Wahida Overseas Limited

Website

Wahida Overseas Limited ⏰Wahida Overseas Ltd.✈️
📒Govt.

Approved Recruiting Agency (RL-2229)
🌐 "আপনার স্বপ্ন পূরন করবো আমরাই"
🚀Visa Processing | Recuiting Skill Job & Manpower Supply | Visit Visa Service | Air Ticketing | Hajj & Umrah Services | Tours Packages |

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরুঢাকা, ২৮ অক্টোবর ২০২৬   মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মী...
28/10/2026

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না।অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শীগ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমতাবস্থায়, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হলো। কোনো মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের নিকট থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হচ্ছে (ইমেইল[email protected])।

কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখবে। সব সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হচ্ছে।

জনস্বার্থে সরকারি এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

🚀 🇺🇸 DV-2027 DIVERSITY VISA LOTTERYগুরুত্বপূর্ণ তথ্য ও সর্বশেষ আপডেটযুক্তরাষ্ট্রের Diversity Visa (DV) প্রোগ্রাম সম্পর্ক...
27/10/2026

🚀 🇺🇸 DV-2027 DIVERSITY VISA LOTTERY

গুরুত্বপূর্ণ তথ্য ও সর্বশেষ আপডেট

যুক্তরাষ্ট্রের Diversity Visa (DV) প্রোগ্রাম সম্পর্কে জানতে চান? আবেদন করার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলো।

💼 সম্ভাব্য ভিসার সংখ্যা: বছরে সর্বোচ্চ ৫৫,০০০টি Diversity Visa বরাদ্দের বিধান রয়েছে।

🎯 নির্বাচন পদ্ধতি: যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে কম্পিউটারভিত্তিক র‍্যান্ডম পদ্ধতিতে নির্বাচন করা হয়।

🎓 যোগ্যতা: নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

💵 আবেদন ফি: অনলাইন DV এন্ট্রি জমা দেওয়া বিনামূল্যে।

🌐 বাংলাদেশের আবেদনযোগ্যতা: DV-2027-এর জন্য সরকারি নির্দেশনা প্রকাশিত হলে বাংলাদেশের যোগ্যতা নিশ্চিত করুন।

📌 বিশেষ সতর্কতা:
• সরকারি ঘোষণা ছাড়া আবেদন শুরুর তারিখ নিশ্চিত ধরে নেবেন না।
• লটারি নির্বাচিত হওয়া ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়।
• সরকারি নির্দেশনা যাচাই না করে কাউকে টাকা দেবেন না।

Official Information:
"U.S. Department of State — Diversity Visa Program" (https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry.html?utm_source=chatgpt.com)

━━━━━━━━━━━━━━

WAHIDA OVERSEAS LTD.
Govt. Recruiting Licence: RL-2229

📞 Information / Communication
+88 01902-006028
+88 01902-006088

📍 Office Address:
65, Islam Tower (Level-7), Nayapaltan, Dhaka-1000.

17/10/2026

🔥🇮🇹 ইতালি যাওয়ার স্বপ্ন দেখছেন? এবার নজর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে! 🇧🇩✈️🇮🇹

🌟 ইতালিয়ান ডেলিগেটদের পর্যবেক্ষণে চলছে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ! আসছে কি ইতালির পথে নতুন সম্ভাবনার সুখবর?

🎯 ILO Talent Partnership Project-এর আওতায় বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, ঢাকায় চলছে ইতালিয়ান ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের কার্যক্রম।

👀 ইতালিয়ান ডেলিগেটরা সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রশিক্ষণার্থীদের কাজের দক্ষতা ও ইতালিয়ান ভাষা শেখার অগ্রগতি।

💪 শুধু ভাষা নয়, কাজের দক্ষতাও হতে পারে আপনার ভবিষ্যৎ গড়ার শক্তি!

✈️ ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে ইতালিতে বৈধভাবে কাজ করার সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেক প্রশিক্ষণার্থী।

📌 ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেজটি ফলো করে রাখুন।

⚠️ মনে রাখবেন: প্রশিক্ষণ বা ডেলিগেটদের পর্যবেক্ষণ মানেই ইতালি যাওয়া নিশ্চিত নয়। বৈধভাবে যাওয়ার সুযোগ, নিয়োগ ও ভিসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করুন।

📺 সম্পূর্ণ ভিডিও দেখতে ও এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার পেজটি ফলো করুন।

🎙️ “ইতালি যেতে চান? 🇮🇹 বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইতালিয়ান ভাষা ও কাজের দক্ষতা পর্যবেক্ষণ করতে এসেছেন ইতালিয়ান ডেলিগেটরা! দেখুন, কী হচ্ছে এই প্রশিক্ষণ কার্যক্রমে!”

🇮🇹 ইতালির পথে নতুন সম্ভাবনা! ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনকারীদের জন্য কি আসছে সুখবর?

বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BKTTC), দারুস সালাম, ঢাকায় ILO Talent Partnership Project-এর আওতায় ইতালিয়ান ভাষা ও কারিগরি দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে এসেছেন ইতালিয়ান ডেলিগেটরা।

🔹 প্রশিক্ষণার্থীদের কারিগরি দক্ষতা পর্যবেক্ষণ
🔹 ইতালিয়ান ভাষা শেখার অগ্রগতি মূল্যায়ন
🔹 আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনের প্রচেষ্টা

🎯 দক্ষতা অর্জন করুন, নিজের ভবিষ্যৎ গড়ুন এবং বৈধভাবে বিদেশে কাজ করার সুযোগ সম্পর্কে সঠিক তথ্য জানুন।

আপনারও কি ইতালি যাওয়ার স্বপ্ন আছে? 🇮🇹
👉 কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।



#ইতালি
#ইতালিয়ানভাষা
#ইতালিযাওয়ারসুযোগ
#দক্ষতাভিত্তিকপ্রশিক্ষণ


#কারিগরিপ্রশিক্ষণ
#বিদেশেচাকরি
#বৈধভাবেবিদেশযাত্রা
#দক্ষজনশক্তি
#প্রবাসেরস্বপ্ন

Part 18

মালয়েশিয়া কলিং ভিসা (কাজ,জব ভিসা) গমন-ইচ্ছুক আগ্রহীদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য,কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।মেডিকেলের প্রয...
17/10/2026

মালয়েশিয়া কলিং ভিসা (কাজ,জব ভিসা) গমন-ইচ্ছুক আগ্রহীদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য,কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।

মেডিকেলের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রঃ-
১. অরিজিনাল পাসপোর্ট: পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২৪ মাস
২. ছবি: পাসপোর্টের সঙ্গে ৩৫/৪৫ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ৬ কপি ছবি ম্যাট পেপারে প্রিন্ট করতে হবে।
৩. বয়সসীমা: মালয়েশিয়াগামী যাত্রীদের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর।
৪. ব্যাংক অ্যাকাউন্ট: মালয়েশিয়াগামী যাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
৫. ভোটার আইডি/জন্মনিবন্ধন: মালয়েশিয়াগামী যাত্রীদের নিজের ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধনের ফটোকপি লাগবে
৬. মোবাইল নম্বর: যাত্রীর নিজের এবং পরিবারের মোবাইল নম্বর দিতে হবে।
৭. BMET রেজিস্ট্রেশন: মালয়েশিয়াগামী যাত্রীদের মেডিকেল করার পূর্বে BMET রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।
ব্যাংকের প্রয়োজনীয় তথ্য-
১. ব্যাংকের নাম
২. হিসাবধারীর নাম
৩. ব্যাংকের শাখার নাম
৪. ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
খেয়াল রাখতে হবে, পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেন মিলে থাকে।

আরো বিস্তারিত জানতে এখনি যোগাযোগ করুন:-
📌Please Connect Our page Link:- https://www.facebook.com/share/19QT9DFsG9/

📌Join Our Facebook Groups Link:-
https://www.facebook.com/share/g/1EnUeyQf2b/

☎️ Our Office Contact:-
+8801902006028 (Consultant Call & WhatsApp)
+8801902006088 (Consultant Call & WhatsApp)
📩 [email protected]

🏢 Office Location:-
WAHIDA OVERSEAS LTD.
Govt. Recuiting Licences No-2229
65, Islam Tower (Level-7), Nayapaltan, Dhaka-1000.






প্রেস রিলিজগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী ...
16/10/2026

প্রেস রিলিজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

বিষয়: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬:
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে আমাদের বিপুলসংখ্যক কর্মী সেখানে সুনামের সঙ্গে কাজ করছেন এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। তাই আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় কার্যকর করা এবং একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও ব্যাপক অংশগ্রহণমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করাকে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে।
আজ পুরো বিষয়টি আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরা হলো। আগে কী ব্যবস্থা ছিল, বর্তমান সরকার কী উদ্যোগ নিয়েছে, মালয়েশিয়ার সঙ্গে আমাদের কী সমঝোতা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা অতিরিক্ত কী সুযোগ নিশ্চিত করেছি এবং সামনে এই নিয়োগ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে।

১. আগে কী ব্যবস্থা ছিল

২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, সেই MoU অনুযায়ী মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় তাদের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি নির্বাচন ও তালিকাভুক্ত করার বিধান রয়েছে। এ ধরনের যোগ্যতার মানদণ্ড শুধু বাংলাদেশের জন্য নয়। মালয়েশিয়া যেসব উৎস দেশ থেকে কর্মী নিয়োগ করে, তাদের ক্ষেত্রেও দেশটির নিজস্ব নীতিমালা ও যোগ্যতার শর্ত রয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মালয়েশিয়ার নির্ধারিত শর্ত অনুযায়ী বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। আলোচনার একপর্যায়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছু শর্তে নমনীয়তা দেখায়, কারণ প্রাথমিকভাবে নির্ধারিত কয়েকটি শর্ত আমাদের অনেক রিক্রুটিং এজেন্সির পক্ষে পূরণ করা কঠিন ছিল।
এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও সহায়ক দলিলসহ ৪২৩টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এই অবস্থায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে।

২. বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কী করেছে

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ ও সীমিত হয়ে যাওয়া বৈদেশিক শ্রমবাজারগুলো পুনরায় চালু এবং সম্প্রসারণের বিষয়টিকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেন। এর মধ্যে মালয়েশিয়াকে তিনি বিশেষ গুরুত্ব দেন। মালয়েশিয়ার শ্রমবাজারের গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেন। সেই সফরে তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেন।
আমাদের লক্ষ্য শুধু মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা নয়। আমাদের এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে সর্বোচ্চ সংখ্যক বৈধ ও যোগ্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ পাবে এবং একই সঙ্গে আমাদের কর্মীদের স্বার্থ ও অভিবাসন ব্যয় সুরক্ষিত থাকবে।
এই নির্দেশনা অনুসরণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যায়। একদিকে আমরা মালয়েশিয়ার আইন, তাদের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড এবং বিদ্যমান MoU-এর প্রতি সম্মান রেখেছি। অন্যদিকে, বাংলাদেশের বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণের সুযোগ যতটা সম্ভব বিস্তৃত করার বিষয়টি আমরা প্রতিটি আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি।

৩. মালয়েশিয়া কী বিষয়ে সম্মত হয়েছে এবং বাংলাদেশ কী অতিরিক্ত সুযোগ নিশ্চিত করেছে

মালয়েশিয়া তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে যে এজেন্সিগুলো তালিকাভুক্ত করবে, আমরা সেটিকে সম্মান জানাই। একই সঙ্গে আমরা বাংলাদেশের অন্যান্য বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিও যেন এই শ্রমবাজারে ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টিতে অংশগ্রহণের চেষ্টা করেছি।
তার প্রেক্ষিতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি Processing/Service Agency এবং আরও ৩১২টি Recruiting Agency, অর্থাৎ মোট ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে। এটি মালয়েশিয়ার নিজস্ব নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে করা হয়েছে।
তালিকাভুক্ত Recruiting Agency নিজেদের উদ্যোগে নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে; নিজেদের Job Order বা Demand সংগ্রহ করতে পারবে; বাংলাদেশে নিজেদের কর্মী নির্বাচন করতে পারবে; এবং নিয়ম অনুযায়ী সেই কর্মীদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এছাড়া একটি বড় মাইলফলক হলো, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে।
আমরা মনে করি, এটি বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। কারণ এর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে একটি আরও উন্মুক্ত, প্রতিযোগিতামূলক এবং ব্যাপক অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হচ্ছে।

৪. পুরো নিয়োগ ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে

প্রথম ধাপ: Job Order সংগ্রহ
মালয়েশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজার থেকে নিজেদের উদ্যোগে Job Order বা Demand সংগ্রহ করতে পারবে।

দ্বিতীয় ধাপ: কর্মী নির্বাচন
যে এজেন্সি Job Order সংগ্রহ করবে, সেই এজেন্সি বাংলাদেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে নিজের কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে। অর্থাৎ, কর্মী সংগ্রহ ও নির্বাচন করার দায়িত্ব সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির নিজের কাছেই থাকবে।

তৃতীয় ধাপ: মালয়েশিয়ার প্রশাসনিক প্রসেসিং
যেখানে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক প্রসেসিং প্রয়োজন হবে, যেমন Calling Visa, e-Visa এবং অন্যান্য নির্ধারিত সরকারি প্রক্রিয়া, সেখানে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)সহ তালিকাভুক্ত অপর ২৫টি Processing/Service Agency প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

চতুর্থ ধাপ: BMET Clearance
মালয়েশিয়ার প্রয়োজনীয় প্রসেসিং সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।

এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মালয়েশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রতিটি বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি তার নিজের রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমেই তার নিজস্ব কর্মীদের BMET Clearance সম্পন্ন করতে পারবে। অর্থাৎ, Job Order যে এজেন্সি সংগ্রহ করবে এবং কর্মী যে এজেন্সি নির্বাচন করবে, সেই এজেন্সি নিজের লাইসেন্সের অধীনেই তার কর্মীদের বাংলাদেশের সরকারি Clearance সম্পন্ন করতে পারবে।

সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অপর ২৫টি Processing/Service Agency প্রশাসনিক প্রসেসিংয়ের কাজ করবে। BMET-এর ছাড়পত্রের জন্য তারা অনুমোদিত এজেন্সিকে অনাপত্তিপত্র (NOC) দিতে পারবে। এর মাধ্যমে প্রতিটি রিক্রুটিং এজেন্সির নিজস্ব দায়িত্ব, জবাবদিহিতা এবং ব্যবসায়িক স্বাধীনতা বজায় থাকবে।

৫. কর্মীদের স্বার্থ কীভাবে সুরক্ষিত থাকবে
এই পুরো ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের কর্মীদের স্বার্থ। আমাদের অবস্থান পরিষ্কার। নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কিন্তু সেই কর্মসংস্থানের জন্য একজন কর্মীকে অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে দেওয়া যাবে না। আমরা চাই একজন কর্মী যতটা সম্ভব সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান।
রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিও আমাদের আহ্বান থাকবে, আপনারা ব্যবসা করবেন, নতুন Job Order সংগ্রহ করবেন এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন; কিন্তু সবকিছু করতে হবে দেশের আইন মেনে এবং কর্মীদের স্বার্থ সুরক্ষিত রেখে।

৬. এখন পরবর্তী পদক্ষেপ কী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টার চূড়ান্ত করা একটি চলমান প্রক্রিয়া। বিদ্যমান MoU অনুযায়ী মেডিকেল সেন্টার চূড়ান্ত করার বিষয়টি বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ দায়িত্ব।
শ্রমবাজার দ্রুত উন্মুক্তকরণের স্বার্থে বাংলাদেশ সরকার বিদ্যমান মেডিক্যাল সেন্টারগুলো পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। কিন্তু যেহেতু মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়, মানবসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল সরেজমিনে বাংলাদেশে এসে প্রতিটি মেডিক্যাল সেন্টার পরিদর্শনের পর চূড়ান্ত অনুমোদন দেবে, সেহেতু এই প্রক্রিয়ায় সময়ের প্রয়োজন। তাই মালয়েশিয়া সরকার অনুমোদিত বিদ্যমান তালিকা থেকে বাংলাদেশ সরকারের অনুরোধে ফ্যাসিবাদ ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিতর্কিত মেডিক্যাল সেন্টার বাদ দিয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত অবশিষ্ট মেডিক্যাল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে, শ্রমবাজার চালুর পাশাপাশি যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে নতুন নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে মেডিক্যাল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ শুরু করবে।

মালয়েশিয়ার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিতভাবে যাচাই-বাছাই করা হয় এবং সেগুলোকে স্থানীয় নিয়মকানুন মেনে চলতে হয়। কোনো অনিয়ম পাওয়া গেলে বাংলাদেশের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করতে বাধ্য করবে। আমরা নিয়মিতভাবে এই প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও যথাসময়ে এই তালিকায় আরও কিছু নতুন মেডিকেল সেন্টার যুক্ত করা হবে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছে।
নতুন মেডিকেল সেন্টার যুক্ত করা হলে তা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আমাদের মন্ত্রণালয়ও সবার জন্য সেই তালিকা ঘোষণা করবে। আমরা পর্যায়ক্রমে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা নিশ্চিত করব।

আমাদের লক্ষ্য শুধু মালয়েশিয়ায় কর্মী পাঠানো নয়। আমাদের লক্ষ্য হলো আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা, বৈধ ও যোগ্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়ানো, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করা এবং সর্বোপরি আমাদের কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখা।
এটি শুধু একটি শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নয়। আমরা এটিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রম সহযোগিতার একটি নতুন এবং আরও অংশগ্রহণমূলক অধ্যায়ের সূচনা হিসেবে দেখতে চাই।

৭. ঘোষণা

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী ভাই-বোনদের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হলো। আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। আমরা চাই, কর্মীরা যেন সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পান।

এই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনে দিকনির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।

এখন সবার দায়িত্ব সরকার, রিক্রুটিং এজেন্সি এবং কর্মী, একসঙ্গে এই সুযোগকে সফল করা এবং মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলা।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

12/10/2026

অস্ট্রেলিয়া বর্তমানে ৬ মাসের Multiple Entry Visa দিচ্ছে। এখনই আপনার ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আবেদন প্রস্তুত করুন।
01902-006088

12/10/2026

যুক্তরাজ্যের ৬ মাস/২ বছর/৫ বছর অথবা ১০ বছরের ভিসা করার জন্য
কল করন:
01902-006088

11/10/2026

জার্মানি ভিসা প্রসেস করুন দ্রুত ও নির্ভুলভাবে Wahida Overseas Limited - এর সাথে। বিস্তারিত জানতে কল করুনঃ
+88 01902-006088 (ফুয়াদ)

10/10/2026

ইতালি ভিসা প্রসেসিং এখন Wahida Overseas Limited-এর মাধ্যমে।আপনার ভিসা আবেদনের পুরো প্রক্রিয়ায় থাকছে অভিজ্ঞ গাইডলাইন ও ডকুমেন্ট সাপোর্ট।
01902-006088(ফুয়াদ)

প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া।মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের পাশাপাশি সব বিদেশি শ্রমিকদের মাসিক মজুরি বর্তমান ১,৭...
09/10/2026

প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া।

মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের পাশাপাশি সব বিদেশি শ্রমিকদের মাসিক মজুরি বর্তমান ১,৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২,০০০ রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর মালয়েশিয়া মাদানি

শুক্রবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংসদে দেশের ২০২৭ সালের বাজেট পেশ করার সময় এই বৃদ্ধির ঘোষণা দেন।

যেটি কার্যকর হবে ২০২৭ সালের জুন থেকে। তিনি বলেন, নতুন এই হারের ফলে চল্লিশ লাখেরও বেশি কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

মালয়েশিয়ার ন্যূনতম মজুরির নিয়ম বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশ, নেপাল ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের কর্মীরা মালয়েশিয়ার কর্মীদের মতোই একই আইনসম্মত ন্যূনতম মূল মজুরি পাওয়ার অধিকারী।

মালয়েশিয়া ২০১৩ সালে তার ন্যূনতম মজুরি নীতি চালু করে, যেখানে মাসিক মজুরি ৯০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছিল। ২০১৬ সালে তা বেড়ে ১,০০০ রিঙ্গিত, ২০১৯ সালে ১,১০০, ২০২০ সালে ১,২০০, ২০২২ সালে ১,৫০০ এবং ২০২৫ সালে ১,৭০০ হয়। সর্বশেষ এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি তার মূল হারের দ্বিগুণেরও বেশি হবে।

আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে, বার্ষিক টার্নওভার ৫০ মিলিয়ন রিঙ্গিতের কম এমন ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের শিল্পোদ্যোগগুলো নতুন এই শর্ত থেকে অব্যাহতি পাবে।

এই অব্যাহতির উদ্দেশ্য হলো ছোট ব্যবসাগুলোকে তাদের ব্যবসায়িক মডেল সমন্বয় করার জন্য সময় দেওয়া।
তিনি বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা ও তাদের মজুরির মধ্যকার ব্যবধান আমাদের কমাতে হবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে আয় তাল মেলাতে ব্যর্থ হওয়ায় জীবনযাত্রার ব্যয়ভার বেড়েছে। দেশের মজুরি কাঠামো উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সরকার আধা-দক্ষ কর্মী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ২,৫০০ রিঙ্গিত নির্ধারণ করার পরিকল্পনাও করছে।

আনোয়ার বলেন, ন্যূনতম মজুরি শ্রমিকদের আয়ের কেবল একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করে।

দক্ষ শ্রমিকদের এখনও তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। সরকার অনিবন্ধিত বিদেশি কর্মীদের নিয়োগ রোধ করতে কর বিধিমালা কঠোর করারও পরিকল্পনা করছে।
তিনি বলেন, প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সংস্থাগুলোকে মজুরি ব্যয়ের ওপর কর ছাড়ের যোগ্যতা অর্জনের জন্য কর্মসংস্থান আইনে অনুমোদিত পদ্ধতি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মজুরি পরিশোধ করতে হবে।

মালয়েশিয়ায় বিপুল সংখ্যক নেপালি শ্রমিক কর্মরত আছেন। আশা করা হচ্ছে, এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি নীতির আওতাভুক্ত নেপালি এবং অন্যান্য বিদেশি শ্রমিকদের আয় বাড়বে। তবে, ২০২৭ সালের জুনে এটি কার্যকর হওয়ার তারিখ এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ছাড়ের কারণে সব শ্রমিক তাৎক্ষণিকভাবে এর সুবিধা পাবেন না।

Address

65, Islam Tower (7th Floor) Room-#G2, Nayapalton
Dhaka
1000.

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Wahida Overseas Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby travel agencies