈️ যেসব পরিস্থিতিতে অফিসার ভিজিট ভিসা থাকা সত্ত্বেও কাউকে ফেরত পাঠাতে পারেন

1️⃣ যদি অফিসার মনে করেন ভিজিটরের আসল উদ্দেশ্য অন্য কিছু (যেমন, কাজ, স্থায়ীভাবে থেকে যাওয়া বা আশ্রয় প্রার্থনা)

2️⃣ যদি ভিজিটর ঠিকমতো ব্যাখ্যা করতে না পারেন, কোথায় থাকবেন, কবে ফিরবেন ইত্যাদি।

3️⃣ যদি ভিজিটরের কাছে পর্যাপ্ত অর্থ না থাকে ভ্রমণের ব্যয় নির্বাহের জন্য।

4️⃣ যদি যাত্রীর পূর্বের কোনো অপরাধ বা নিরাপত্তা-সংক্রান্ত তথ্য পাওয়া যায় (যেমন, পুলিশ রিপোর্ট, ইন্টারপোল নোটিস)।

5️⃣ যদি ভিজিটর মিথ্যা তথ্য দেন বা নথি জালিয়াতি করেন।

💡 উপসংহার
✈️ আপনার ভিজিট ভিসা থাকলেও ইমিগ্রেশন অফিসারের কাছে সব প্রশ্নের যৌক্তিক ও সত্য উত্তর দিতে না পারলে, বা যদি অফিসার মনে করেন আপনি আইনের শর্ত পূরণ করছেন না, তাহলে তিনি আপনাকে entry refusal দিতে পারেন।

17/06/2025

ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী যারা তারা আজ রাতের ভেতরই আপনাদের পাসপোর্টের কপি [email protected] ইমেইলে পাঠান দয়া করে। কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে। আর অবৈধ যারা আছেন তাদের যার যার কাছে পাসপোর্ট/NID/সুরক্ষা সেবা বিভাগ অথবা নিজ উপজেলার UNO'র চিঠি আছে তারা দয়া করে [email protected] এ এগুলো প্রেরণ করুন। কথা দিচ্ছি, সেইফলি আমরা ইরান ছাড়বো, ইনশাআল্লাহ।

বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত (damaged) হয়েছে যদি দেখেন?তাহলে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে তিনি ক্ষতিপূরণ (compensation) ...
14/06/2025

বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত (damaged) হয়েছে যদি দেখেন?
তাহলে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে তিনি ক্ষতিপূরণ (compensation) দাবি করতে পারেন।
✈️ লাগেজ ক্ষতিগ্রস্ত হলে যাত্রীর করণীয়:
১. তৎক্ষণাৎ রিপোর্ট করুন
• বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করার জায়গাতেই (বেল্টের পাশে) ক্ষতিগ্রস্ত লাগেজ পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এয়ারলাইনের ব্যাগেজ ক্লেইম/লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে যান।
• সেখানে গিয়ে Property Irregularity Report (PIR) ফর্ম পূরণ করুন। ফর্মে লাগেজের ক্ষতির ধরন, ফ্লাইট নম্বর, ট্যাগ নম্বর, লাগেজের ছবি ইত্যাদি দিন।
২. ছবি ও প্রমাণ সংগ্রহ করুন। লাগেজের ক্ষতির স্পষ্ট ছবি তুলুন।লাগেজের ট্যাগ ও বোর্ডিং পাস রেখে দিন , এগুলো প্রমাণ হিসেবে কাজ করবে।
৩. রিপোর্টের কপি সংগ্রহ করুন। PIR ফর্ম পূরণের পর একটি রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হবে। এটি সংরক্ষণ করুন।
💰 ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম:
✅ যদি ক্ষতি এয়ারলাইনের দোষে হয়:
• ক্ষতির ধরন অনুযায়ী এয়ারলাইন আপনাকে তিনভাবে ক্ষতিপূরণ দিতে পারে:
1. মেরামত করে দেওয়া
2. একই রকম নতুন লাগেজ দিয়ে প্রতিস্থাপন
3. টাকার ক্ষতিপূরণ
✅ ক্ষতিপূরণ দাবির সময়সীমা:
• ক্ষতিগ্রস্ত লাগেজ হলে রিপোর্ট করার সর্বোচ্চ সময়সীমা ৭ দিন (ফ্লাইট পৌঁছানোর দিন থেকে গণনা)।
এর মধ্যে রিপোর্ট না করলে ক্ষতিপূরণ পেতে সমস্যা হতে পারে।
✅ কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়?
• আন্তর্জাতিক ফ্লাইটে ক্ষতিপূরণ হিসাব করা হয় Montreal Convention বা Warsaw Convention অনুযায়ী।
• উদাহরণস্বরূপ, Montreal Convention অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ ধরা হয় প্রায় ১,৫০০ ইউরো বা তার সমপরিমাণ টাকায় (প্রায় ১,৮০,০০০ টাকা, রেট ভেদে ভিন্ন হতে পারে)
📝 প্রয়োজনীয় তথ্য/ডকুমেন্টস:
• বোর্ডিং পাস
• ব্যাগ ট্যাগ
• PIR রিপোর্ট
• লাগেজের ছবি
• জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি
ℹ️ অতিরিক্ত টিপস:
• লাগেজ ডেলিভারি বেল্ট থেকে উঠানোর সময়ই যদি কেউ ভিডিও করেন, তাহলে তা খুব কার্যকর প্রমাণ হতে পারে।
• অনেক সময় ক্ষতিপূরণ পাওয়া এয়ারলাইনের সার্ভিস সেন্টারে গিয়ে অনুসরণ করতে হয়, বা ইমেইলে যোগাযোগ করতে হয়।

13/06/2025

উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক

হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

---

আগের পদ্ধতি:

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।

2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।

---

বর্তমান নতুন পদ্ধতি:

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।

2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।

3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।

---

এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।

2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।

---

বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—

কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া

উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা

ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল

---

গুরুত্বপূর্ণ অনুরোধ:

সকল এজেন্ট এবং উমরাহ কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি উমরাহ মৌসুমে একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য নতুন বিধি-বিধানগুলো কঠোরভাবে মেনে চলুন।

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন যেভাবে:৮ম বারের মত পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হল ফি...
10/06/2025

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন যেভাবে:

৮ম বারের মত পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হল ফিনল্যান্ড। অনেকেই পরিবার নিয়ে ফিনল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে চান। আশা করছি পোস্টটি তাদের উপকারে আসবে।

প্রথমে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হবে। কিভাবে আবেদন করবেন?

Studyinfo fi এই ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্রোগ্রাম বেছে নিন এবং নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনকাল ও ভর্তি সম্পর্কিত বিবরণ দেখে নিন।

Scholarship/বৃত্তি:

স্নাতক (Bachelor) প্রথম বছরের জন্য সাধারণত বৃত্তি দেওয়া হয় না, তবে Early Bird Scholarship/Discount পাওয়া যায় (প্রথম বছরের টিউশন ফির 15% থেকে 50% পর্যন্ত ছাড়)। মাস্টার্স (Masters) জন্য সিজিপিএ, মোটিভেশন লেটার, IELTS, GRE স্কোর, চাকরী ও গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীরা 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারে।

ব্যাংক স্টেটমেন্ট/Bank statement:

আবেদনকারীকে তার ব্যাংক একাউন্টে 9600 ইউরো দেখাতে হবে। এই টাকা অবশ্যই শিক্ষার্থীর/আবেদনকারীর একাউন্টে থাকতে হবে। কেউ যদি স্পনসর হতে চাই সেক্ষেত্রে কোন কোনো আত্মীয়তা প্রয়োজন নেই। যে কেউ স্পনসর হতে পারে। স্পনসর তার একাউন্ট থেকে আবেদনকারীর একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন। স্পনসরকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

Post Study Work Visa/ জব ভিসা :

ফিনল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে, আপনি দুই বছরের বৈধতার সাথে একটি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন। এই সময়ে চাকরি খোঁজার অনুমতি পাবেন।

PR (Permanent Residency):

আবেদনকারীকে ৪ বছরের জন্য বৈধভাবে ফিনল্যান্ডে থাকতে হবে। ফিনিশ ভাষা জানতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে জানলে ভালো। আবেদনকারীকে ট্যাক্স বাদ দিয়ে অন্তত প্রতি মাসে 1600 ইউরো উপার্জন করতে হবে। পড়াশোনার ফিল্ডে চাকরি করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

কমন কিছু প্রশ্ন:

১. ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে?
- আবশ্যক না। তবে পৃথক এপ্লিকেশনের ক্ষেত্রে IELTS, Job experience এমনকি কিছু ক্ষেত্রে SAT ,GRE স্কোরও দরকার হতে পারে।

২. ফিনল্যান্ডে বাস করা কি ব্যয়বহুল?
- অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মাঝারি খরচ, যা ৪০০-৬০০ ইউরো হতে পারে।

৩. আমি কি ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করতে পারবো?
- হ্যাঁ, প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘন্টা কাজের অনুমতি থাকবে। পড়াশোনা শেষে ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।

৪. ফিনল্যান্ডে আবেদনের জন্য স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত গ্রহনযোগ্য?
- স্টাডি গ্যাপ কোনো ইস্যু না, ১০/১৫ বছরের গ্যাপেও এডমিশন ও ভিসা পাওয়া যায়।

৫. আমি কিভাবে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করতে পারি?
Studyinfo fi পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

৬. ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন?
- টিউশন ফি বছরে ৫,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।

৭. অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে স্যাটেল হওয়া কি সহজ?
- হ্যাঁ, ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট/PR/সিটিজেনশিপের জন্য পড়াশোনার ফিল্ড রিলেটেড চাকরি দরকার হয় না।

৮. আমি কি আমার বাবা-মাকে ফিনল্যান্ডে নিতে পারব?
- হ্যাঁ, ভিজিট ভিসায়।

৯. আমি কি আমার স্পাউস এবং বাচ্চাদের ফিনল্যান্ডে নিতে পারবো?
- হ্যাঁ।

১০. আমি কি পার্ট টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি, থাকা খাওয়া সব ম্যানেজ করতে পারব?
- এটা নির্ভর করবে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স এবং শহরের উপর। যদি জব পেয়ে যান তাহলে বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত ম্যানেজ করা যায় সহজেই।

"অনেকে প্রথমবার ভিসা ইন্টারভিউয়ের জন্য দাঁড়াতে গেলে কাঁপাকাঁপি শুরু হয়। ভয়ে অনেকে অস্থির থাকেন। ভেতরে গিয়ে মানুষজনের আলা...
10/06/2025

"অনেকে প্রথমবার ভিসা ইন্টারভিউয়ের জন্য দাঁড়াতে গেলে কাঁপাকাঁপি শুরু হয়। ভয়ে অনেকে অস্থির থাকেন। ভেতরে গিয়ে মানুষজনের আলাপচারিতা আড়িপেতে শুনতে গিয়ে ভয়টা আরও বেড়ে যায়! একটু ভয় থাকাটা অবশ্য স্বাভাবিক। তারপরও ভেতরের পরিবেশ সম্পর্কে একটু ধারণা থাকলে হয়তো সহজ হবে।

১. যত সকালে যাবেন, আপনার ইন্টারভিউ ততই তাড়াতাড়ি হবে। গিয়ে বাইরে লাইনে দাঁড়াবেন। একটু পর পর ভেতর থেকে লোক এসে ইন্টারভিউ এর টাইম অনুযায়ী ডাকতে থাকে (যেমন, সকাল সাতটার কেউ আছেন?) যদি আপনি আগে উপস্থিত থাকেন, সিরিয়ালি আগেই ঢুকে যেতে পারবেন, এবং সব মিলিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসবেন। এমনও হতে পারে, আপনার ইন্টারভিউ সকাল ৭.৩০ এ হওয়া সত্ত্বেও আপনি ইন্টারভিউ শেষ করে ৭.৩০ এর দিকেই বেরিয়ে আসবেন।

২. সিএনজি চালককে অথবা গাড়ির ড্রাইভারকে বারিধারা আমেরিকান অ্যাম্বেসি বললে যে কেউই চেনার কথা। গুগল ম্যাপ ধরে নিজেই চলে যেতে পারবেন, পথ হারাবার কিছু নেই।

৩. অ্যাম্বেসির ভেতরের চালচিত্রঃ
সাথে মোবাইল ফোন বা ইলেকট্রনিক যন্ত্রপাতি কিছুই রাখবেন না, থাকলে বাইরে কারো কাছে দিয়ে যেতে হবে। সাথে কেউ গেলে ভালো, তার কাছে কাগজপত্র ছাড়া বাকি সব জমা দিয়ে আপনি ভেতরে যেতে পারবেন। আর অপ্রয়োজনীয় কিছু সাথে না থাকলে একা একাই সব করতে পারবেন। খুব বেশী সময় কোথাও অপেক্ষা করতে হয় নি, মিনিট দশেক করে হয়তো।

প্রথমে গেটের কাছে চেকিং হয়। ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন দেখালে তারা আপনার নাম খুঁজে বার করে টিক চিহ্ন দেয়, আপনার পাসপোর্ট খুঁচিয়ে গুঁতিয়ে দেখে পাউডার আছে কিনা (সত্যি!), পেজ জোড়া লেগে আছে কিনা, অথবা অন্য কোন সমস্যা আছে কিনা। যার ইন্টারভিউ সে-ই কেবল ভেতরে যাবে।

মোটা দরজা পার হয়ে ওয়েটিং রুম। আবার পাসপোর্ট চেকিং হবে। আপনাকেও চেক করা হবে। যদি একাধিক পাসপোর্ট স্ট্যাপল করে অথবা অন্য কোনোভাবে জোড়া লাগানো থাকে তাহলে খুলে নিন। লেটেস্টটাই দেখতে চাইবে। ওটার পেছনে স্টিকার লাগিয়ে দেবে। তারপর আপনার গন্তব্য পরের ওয়েটিং রুম।

এখানে টেবিলের ওপর পাসপোর্ট দিয়ে চারবার বাড়ি দিতে হবে(!), এবং আপনার দশ আঙুল স্ক্যান করা হবে। আঙুল স্ক্যান করা হলে ইন্টারভিউ ফেইস করতে অপেক্ষা করতে হবে। আপনার সময় এলে তারা বলে দেবে কত নম্বর কাউন্টারে দাঁড়াবেন।

বাংলায় জিজ্ঞেস করে প্রশ্ন। আপনি চাইলে ইংরেজিতেও করতে পারে। যদি আই-২০ তে লেখা থাকে Student is proficient, তাহলে হয়তো ইংরেজিতেই প্রশ্ন শুরু করতে পারে। একেক কাউন্টারে একেক জন প্রশ্নকর্তা, তাঁর মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। আমেরিকান,চাইনিজ, ইউরোপিয়ান সমস্ত চেহারার প্রশ্নকর্তাই থাকেন, পুরুষ-মহিলা মিলিয়ে। দশটা কাউন্টার।
বাঙালি মানুষজন অ্যানালিসিস করে বেশী, এবং অমুক ভিসা অফিসার নরম, তমুক একটুশক্ত জাতীয় কিংবদন্তী চালু করে। এগুলোর কোন যুক্তিসঙ্গত ভিত্তি নেই। তারা সবসময়ই চানএকজন যোগ্য ছাত্র/ছাত্রী ভিসা পান, কাউকে আটকানোর মানসিকতা নিয়ে তাঁরা দাঁড়ান না।কাজেই কোন কাউন্টারে দাঁড়াচ্ছেন তার ওপর কিছু নির্ভর করে না। আশেপাশেরমানুষজনের মুখে নানান জল্পনাকল্পনা শুনবেন, দুই কান দিয়ে শুনে নাকের দুই ফুটো দিয়েবের করে দেবেন কারণ এগুলো অপ্রয়োজনীয়।

আপনার প্রোস্পেক্টিভ ভার্সিটি যদি একটু পরিচিত হয়, আপনার ফান্ডিং যদি ঠিকমতো ব্যাখ্যা করতে পারেন, এবং যদি প্রসেসের কোথাও কোন ভুল বা মিথ্যে তথ্য দিয়ে না থাকেন, তাহলে ভয় পাবার কিছু নেই।

যদি অ্যাপ্রুভড হন, তাহলে পাসপোর্ট রেখে দেবে। যদি রিজেক্টেড হন, তাহলে পাসপোর্ট ফিরিয়ে দেবে। রিজেক্ট হলে আবার অ্যাপ্লাই করা যায়। স্টেজগুলো আগের মতই, ডিএস-১৬০ ফর্ম ফিলাপ করে, ভিসা ফি দিয়ে ইন্টারভিউ এর ডেট নেয়া।
অ্যাপ্রুভড হলে সাধারণত কয়েক দিন পর আপনার কাছে মেইল আসবে, আর আপনার ভিসার ইন্টারভিউ এর অ্যাপয়েন্টমেন্ট যে অ্যাকাউন্ট থেকে নিয়েছিলেন, সেখানে ঢুকে চেক করতে পারবেন, দেখাবে যে আপনার পাসপোর্ট পিক-আপ করার জন্য রেডি। ঢাকার লোকজনদের জন্য পিক-আপ পয়েন্ট সাইমন সেন্টার। ওখানে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনের কপি, আপনার পাসপোর্টের ফটোকপি দেখালেই ভিসাসহ পাসপোর্ট দিয়ে দেবে। তবে বিকেল তিনটার আগে যাবেন পাসপোর্ট কালেক্ট করতে।

অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোসেসিংয়ে থাকে। সেক্ষেত্রে অপেক্ষা করাই শ্রেয়। অন্যান্য সমস্যার ক্ষেত্রে অ্যাম্বেসির ওয়েবসাইট থেকে ফোন নম্বর অথবা ই-মেইল সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন।

URGENTAir India Travel Advisory Temporary Network Disruption – Dhaka Airport | 3rd June 2025Kindly check attachment for ...
02/06/2025

URGENT
Air India Travel Advisory Temporary Network Disruption –
Dhaka Airport | 3rd June 2025
Kindly check attachment for Details & Inform your passenger.
Thank you
Team Air India.

Address

S-21 (2nd Floor), Muktijoddah Shoping Complex, Hajj Camp
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 14:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801944002018

Alerts

Be the first to know and let us send you an email when Dream Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Aviation:

Share

Category