09/09/2026
সৌদি আরবে ট্রেডিং লাইসেন্স (Trading License)
সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তরের কেন্দ্রবিন্দু হলো ‘ভিশন ২০৩০’। এই সুদূরপ্রসারী পরিকল্পনার অধীনে আন্তর্জাতিক উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সৌদি বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এক অভূতপূর্ব সুযোগের মাধ্যমে—আর তা হলো ব্যবসার সম্পূর্ণ (১০০%) স্বত্বাধিকার।
পূর্বে যেকোনো ভিনদেশী নাগরিককে ব্যবসা পরিচালনা করতে হলে একজন স্থানীয় ‘কফিল’ বা সৌদি স্পন্সরের অধীনে কাজ করতে হতো। তবে বর্তমান যুগে সেই বাধ্যবাধকতা আর নেই। ইনভেস্টর লাইসেন্স-এর সৌজন্যে কোনো স্থানীয় অংশীদার ছাড়াই সম্পূর্ণ স্বাধীন ও আইনসম্মতভাবে শতভাগ মালিকানায় নতুন উদ্যোগ বা ব্যবসা পরিচালনা করা সম্ভব।
সৌদি সরকারের প্রদান করা এই বিনিয়োগ সুবিধার অন্যতম প্রধান মাধ্যম হলো ট্রেডিং লাইসেন্স।
ট্রেডিং লাইসেন্স আসলে কী?
ট্রেডিং লাইসেন্স হলো সেই বিশেষ অনুমতিপত্র, যা সৌদি আরবে সরাসরি পণ্য আমদানি, রপ্তানি, পাইকারি বা খুচরা কেনাবেচা (Wholesale & Retail) করতে চাওয়া ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। অর্থাৎ, যেসব ব্যবসায় সরাসরি ফিজিক্যাল বা ডিজিটাল পণ্য বিক্রি করা হয়, সেসব ব্যবসার জন্য এই লাইসেন্স বাধ্যতামূলক।
ট্রেডিং লাইসেন্সের আওতায় পড়ে যেসব ব্যবসা
• সুপারশপ ও রিটেইল স্টোর
• কাপড় ও ফ্যাশন ব্যবসা
• গ্রোসারি বা মুদি দোকান
• ইলেকট্রনিক্স বিক্রয়
• যেকোনো ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্টের সেলিং ও কেনাবেচা সংক্রান্ত কার্যক্রম
• আমদানি-রপ্তানি ও হোলসেল ব্যবসা
সহজ কথায়, যদি আপনার ব্যবসার মূল কাজ হয় পণ্য কেনা এবং তা বিক্রি করা — তাহলে আপনার প্রয়োজন হবে ট্রেডিং লাইসেন্স, সার্ভিস লাইসেন্স নয়।
ট্রেডিং লাইসেন্স পেতে যেসব ডকুমেন্ট প্রয়োজন
সৌদি আরবে ট্রেডিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি বেশ কিছু ধাপ ও কাগজপত্রের সমন্বয়ে সম্পন্ন হয়। নিচে সম্পূর্ণ তালিকা দেওয়া হলো:
1. মাদার/বেইজ কোম্পানি — নিজ দেশে (বাংলাদেশ, পাকিস্তান বা ভারত) একটি সচল লিমিটেড কোম্পানি থাকা প্রয়োজন
2. ফাইন্যান্সিয়াল রিপোর্ট — সেই কোম্পানির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন
3. অনুবাদ ও নোটারি — কাগজপত্রের ইংরেজি ও আরবি অনুবাদ এবং নোটারাইজেশন
4. Apostille / মিনিস্ট্রি এটেস্টেশন — কাগজপত্রের আন্তর্জাতিক প্রত্যয়ন
5. অতিরিক্ত দেশের কোম্পানি লাইসেন্স — বিশ্বের অন্য যেকোনো দুটি দেশের (যেমন USA, UK বা Canada) কোম্পানি লাইসেন্স ডকুমেন্ট, যা ট্রেডিং লাইসেন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ চাহিদা
6. MISA License — বিনিয়োগ লাইসেন্স
7. Commercial Register (CR) — বাণিজ্যিক নিবন্ধন
8. Qiwa Registration — শ্রম মন্ত্রণালয়ের লেবার পোর্টাল
9. Muqeem Registration — ইকামা ও রেসিডেন্সি পোর্টাল
10. Vat/Tax Certificate — জাকাত ও ট্যাক্স নিবন্ধন
11. GOSI Registration — সামাজিক ইন্স্যুরেন্স
12. SPL Registration — সৌদি পোস্টাল অ্যাড্রেস
13. Chamber Certificate — সংশ্লিষ্ট শহরের চেম্বার অব কমার্সের সদস্যপদ
কেন এই ডকুমেন্টগুলো জরুরি?
মাদার কোম্পানি ও ফাইন্যান্সিয়াল রিপোর্ট: সৌদি সরকারকে প্রমাণ করতে হয় যে আবেদনকারী একজন অভিজ্ঞ ব্যবসায়ী। নিজ দেশে সচল কোম্পানি ও তার আর্থিক ইতিহাস এই প্রমাণ হিসেবে কাজ করে।
অনুবাদ, নোটারি ও এটেস্টেশন: যেহেতু সৌদি সরকার বা MISA সরাসরি বিদেশী কাগজপত্র গ্রহণ করে না, তাই সেগুলোকে আইনগতভাবে বৈধ করতে ইংরেজি-আরবি অনুবাদ, নোটারাইজেশন এবং আন্তর্জাতিক প্রত্যয়ন প্রয়োজন হয়।
অতিরিক্ত দুই দেশের কোম্পানি লাইসেন্স: ট্রেডিং বা কমার্শিয়াল লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে প্রোফাইল যত শক্তিশালী হয়, MISA তত দ্রুত অনুমোদন দেয়। তাই USA, UK বা Canada-র মতো উন্নত দেশের অতিরিক্ত কোম্পানি লাইসেন্স যুক্ত করলে গ্লোবাল বিজনেস প্রোফাইল মজবুত হয় এবং অনুমোদন প্রক্রিয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
MISA License ও CR: MISA License হলো সৌদি মিনিস্ট্রি অব ইনভেস্টমেন্টের মূল অনুমতিপত্র, যা প্রমাণ করে বিনিয়োগের আইনি অধিকার। আর Commercial Register হলো আমাদের দেশের ট্রেড লাইসেন্সের মতোই একটি নিবন্ধন, যার মাধ্যমে ব্যবসার নাম (Trade Name) লক হয়ে যায়।
Qiwa ও Muqeem: Qiwa হলো শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে কর্মী নিয়োগ, ভিসা কোটা আবেদন, কাফালা ও চাকরির চুক্তি পরিচালনা করা হয়। Muqeem হলো পাসপোর্ট অধিদপ্তরের (Jawazat) পোর্টাল, যার মাধ্যমে ইকামা তৈরি, নবায়ন ও এক্সিট-রিএন্ট্রি ইস্যু করা হয়।
Vat/Tax, GOSI, SPL ও Chamber Certificate: এগুলো কোম্পানি চালুর পর বাধ্যতামূলক সরকারি সেটআপ। Vat/Tax দিয়ে ট্যাক্স ফাইলিং হয়, GOSI দিয়ে কর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়, SPL হলো কোম্পানির অফিসিয়াল ঠিকানা এবং Chamber Certificate ছাড়া ব্যাংকিং বা কোনো সরকারি চুক্তি সম্পন্ন করা যায় না।
ট্রেডিং লাইসেন্স বনাম সার্ভিস লাইসেন্স
ট্রেডিং লাইসেন্স নিলে আপনি একই সাথে একাধিক ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন — যেমন কমার্শিয়াল রেজিস্ট্রেশনে (CR) যুক্ত একাধিক ফিজিক্যাল প্রোডাক্টের কেনাবেচা, আমদানি-রপ্তানি, হোলসেল ব্যবসা, এমনকি রেস্টুরেন্ট বা কফি শপের মতো সার্ভিস-নির্ভর কার্যক্রমও। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ট্রেডিং লাইসেন্সধারীরা একই সাথে ট্রেডিং এবং সার্ভিস — উভয় ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারেন। অর্থাৎ তাদের জন্য দুই দিকই খোলা থাকে।
অন্যদিকে, সার্ভিস লাইসেন্সধারীরা শুধুমাত্র সার্ভিস সংক্রান্ত নির্ধারিত কার্যক্রম পরিচালনা করতে পারবেন — তারা সরাসরি কোনো পণ্য ক্রয়-বিক্রয় বা আমদানি-রপ্তানি করতে পারবেন না।
এই দিক থেকে ট্রেডিং লাইসেন্স তুলনামূলকভাবে বেশি নমনীয় এবং বহুমুখী ব্যবসার সুযোগ তৈরি করে দেয়।
লাইসেন্স পাওয়ার পর পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপসমূহ
ট্রেডিং লাইসেন্স হাতে পাওয়ার পর কোম্পানিকে পূর্ণাঙ্গভাবে সচল করতে এবং কর্মী নিয়োগের জন্য আরও কিছু ধাপ সম্পন্ন করতে হয়:
১. কোটা আবেদন (Visa Quota Application)
বিদেশ থেকে সরাসরি নতুন কর্মী (Block Visa) আনার জন্য সরকারের কাছ থেকে অনুমোদিত সংখ্যা বা পারমিট নেওয়াকে কোটা বা ভিসা কোটা বলে। এটি সম্পূর্ণ ডিজিটালভাবে Qiwa প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হয়। কোম্পানির ক্যাটাগরি, কাজের পরিধি এবং সৌদি সরকার নির্ধারিত সৌদিকরণ নীতি বা Nitaqat-এর ওপর ভিত্তি করে এই কোটা মঞ্জুর করা হয়। নতুন ইনভেস্টর কোম্পানিগুলোর জন্য শুরুতে কোটা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শিথিলতা বা বিশেষ সুবিধা থাকে।
২. কাফালা ট্রান্সফার (Sponsorship Transfer / Nakal Kafala)
যদি বিদেশ থেকে নতুন লোক না এনে, সৌদি আরবের ভেতরে ইতিমধ্যে অবস্থানরত কোনো প্রবাসী কর্মীকে নিজের কোম্পানির অধীনে নিতে চান, তাহলে তাকে কাফালা ট্রান্সফার বা নাকল কাফালা করতে হয়। এটিও Qiwa প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়। বর্তমান নিয়ম অনুযায়ী, পূর্বের কফিলের (স্পন্সর) 'No Objection Certificate' (NOC) ছাড়াই চুক্তি শেষ হওয়া সাপেক্ষে নির্দিষ্ট নিয়মে কাফালা করা সম্ভব।
৩. ইকামা ইস্যু ও নবায়ন (Iqama Issuance & Renewal)
ইকামা হলো সৌদি আরবে বৈধভাবে বসবাস এবং কাজ করার রেসিডেন্সি পারমিট বা পরিচয়পত্র। কোনো কর্মী কাফালা হয়ে কোম্পানিতে আসার পর বা নতুন ভিসায় সৌদি আরবে প্রবেশ করার ৯০ দিনের মধ্যে তার ইকামা ইস্যু করতে হয়। ইকামা সচল রাখার জন্য প্রতি বছর নবায়ন করতে হয়, যা এখন ৩, ৬, ৯ বা ১২ মাসের কিস্তিতেও করা যায়।
একটি গুরুত্বপূর্ণ পরামর্শ
MISA অনুমোদিত কোম্পানির ক্ষেত্রে "নিতাকাত (Nitaqat)" বা সৌদিকরণের নিয়মগুলো অত্যন্ত কড়াকড়িভাবে ট্র্যাক করা হয়। তাই কাফালা বা কোটা আবেদনের পূর্বে কোম্পানির Qiwa পোর্টাল থেকে বর্তমান গ্রীন/প্ল্যাটিনাম স্ট্যাটাস একবার লাইভ চেক করে নেওয়া সবচেয়ে নিরাপদ।
সময়সীমা
সম্পূর্ণ ট্রেডিং লাইসেন্স প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম শেষ হতে সাধারণত ৩০-৩৫ দিন সময় লাগে।
রিনিউয়াল
প্রতি বছর লাইসেন্স রিনিউ করতে হয়। প্রথম বছর রিনিউ করতে হয় না — এটি লাইসেন্স গ্রহণের সময়েই কভার হয়ে যায়।
ব্যাংক অ্যাকাউন্ট খোলা
লাইসেন্স পাওয়ার পর, অর্থাৎ যখন Commercial Registration (CR) এবং Chamber of Commerce Certificate সম্পূর্ণ রেডি হয়ে যায়, তখন সৌদি আরবের যেকোনো ব্যাংকে কোম্পানির নামে শতভাগ কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট খোলা যায়।
কেন ট্রেডিং লাইসেন্স এত আকর্ষণীয়?
সৌদি আরবে নতুন ব্যবসা শুরু করতে চাওয়া যেকোনো প্রবাসীর জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো — ১০০% ওনারশিপ এবং কোনো সৌদি কফিল বা পার্টনার লাগবে না। ট্রেডিং লাইসেন্সের মাধ্যমে একজন বিদেশী উদ্যোক্তা সম্পূর্ণ স্বাধীনভাবে, নিজের নিয়ন্ত্রণে আমদানি-রপ্তানি ও কেনাবেচার ব্যবসা পরিচালনা করতে পারেন, যা আগে কল্পনাও করা যেত না।
📌 আপনার স্বপ্নের সুদৃঢ় ভিত্তি গড়তে আমরা নিশ্চিত করছি:
⚫️ আমাদের রয়েছে ১০০০-এরও বেশি সফল কর্পোরেট লাইসেন্স সম্পন্ন করার দীর্ঘ ও নির্ভরযোগ্য ট্র্যাক রেকর্ড।
⚫️ আমরা দিচ্ছি প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে সর্বনিম্ন সময়ে আপনার লাইসেন্স নিশ্চিতকরণ।
⚫️ আমরা করি QIWA, MUKEEM, GOSI এবং VAT-এর মতো সৌদি সরকারের সকল প্রধান পোর্টালের জটিল প্রক্রিয়ার নিখুঁত ও ঝামেলাহীন সমাধান।
⚫️ আমরা আমাদের অভিজ্ঞ টিম দ্বারা শতভাগ আইনি, কৌশলগত ও প্রশাসনিক সুরক্ষা সুনিশ্চিত করি।
সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসসমূহে:
📍 জেদ্দা কর্পোরেট অফিস:
বিজনেস প্যালেস, ৩য় তলা, আস সালামাহ ডিস্ট্রিক্ট।
📞 +966 56 456 7297
📍 রিয়াদ অফিস:
অফিস নং- ২৯২, ২য় তলা, বাথা কমার্শিয়াল সেন্টার।
📞 +9563212907
📍 খামিস অফিস:
বাঙ্গালী মার্কেট, খামিস মুশাইত, আভা।
📞 +966 59 211 2981
📍 ঢাকা অফিস:
লেভেল ২ ও ৩, রূপায়ন এফপিএবি টাওয়ার, কালভার্ট রোড, ২ নয়া পল্টন, ঢাকা।
💬 হোয়াটসঅ্যাপ: +966 55 871 7406 , +966 56 423 2531
🌐 ওয়েবসাইট: www khidmahbiz com
খিদমাহ বিজনেস সলিউশন — আপনার ব্যবসায়িক উৎকর্ষতায় নির্ভরযোগ্য সহযোগী।
==========================
Saudi Arabia Trading License
Saudi Vision 2030 is the center of Saudi Arabia’s economic transformation. Under this far-reaching plan, the Saudi market has been opened up to international entrepreneurs and investors through an unprecedented opportunity—complete (100%) ownership of the business.
Previously, any foreign national had to work under a local 'Kafeel' or Saudi sponsor to conduct business. However, that obligation is no longer present in the current era. Thanks to the Investor License, it is possible to operate a new venture or business legally with 100% ownership, completely independent, without any local partner.
One of the main vehicles for this investment facility provided by the Saudi government is the Trading License.
What is a Trading License actually?
A Trading License is that special permit applicable to business persons or organizations wishing to engage directly in importing, exporting, wholesale, or retail trading of goods within Saudi Arabia.
In other words, this license is mandatory for businesses where physical or digital products are directly sold.
Businesses covered under a Trading License:
• Supershops & Retail Stores
• Clothing & Fashion Business
• Grocery or Departmental Stores
• Electronics Sales
• Activities related to the selling and trading of any digital or physical products
• Import-Export & Wholesale Business
In simple terms, if your business's core function is buying products and selling them—then you need a Trading License, not a Service License.
Documents required to obtain a Trading License
The process of obtaining a Trading License in Saudi Arabia is completed through a combination of several steps and papers. The complete list is given below:
1. Parent/Base Company — A functional Limited Company is required in the home country (Bangladesh, Pakistan, or India).
2. Financial Report — Recent financial statements of that company.
3. Translation & Notary — English and Arabic translation of the documents, and notarization.
4. Apostille / Ministry Attestation — International attestation of the documents.
5. Company Licenses from Additional Countries — Company license documents from any other two countries in the world (such as USA, UK, or Canada), which is an important requirement for a Trading License.
6. MISA License — Investment License.
7. Commercial Register (CR) — Business registration.
8. Qiwa Registration — The Labour Ministry's labor portal.
9. Muqeem Registration — Iqama and residency portal.
10. Vat/Tax Certificate — Zakat and tax registration.
11. GOSI Registration — Social insurance.
12. SPL Registration — Saudi Postal Address.
13. Chamber Certificate — Membership of the Chamber of Commerce of the relevant city.
Why are these documents necessary?
Parent Company & Financial Report: It must be proven to the Saudi government that the applicant is an experienced business person. An active company in the home country and its financial history serve as this proof.
Translation, Notary & Attestation: Since the Saudi government or MISA does not accept foreign documents directly, English-Arabic translation, notarization, and international attestation are required to make them legally valid.
Company Licenses from Two Additional Countries: The stronger the profile when it comes to obtaining a Trading or Commercial License, the faster MISA grants approval. Therefore, adding additional company licenses from developed countries like the USA, UK, or Canada strengthens the global business profile and significantly secures the approval process.
MISA License & CR: The MISA License is the core permit from the Saudi Ministry of Investment, which proves the legal right to invest. And the Commercial Register (CR) is a registration just like our country’s Trade License, through which the business name (Trade Name) is locked.
Qiwa & Muqeem: Qiwa is the Digital Platform of the Ministry of Labour, through which worker recruitment, visa quota applications, 'Kafala' (sponsorship transfer), and employment contracts are managed. Muqeem is the portal of the Directorate of Passports (Jawazat), through which Iqama creation, renewal, and exit-re-entry are issued.
Vat/Tax, GOSI, SPL & Chamber Certificate: These are mandatory government setups after starting the company. Tax filing is done with Vat/Tax, GOSI ensures social security for workers, SPL is the official address of the company, and banking or any government contract cannot be completed without a Chamber Certificate.
Trading License vs. Service License
If you take a Trading License, you can operate multiple types of business activities simultaneously—such as the trade of multiple physical products added to the Commercial Register (CR), import-export, wholesale business, and even service-oriented activities like restaurants or coffee shops.
Notably, Trading License holders can run both Trading and Service business activities at the same time. Meaning, both avenues are open for them.
On the other hand, Service License holders can only operate specific service-related activities—they cannot directly buy and sell any products or engage in import-export.
From this perspective, the Trading License is relatively more flexible and creates opportunities for diversified business.
Important steps after obtaining the License
After getting the Trading License in hand, some more steps have to be completed to make the company fully functional and for recruiting workers:
1. Visa Quota Application Obtaining an approved number or permit from the government to bring new workers directly from abroad (Block Visa) is called Quota or Visa Quota. This must be applied for completely digitally through the Qiwa platform. This quota is granted based on the company's category, scope of work, and the Saudization policy or "Nitaqat" determined by the Saudi government. There are specific relaxations or special benefits initially in obtaining quotas for new investor companies.
2. Kafala Transfer (Sponsorship Transfer / Nakal Kafala) If you want to bring an expatriate worker already present inside Saudi Arabia under your company, instead of bringing new people from abroad, you have to do a Kafala Transfer or Nakal Kafala. This is also completed through the Qiwa platform. According to current rules, it is possible to transfer Kafala following specific rules upon completion of the contract, without the previous 'Kafeel' (sponsor)'s 'No Objection Certificate' (NOC).
3. Iqama Issuance & Renewal Iqama is the residency permit or identity card to reside and work legally in Saudi Arabia. After a worker is transferred via Kafala to the company or enters Saudi Arabia on a new visa, their Iqama must be issued within 90 days. To keep the Iqama active, it must be renewed every year, which can now be done in installments of 3, 6, 9, or 12 months.
A Vital piece of advice
In the case of MISA-approved companies, the "Nitaqat" or Saudization rules are tracked very strictly. Therefore, it is safest to check the company’s current Green/Platinum status live from the Qiwa portal once before applying for Kafala or Quota.
Time limit
It usually takes 30-35 days to complete all activities of the entire Trading License process.
Renewal
The license must be renewed every year. It does not need to be renewed in the first year—this is covered at the time of accepting the license.
Opening a Bank Account
After obtaining the license, i.e., when the Commercial Registration (CR) and Chamber of Commerce Certificate are completely ready, a 100% Corporate Business Account can be opened in the name of the company at any bank in Saudi Arabia.
Why is a Trading License so attractive?
The biggest attraction for any expatriate wanting to start a new business in Saudi Arabia is—100% ownership and that no Saudi Kafeel or partner will be required. Through a Trading License, a foreign entrepreneur can operate an import-export and trading business completely independently, under their own control, which was previously unimaginable.
📌 To Build a Solid Foundation for Your Business, We Deliver:
⚫️ A proven and reliable track record with over 1,000 successfully processed corporate licenses.
⚫️ Fast-tracked license ex*****on in the shortest possible time, bypassing administrative and bureaucratic friction.
⚫️ Flawless and hassle-free management of complex procedures across key Saudi government portals including QIWA, MUKEEM, GOSI, and VAT.
⚫️ 100% legal, strategic, and administrative protection guaranteed by our expert team.
🤝🏢 Connect Directly With Our Offices:
📍 Jeddah Corporate Office:
Level 3, Business Palace, As Salamah District, Jeddah.
📞 +966 56 456 7297
📍 Riyadh Office:
Office No. 292, Level 2, Batha Commercial Center, Riyadh.
📞 +9563212907
📍 Khamis Office:
Bangali Market, Khamis Mushait, Abha.
📞 +966 59 211 2981
📍 Dhaka Office:
Level 2 & 3, Rupayan FPAB Tower, Calvert Road, 2 Naya Paltan, Dhaka.
💬 Direct WhatsApp Access: +966 55 871 7406 , +966 56 423 2531
🌐 Website: www khidmahbiz com
Khidmah Business Solutions — Your Reliable Partner for Business Excellence.