17/05/2026
দুনিয়ায় আর কাকে বিশ্বাস করবে পুরুষ মানুষ?
যেখানে স্ত্রীর কাছে স্বামী নিরাপদ নয়, বাবার কাছে তার পুরো পরিবার নিরাপদ নয়, সন্তানের কাছে বাবা-মা নিরাপদ নয়, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়-এমন এক অস্থির সময়ে আমরা বাস করছি।
সম্প্রতি শরীয়তপুরে আপন স্বামীকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে জেলার বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের হাতে আটক হন এক নারী। ওই নারীর ভাষ্য অনুযায়ী, রড দিয়ে আঘাত করতে গিয়ে তার স্বামীর মৃ'ত্যু হয়। পরে লা'শ গো'পন' করতেই এমন ভয়ংকর কৌশল নেয়, যাতে কেউ সন্দেহ না করে।
পচে যাওয়া এই সমাজে এমন অনেক নির্মম খবরের মাঝেও কিছু মানবিক গল্প আমাদের আশার আলো দেখায়।
কোথাও সন্তানকে বাঁচাতে বাবা নিজের কি'ড'নি দান করছেন, কোথাও মায়ের জীবন বাঁচাতে মেয়ে দিচ্ছেন লি'ভা'র। ভাইয়ের চিকিৎসার জন্য নিজের জমি বিক্রি করছেন বোন, অসুস্থ মায়ের পাশে থাকতে চাকরি ছেড়ে দিচ্ছেন ছেলে। বোনের পড়াশোনার খরচ চালাতে রিকশা চালাচ্ছেন ভাই, প্রতিবন্ধী সন্তানকে কাঁধে নিয়ে প্রতিদিন স্কুলে পৌঁছে দিচ্ছেন বাবা।
কোথাও ছেলের চিকিৎসার জন্য শেষ সম্বলটুকু বিক্রি করে দিচ্ছেন মা, আবার দিনমজুর বাবার স্বপ্ন পূরণ করে মেয়ের সাফল্যের গল্পও শুনি আমরা। অসহায় ভাইকে বাঁচাতে ২০ বন্ধু র'ক্ত দিচ্ছে, মৃ'ত ছেলের চোখ দান করে অন্যের জীবনে আলো ছড়াচ্ছেন বাবা-মা।
মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য কতটা ভয়ংকর হতে পারে, তা শুধু ভুক্তভোগী মানুষ আর তার পরিবারই অনুভব করতে পারে।
তারপরও মানুষ বেঁচে থাকে আশায়, বিশ্বাসে আর ভালোবাসায়।
ছবি: শরীয়তপুরে স্বামীকে হ'ত্যা করা স্ত্রী।Highlights