Ichiban Cheap Travels

電話する アクセス ウェブサイト 事業に問い合わせる

Ichiban Cheap Travels CHEAP AIR TICKETS,
AIR TICKET BOOKING,
AIRPORT DROP & PICK UP,
TOUR GUIDE SERVICE,
THANK YOU & ZAZAKUMULLAH KHAIRAN.

For more Details
+8170-2666-2980 (Whats app)

বাংলাদেশ বিমান ফ্লাইট আপডেটঃফ্লাইটসপ্তাহে ২ দিন।সোমবারের ফ্লাইট ডিটেইলসঢাকা থেকে নারিতা-(রবিবার রাত ১২ টার পরে ফ্লাইট) র...
12/10/2026

বাংলাদেশ বিমান ফ্লাইট আপডেটঃ

ফ্লাইট
সপ্তাহে ২ দিন।

সোমবারের ফ্লাইট ডিটেইলস
ঢাকা থেকে নারিতা-(রবিবার রাত ১২ টার পরে ফ্লাইট) রাত ২ঃ২৫ থেকে দুপুর ১২ঃ১৫
নারিতা থেকে ঢাকা-দুপুর ২ঃ০০ টা থেকে সন্ধ্যা ৬ঃ০০ টা।

বৃহস্পতিবারের ফ্লাইট ডিটেইলস
ঢাকা থেকে নারিতা-সকাল ৭ঃ০০ থেকে বিকেল ৪ঃ১৫
নারিতা থেকে ঢাকা-সন্ধ্যা ৬ঃ০০ থেকে রাত ১০ঃ৩৫
(যে কোন সময় ফ্লাইট টাইম পরিবর্তন হতে পারে।

ব‍্যাগেজ
হ‍্যান্ড লাগেজ সবসময়-৭ কেজি
বুকিং
নারিতা থেকে ঢাকা-৩০ কেজি
ঢাকা থেকে নারিতা-৩৫ কেজি
ইনফ‍্যান্ট হলে ১০ কেজি পাবে।

টিকেট রিফান্ড করা যায় তবে ক‍্যানসেল ফি কাটবে।
ডেট পরিবর্তন করা যায় তবে চেন্জ ফি এবং ফেয়ার ডিফারেন্স ফি কাটবে।
ফ্রীতে সিট চুজ করা যায়।তবে ইনফ‍্যান্টের কোন সিট নেই।
রাউন্ড ট্রিপের ওয়ান ওয়ে ব‍্যবহার করে টিকেট ক‍্যান্সেল করলে রিফান্ডেবল এ‍্যামাউন্ট খুব ই কম পাওয়া যায়।
অক্ষম যাত্রীদের জন‍্য হুইল চেয়ারের ব‍্যবস্হা রয়েছে।

এছাড়া অনলাইন থেকেও অনেক কম দামে,বিশেষ করে Trip.com,Expedia থেকেও কম দামে আমরা টিকেট দিয়ে থাকি।১ টি পাসপোর্টে একটি বুকিং স্লিপ ফ্রি দিয়ে থাকি।

এছাড়া
আমাদের কম্পানি জাপানে ৫ বছরের একটি পুরনো কম্পানি।কম্পানি এ‍্যাকাউন্ট আছে।কম্পানির অফিস আছে।তাই আরো বিস্তারিত জানার জন‍্য এখন ই যোগাযোগ করুন।
Our Company Address in Japan
English:
170-0005 Tokyo-To Toshima-ku Minami Otsuka 3-11-10 Daini Fuyo Building 4th floor
Japanese:
170-0005 東京都豊島区南大塚3-11-10第二芙蓉ビル4階
Google link-AR BENGAL 合同会社
AR BENGAL 合同会社
Opening hour-10:00am-22:00pm
(Please make a reservation if you want to visit us)
Phone-03-5927-8675
What’s app-070-2666-2980

SPECIAL OFFER!Biman Bangladesh Airlines-এর টিকিটে পাচ্ছেন ১৫% ছাড়!শুধুমাত্র আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ এর টিকিট কাটলেই পাচ্ছে...
27/09/2026

SPECIAL OFFER!
Biman Bangladesh Airlines-এর টিকিটে পাচ্ছেন ১৫% ছাড়!
শুধুমাত্র আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ এর
টিকিট কাটলেই পাচ্ছেন ১৫% ডিসকাউন্ট!

তবে শর্ত প্রযোজ্যঃ
টিকিটের ভ্রমণের তারিখ অবশ্যই ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে হতে হবে।

অফারটি শুধুমাত্র আজকের জন্য!
তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন।

📞 বিস্তারিত জানতে ও টিকিট বুকিং করতে যোগাযোগ করুন এখনই!
Our Company Address in Japan
English:
170-0005 Tokyo-To Toshima-ku Minami Otsuka 3-11-10 Daini Fuyo Building 4th floor
Japanese:
170-0005 東京都豊島区南大塚3-11-10第二芙蓉ビル4階
Ichiban Cheap Travels.
Google link-AR BENGAL 合同会社
Opening hour-10:00am-22:00pm
(Please make a reservation if you want to visit us)
Phone-03-5927-8675
What’s app-070-2666-2980

নিজে নিজে অনলাইন থেকে টিকেট কাটার সময় যেসব বিষয় ভালভাবে খেয়াল রাখা জরুরী-🟢 নামঃ পাসপোর্ট অনুযায়ী First Name/Last Name ঠি...
15/09/2026

নিজে নিজে অনলাইন থেকে টিকেট কাটার সময় যেসব বিষয় ভালভাবে খেয়াল রাখা জরুরী-

🟢 নামঃ পাসপোর্ট অনুযায়ী First Name/Last Name ঠিক আছে কি না দেখুন।ভুল হলে ঝামেলায় পড়তে পারেন।শুধুমাত্র ১ টি অক্ষর অথবা ১ টি সংখ্যা ভুল হলেও বেশিরভাগ সময় এয়ারলাইন্স ফ্লাই করতে দেয়না।তাই এ বিষয় টা খুবই সাবধানে করতে হবে।

🟣জন্মতারিখ ও লিঙ্গঃ Passport এর সঙ্গে মিলিয়ে নিন।ভুল জন্মতারিখ দিলে ফ্লাই করতে পারবেন না।

🟢যাত্রার তারিখ ও সময়ঃ বিশেষ করে AM/PM এবং রাত ১২টার পরের সময় ভালোভাবে দেখুন।

🟣Departure/Arrival Airportঃ একই শহরে একাধিক বিমানবন্দর থাকতে পারে। Direct নাকি Transit? কয়টি Stop আছে এবং কোথায় Transit করতে হবে দেখুন। Transit Visa লাগবে কি না! Transit দেশের নিয়ম অবশ্যই যাচাই করুন।তারপর টিকেট কাটুন।

🟢Baggage Allowanceঃ কত kg checked baggage + কত kg cabin baggage লেখা আছে দেখুন। Baggage এর সংখ্যা,যেমন 30kg হলেও 30kg এক ব্যাগে নেওয়া যাবে কি না! নাকি 2 pieces করতে হবে এটা ও গুরুত্বপূর্ণ।

🟣Separate Tickets কি নাঃ “Separate tickets booked together” হলে প্রথম ফ্লাইট দেরি করলে পরের টিকিটের সুরক্ষা নাও থাকতে পারে।
🟢Refund/Cancellation Rulesঃ টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাবেন বা একদম non-refundable কি না দেখুন। Date Change Fee তারিখ পরিবর্তন করা যাবে কি না এবং কত খরচ হবে দেখুন।

🟣Seat Selectionঃ পছন্দের সিটের জন্য অতিরিক্ত টাকা লাগবে কি না দেখুন।
🟢Mealঃ খাবার টিকিটের মধ্যে আছে নাকি আলাদাভাবে কিনতে হবে দেখুন।এছাড়া অমুসলিম দেশগুলোর বেশিরভাগ ই হারাম মিল দেয়।সুতরাং সেটাকে হালাল করে নিন।

🟣Payment এর আগে Final PriceTax, service fee, baggage fee ইত্যাদি যোগ হয়ে শেষ দাম কত হচ্ছে যাচাই করে তারপর টিকেট কিনুন।

🟢Booking Confirmation/PNRঃ পে-মেন্ট দেওয়ার পর সঙ্গে সঙ্গে e-ticket, PNR এবং payment receipt সংরক্ষণ করুন।

ধন‍্যবাদ। জাপান থেকে যে কোন দেশে,অথবা যে কোন দেশ থেকে জাপানে একটি পাসপোর্টে একটি ফ্রী বুকিং স্লিপ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানাঃ
170-0005 Tokyo-To Toshima-ku Minami Otsuka 3-11-10 Daini Fuyo Building 4th floor
Japanese:
170-0005 東京都豊島区南大塚3-11-10第二芙蓉ビル4階
Ichiban Cheap Travels
Google link-AR BENGAL 合同会社
AR BENGAL 合同会社
070-2666-2980 (what’s app)

নিজ দেশে অথবা অন্যদেশে অবস্থানকালে জাপানের Residence Card (在留カード) হারিয়ে গেলে কী করবেন?আপনি যদি সাময়িকভাবে জাপানের বাহ...
08/09/2026

নিজ দেশে অথবা অন্যদেশে অবস্থানকালে জাপানের Residence Card (在留カード) হারিয়ে গেলে কী করবেন?

আপনি যদি সাময়িকভাবে জাপানের বাহিরে থাকা অবস্থায় আপনার Residence Card (在留カード) হারিয়ে ফেলেন,তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। নিচের ধাপগুলো অনুসরণ করলে জাপানে ফিরে আসা সম্ভব।

পুলিশের কাছে রিপোর্টঃ

🟣 যে দেশে আছেন যত দ্রুত সম্ভব সে দেশের নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে Residence Card হারানো/চুরি হওয়ার রিপোর্ট করুন।
🟢পুলিশের কাছ থেকে হারানোর/চুরির অফিসিয়াল রিপোর্ট বা Loss Certificate (遺失物届出証明書) সংগ্রহ করুন।
🟣এই কাগজটি জাপানে ফিরে কার্ড পুনরায় ইস্যু করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে।

জাপানে ফেরার আগে এয়ারলাইনসে সমস্যা এড়ানোঃ

🟣এয়ারলাইনস গুলো যাত্রীকে বিমানে ওঠানোর আগে পাসপোর্ট,ভিসা/স্ট্যাটাস ইত্যাদি যাচাই করতে পারে। Residence Card না থাকলে boarding নিয়ে সমস্যা হতে পারে।
তাই আপনার জাতীয়তার ওপর পরিস্থিতি নির্ভর করতে পারে

🟣ভিসা-মুক্ত দেশের নাগরিক হলে
যেমনঃ USA,South Korea,Taiwan ইত্যাদি,বৈধ পাসপোর্ট এবং প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়ে সাধারণত ভ্রমণ করা সম্ভব হতে পারে।

ভিসা-প্রয়োজনীয় দেশের নাগরিক হলে
যেমনঃ China,Vietnam,Philippines ইত্যাদি, অথবা Residence Card-এর পাশাপাশি পাসপোর্ট হারিয়ে গেলে,এয়ারলাইন আপনাকে বোর্ডিং দিতে অস্বীকার করতে পারে।

এক্ষেত্রে জাপানে থাকা কোনো আত্মীয়,নিয়োগকর্তা/স্কুলের কর্মকর্তা অথবা Immigration Lawyer-এর মাধ্যমে Immigration Bureau-তে 「再入国許可期限証明書」(Certificate of Re-entry Permission Expiration Date) সম্পর্কে সহায়তা নেওয়া যেতে পারে।
এর কপি ফোনে সংরক্ষণ করে বিমানবন্দরের check-in counter-এ দেখানো যেতে পারে।

জাপানে ফিরে Residence Card পুনরায় ইস্যুঃ

সময়সীমাঃ
🟢 জাপানে পুনরায় প্রবেশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে Residence Card পুনরায় ইস্যুর জন্য আবেদন করতে হবে।
কোথায়?
আপনার বসবাসের এলাকার অধিক্ষেত্রের Regional Immigration Services Bureau-তে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ
🟢Residence Card পুনরায় ইস্যুর আবেদনপত্র
🟣ছবি ৪ সেমি × ৩ সেমি,গত ৩ মাসের মধ্যে তোলা
🟢পুলিশের Loss/Theft Certificate
🟣এটি পাওয়া সম্ভব না হলে হারানোর পরিস্থিতি ব্যাখ্যা করে লিখিত বিবৃতি দিতে হতে পারে
🟢পাসপোর্ট

ভবিষ্যতের জন্য পরামর্শঃ
বিদেশ যাওয়ার আগে আপনার Residence Card এবং Passport-এর পরিষ্কার ছবি/স্ক্যান ফোনে এবং নিরাপদ কোনো cloud storage-এ সংরক্ষণ করে রাখুন।
পোষ্টঃ জাপান ইমিগ্রেশন ল-ইয়ার।

যে কোন ধরনের এয়ার টিকেট বুকিং স্লিপ অথবা এয়ারটিকেট লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানাঃ
170-0005 東京都豊島区南大塚3-11-10第二芙蓉ビル4階
Ichiban Cheap Travels
Google link-AR BENGAL 合同会社
What’s app-070-2666-2980
আরো ভাল ভাল তথ‍্য পেতে পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।

জাপান থেকে বাংলাদেশে যাওয়ার সময় আপনি কি কি নিতে পারবেন?বাংলাদেশের কাষ্টম রুলস অনুযায়ী একজন যাত্রী দেশে যাওয়ার সময় (এ...
22/08/2026

জাপান থেকে বাংলাদেশে যাওয়ার সময় আপনি কি কি নিতে পারবেন?
বাংলাদেশের কাষ্টম রুলস অনুযায়ী একজন যাত্রী দেশে যাওয়ার সময় (একবছরে) যা যা নিতে পারবেন-

মোবাইল-
২টি ব্যবহৃত মোবাইল নিতে পারবেন (Tax ছাড়াই)
১টি নতুন মোবাইল নিতে পারবেন,তবে নতুন ফোনটির জন্য নির্ধারিত Tax দিতে হবে।
মোবাইলের দাম বাংলাদেশী টাকায় ৬০,০০০ টাকার বেশি হলে ২৫,০০০ টাকা Tax দিতে হবে।আর ৬০০০০ হাজার টাকার কম হলে ৫০০০ থেকে ১০০০০ টাকার মত Tax দিতে হবে।
অর্থাৎ সাধারণভাবে ৩টি মোবাইল (২ টি পুরাতন + ১ টি নতুন মোবাইল) নেওয়ার বিধান আছে।

ল্যাপটপ-
১টি Laptop/Desktop computer এবং ১টি UPS Tax ছাড়া নিতে পারবেন।

ট্যাব-
১ টি নিতে পারবেন। এর বেশি নিলে Tax পে করতে হতে পারে।

কসমেটিকস-
১২ বছরের উপরে কসমেটিকস ৬৫ কেজি নিতে পারবেন। এছাড়া কাপড়-ছোপড় সহ মোট ১০০ কেজি নিতে পারবেন। কসমেটিকসের পরিমাণ বেশি হলে,Customs সেটিকে বাণিজ্যিক পণ্য হিসেবে ধরতে পারে। তাহলে Tax পে করতে হবে। Cosmetics-এর ক্ষেত্রে পণ্যের ধরন অনুযায়ী আমদানি Tax অনেক বেশি হতে পারে।

যে কোন আইটেমের ওজন ১৫ কেজির বেশি হতে পারবে না।
যে কোন ধরনের এয়ার টিকেটের জন্য আজই যোগাযোগ করুন।
070-2666-2980 (wa)
170-0005 東京都豊島区南大塚3-11-10第二芙蓉ビル4階
Ichiban Cheap Travels

জাপান প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ!জাপান প্রবাসী যে কোনো ভাই-বোনের এয়ার টিকেট বুকিং স্লিপ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ...
21/08/2026

জাপান প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ!

জাপান প্রবাসী যে কোনো ভাই-বোনের এয়ার টিকেট বুকিং স্লিপ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিশেষ অফারঃ
✅ ১টি পাসপোর্টের জন্য ১টি বুকিং স্লিপ সম্পূর্ণ ফ্রি
✅ জাপান থেকে বিশ্বের যেকোনো দেশে
✅ বিশ্বের যেকোনো দেশ থেকে জাপানে

এছাড়াও যেকোনো ধরনের এয়ার টিকেট অথবা বুকিং স্লিপের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

📍 আমাদের ঠিকানাঃ
170-0005
東京都豊島区南大塚3-11-10
第二芙蓉ビル4階
Ichiban Cheap Travels
📱 WhatsApp: 070-2666-2980
🔎 Google: AR BENGAL 合同会社
আরো ভাল ভাল ও প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের পেজে Like 👍 দিয়ে পাশে থাকুন।

আপনার ভ্রমণ হোক সহজ,নিরাপদ ও আনন্দময়। ✈️
ধন্যবাদ
Ichiban Cheap Travels

















#জাপানপ্রবাসী
#এয়ারটিকেট
#বুকিংস্লিপ
#ভ্রমণ_সেবা

সাবধান! একটি ভুলেই কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন। জাপান থেকে বাংলাদেশে ‍যাওয়ার সময় এই রি এন্ট্রি ফরম টা দেওয়া হয় পূরণ ...
11/08/2026

সাবধান! একটি ভুলেই কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন। জাপান থেকে বাংলাদেশে ‍যাওয়ার সময় এই রি এন্ট্রি ফরম টা দেওয়া হয় পূরণ করার জন‍্য। এটা পূরণ করা বাধ্যতামূলক।
তাই এটা পূরণ করতে হবে খুবই সতর্কতার সাথে।
ডান পাশের DEPARTURE পেজটাতে আপনি অবশ্যই ১ নাম্বার টা পূরণ করবেন। ভুল করেও ২ নাম্বার টা পূরণ করা যাবেনা। শুধুমাত্র যারা জাপানে আর ফেরত আসবেনা তারা ই ২ নাম্বার টা পূরণ করবে।
যদি ভুলেও ২ নাম্বার টা পূরণ করেন তাহলে বৈধ ভিসা থাকলেও ইমিগ্রেশন অফিসার আপনার রেসিডেন্ট কার্ডটি ছিদ্র করে দিবে। যেটা আর ব্যবহার করা যাবেনা। এরপর আপনাকে পড়তে হবে আইনি জটিলতায়। এই জটিলতায় যে পড়ে সে বুঝে এটার যে কি যন্ত্রণা।

আর বাম পাশের ARRIVAL পেজটিতে সব NO (いいえ) দিবেন। ভুলেও YES (はい) দিলে ইমিগ্রেশন অফিসার সাথে সাথে জরুরী ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করার জন‍্য ভেতরে নিয়ে যাবে। পড়তে হবে আইনী জটিলতায়। তাই সাবধান হোন নিজের জন্য।

যে কোন ধরনের এয়ার টিকেট বুকিং স্লিপ অথবা এয়ারটিকেট লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানাঃ
170-0005 東京都豊島区南大塚3-11-10第二芙蓉ビル4階
Ichiban Cheap Travels
Google link-AR BENGAL 合同会社
What’s app-070-2666-2980

আরো ভাল ভাল তথ‍্য পেতে পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।

বিমান বাংলাদেশ এয়ালাইন্সনারিতা টু ঢাকা রুটের গুরুত্বপূর্ণ সকল তথ্যফ্লাইটের সময়ঃ🟢বাংলাদেশ থেকে নারিতার ফ্লাইট সোমবার মানে...
01/08/2026

বিমান বাংলাদেশ এয়ালাইন্স
নারিতা টু ঢাকা রুটের গুরুত্বপূর্ণ সকল তথ্য

ফ্লাইটের সময়ঃ
🟢বাংলাদেশ থেকে নারিতার ফ্লাইট সোমবার মানে রবিবার দিবাগত রাত ২ঃ২৫ মিনিটে।
আর জাপান থেকে ঢাকার ফ্লাইট সোমবার দুপুর ২ঃ০০ টায়।

টার্মিনাল নাম্বারঃ
🟣বিমান বিডি নারিতা এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার হচ্ছে ১। ৪র্থ তলা। SOUTH WING। DEPARTURE CHECK-IN। আর ঢাকা এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার ২।

মালামালঃ
🟢 একটা ল‍্যাপটপ (ব‍্যাগসহ)
হ‍্যান্ড লাগেজ-৭ কেজি
বুকিং-৩৫ কেজি।
২টি লাগেজে ৩৫ কেজি নিতে হবে।১ লাগেজে সর্বোচ্চ ৩০ কেজি নিতে পারবেন।যদি ১ লাগেজে ৩৫ কেজি নেন,তাহলে বুকিং এ দিতে পারবেন না।তাই আগে থেকেই ওজন করে নিলে ভাল হবে।

অনেকে হ‍্যান্ড লাগেজে মালামাল ৭ কেজির বেশি নেয়।ভাবে যে কিছু হবেনা। কিন্তু বিমানে উঠার সময় সেটা পূনরায় মাপে। সেখানে প্রতি কেজি বাবদ ৩৩০০ ইয়েন পরিশোধ করতে হয় অথবা মালামাল রেখে যেতে হয়। তাই এই ভুল কেউ করবেন না।

ম‍্যানার
🟣 অনেক কষ্টের পরে বিমান পূনরায় চালু হয়েছে। তাই এটা আমাদের জন্য আনন্দের। সেজন্য বিমানের ভেতরে ম‍্যানার মেনে চললে ভাল হবে।
যেমন বিমানের ভেতরে নোংরা করা যাবেনা। কেবিন ক্রুদের সাথে যতটুকু সম্ভব ভাল ব‍্যবহার করা,পারলে তাদের গিফট দেওয়া। সিট বেল্ট ঠিকমতো বাঁধা। অন‍্য দেশী যাত্রীদের সম্মান করা। ল‍্যান্ডিং এর সময় বিমান সম্পূর্ণ না থামা পর্যন্ত উঠে না দাঁড়ানো ইত‍্যাদি।

সবশেষে বিমান বাংলাদেশ আমাদের আপনাদের সবার।তাই আমাদের উচিত হবে এটা যাতে চালু থাকে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা।
যে কোন ধরনের এয়ার টিকেট কিনতে যোগাযোগ করুন
Ichiban Cheap Travels এ।
(070-2666-2980 wa)
আপনাদের সবার ভ্রমন নিরাপদ হোক।

আলহামদুলিল্লাহ।দীর্ঘ ১ বছর পরে নারিতা-ঢাকা রুটে পূনরায় বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচল শুরু করেছে।গত ২৭ জুলাই সোমবার বিমান ...
29/07/2026

আলহামদুলিল্লাহ।
দীর্ঘ ১ বছর পরে নারিতা-ঢাকা রুটে পূনরায় বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচল শুরু করেছে।
গত ২৭ জুলাই সোমবার বিমান বিডির প্রথম ফ্লাইট নারিতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রথম ফ্লাইটেই বিপুল পরিমাণ যাত্রী ছিল।যাত্রীদের অধিকাংশই বিমান বাংলাদেশের নতুন সূচনায় অনেক আনন্দিত ছিলেন।
সবসময় বিমান বাংলাদেশের সকল ফ্লাইট গুলো নিরাপদে বাংলাদেশে পৌঁছাক।সেই শুভ কামনা রইলো।

住所

3-11-10 Minami Otsuka
Toshima, Tokyo
1700005

電話番号

+817026662980

ウェブサイト

アラート

Ichiban Cheap Travelsが新しいニュースやキャンペーンを投稿したら、いち早くメールでお知らせします。メールアドレスが他の目的に使われることはなく、いつでも配信を停止できます。

事業に問い合わせる

Ichiban Cheap Travelsにメッセージを送信:

ショートカット

共有する

カテゴリー

近くの旅行会社