নবাব- The Haor Villa হচ্ছে টাংগুয়ার হাওরে নবনির্মিত কাঠের তৈরী অন্যতম এবং বিশাল লাক্সারিয়াস হাউজবোট। যে কোন রিসোর্টের সকল সুবিধা পাবেন আমাদের এই হাউসবোটে। প্রতিটি কেবিন, লবি এবং করিডরের লাইটিং এ রয়েছে নান্দনিকতার সাথে আভিজাত্যের ছোঁয়া। ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে আসতে পারেন আমাদের হাউসবোটে।
** আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জ শহর থেকে, তাই লেগুনা/সিএনজি করে তাহিরপুর যাবার ঝামেলা নেই ৷ বাস থেকে নেমেই
রিকশা/অটো করে ৫ মিনিট এর পথ।
# সুবিধা সমূহ
==================
- ২ দিন ১ রাত থাকার ব্যবস্থা।
- ৮২ লম্বা এবং ১৭.৫ ফুট চওড়া বিশাল কাঠের লাক্সারিয়াস হাউস বোট।
- মোট ৬ টি প্রাইভেট কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে ২-৩ জন থাকার ব্যবস্থা রয়েছে।
- প্রতিটি কেবিন, লবি এবং করিডরের লাইটিং এ রয়েছে নান্দনিকতার সাথে আভিজাত্যের ছোঁয়া।
- বোটের ভিতরে আপনাকে কখনোই মাথা নুইয়ে হাটতে হবে না (উচ্চতা ৬.৫ ফুট)।
- আড্ডার জন্য নৌকার সামনে ১২ ফুট লম্বা ওপেন লাউঞ্জ। গ্রুপ আড্ডার জন্য পুরোপুরি পারফেক্ট।
- রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে হিটপ্রুফ সহ ৬ টি লেয়ার দিয়ে। তাই ভিতরে গরম আদ্রতা প্রবেশ কম করবে।
- প্রতিটি রুমে পর্যাপ্ত লাইট, ওয়াল ফ্যান ও চার্জিং সুবিধা।
- প্রতিদিন দিনের নির্দিষ্ট সময়ে এবং সারারাত আইপিএস/জেনারেটর সার্ভিস
- প্রকৃতি উপভোগ করার জন্য প্রতিটি রুমেই রয়েছে ২ টি করে সুবিশাল ট্রান্সপারেন্ট জানালা। প্রাইভেসির জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা রয়েছে।
- ২ টি লাক্সারিয়াস হাই কমোড সহ ওয়াশরুম এবং ১ লো কমোড।
- বিশাল ছাদ। ছাদে শুয়ে-বসে আড্ডা দেয়ার জন্য হেলান চেয়ারের ব্যবস্থা রয়েছে।
- পরিচালনা এবং অতিথিদের সার্বক্ষণিক সেবা দেয়ার জন্য রয়েছে ৫-৬ জন সাপোর্ট স্টাফ
- অভিজ্ঞ বাবুর্চির সহায়তায় হাওরের ফ্রেশ খাবার
- ৫ বেলা মূল খাবার (২ টি ব্রেকফাস্ট + ২ টি লাঞ্চ + ১ টি ডিনার)
- ৪ টি স্ন্যাক্স
- আনলিমিটেড চা
- খাবার এবং রান্নার জন্য ফিল্টার্ড পানির ব্যবস্থা।
- জরুরী অগ্নী নির্বাপণ ব্যবস্থা
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া
- রুম সার্ভিস