K2 Adventure & co.

K2 Adventure & co. Travelling with cheaper & trust hand �

01/07/2026
27/06/2026

#ট্যুরিস্টদের_উদ্দেশ্যে
কাল দুটি মেয়ে আমায় ফোন করেছিল। প্রসঙ্গ টা বড়ই #ট্রেনডিং। দাদা, আপনার নম্বর টা অমুক দিদি দিয়েছেন, হোমস্টে সন্মন্ধে কিছু জানতে চাই। আমি বুঝতে না পেরে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করাতে যা বলল,.... " আমরা একটা হোমস্টে বা hotel লিজ নিয়ে চালাতে চাই ( হোমস্টে আর hotel এর তফাৎ বোঝে না মনে হলো )। মানে এই ব্যবসাটা করতে চাই। দেখি করতে পারি কিনা। আমাদের এই ব্যবসা সন্মন্ধে কোনো আইডিয়া নেই। কত টাকা লাগে, কোথায় নিলে ভাল হয়, পাহাড়ে কোন কোন জায়গা আছে, পার রুম কত করে লাগে, কিভাবে ব্যবসা চালাবো, ইত্যাদি প্রভৃত্তি। "

আমি সব শুনে বললাম, এই আইডিয়া কে দিয়েছে? এই ব্যবসা করতে হলে অভিজ্ঞতা লাগে। সেটা নেই। এখন মোটামুটি সব জায়গাতেই ১ / ১. ২ লক্ষ করে পার রুম চলছে। ধরো তিন চারটে রুম নিলে ৩/৪ লাখ টাকা,+ স্টাফ খরচ,+ ইলেকট্রিসিটি,+ চাদর / কম্বল / অনুসঙ্গিক জিনিস নিয়ে সেটা বছরের শেষে অনেক গিয়ে দাঁড়াবে। আর সবচেয়ে বড়ো কথা লিজ নিলেই তো হলোনা, বেঁচবে কাদের কাছে? লোক কে জানাতে গেলে অ্যাড দরকার হয়। সেখানেও টাকা লাগে। ব্যাপারটা এত সহজ নয়। এই শেষ কথাটাই আসল। " ব্যাপারটা এত সহজ নয়। " পাহাড়ে বাড়ি করবো, বুড়ো বয়সে গিয়ে থাকবো, বা লিজ নিয়ে ব্যবসা করবো...... " ( পাহাড়ে বুড়ো বয়সে থেকে দেখুন, যখন হিচকি উঠবে তখন হাসপাতালে পৌঁছুনোর আগে উপড়ে পৌঁছে যাবেন।) আমি তাঁদের বোঝালাম, আগে ট্যুর অপারেট করো, বোঝো, জানো, অভিজ্ঞতা হোক, তারপরে ব্যবসায় নামো। নাহলে নিজের হোক, বাপের হোক, বরের হোক,.... পয়সা নষ্ট হবে। এই কথা গুলো নতুন উঠতিদের ভালোর জন্য লিখছি। শুনলে ভাল , নাহলে, " পরের ছেলে / মেয়ে পরমানন্দ,........."










10/06/2026

Weather update 9/6/26

Address

72 Beniatola Street
Kolkata
700005

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when K2 Adventure & co. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category