Zaad Explore

Directions

Zaad Explore Hajj & Umrah Travel & Guide Agency

🕋 একটি উমরাহ যাত্রার পেছনের গল্প: টিকিটের সংকট, ভিসার অনিশ্চয়তা ও শেষ পর্যন্ত সফল যাত্রা!ট্রাভেল ব্যবসায় বাইরে থেকে অন...
24/10/2026

🕋 একটি উমরাহ যাত্রার পেছনের গল্প: টিকিটের সংকট, ভিসার অনিশ্চয়তা ও শেষ পর্যন্ত সফল যাত্রা!

ট্রাভেল ব্যবসায় বাইরে থেকে অনেক কিছুই সহজ মনে হয়। কিন্তু একটি যাত্রা সফলভাবে নিশ্চিত করতে কতটা দৌড়ঝাঁপ, ধৈর্য ও আন্তরিকতার প্রয়োজন হয়, তা কেবল এই পেশার সঙ্গে যুক্ত মানুষেরাই ভালো বোঝেন। আজ Zaad Explore এর তেমনই একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি।

📌 ১০ অক্টোবর: যাত্রার পরিকল্পনা
তিনজন উমরাহযাত্রী (স্বামী, স্ত্রী ও সন্তান) ১০ অক্টোবর আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা বায়োমেট্রিক সম্পন্ন করে জানান, ১৭ অক্টোবর উমরাহর উদ্দেশ্যে সৌদি আরব যেতে চান এবং তাদের এই সফরটি হবে ১০ দিনের।

তাদের চাহিদা অনুযায়ী প্যাকেজের বিস্তারিত আলোচনা সাপেক্ষে সবকিছু চূড়ান্ত করা হয়।

এরপরই শুরু হয় আমাদের চ্যালেঞ্জ।

✈️ প্রথম বাধা: টিকিটের তীব্র সংকট
যাত্রীদের পরিকল্পনা ছিল ঢাকা থেকে মদিনা এবং সফর শেষে জেদ্দা থেকে ঢাকা ফিরবেন।

কিন্তু নির্দিষ্ট তারিখে এই রুটের টিকিট, বিশেষ করে ১০ দিনের কাস্টমাইজড সফরের উপযোগী গ্রুপ টিকিট পাওয়া যাচ্ছিল না। আর যেসব সিস্টেম টিকিটের সন্ধান মিলছিল, সেগুলোর দাম ছিল আকাশচুম্বী।

খোঁজাখুঁজির মধ্যেই ১৫ অক্টোবর চলে আসে। তখন বিকল্প হিসেবে ১০ দিনের পরিবর্তে ১৪ দিনের জন্য কোন গ্রুপের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেই আমরা, যাত্রীরাও তাতে রাজি হন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হলো না! উপযুক্ত কোনো গ্রুপ টিকিট মিলছিল না, আর যেগুলো পাওয়া যাচ্ছিল সেগুলোর বেশিরভাগই ২০ তারিখের পরের।

অবশেষে ১৫ অক্টোবর কাসওয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মুহতারাম Abdullah Al Mahmud ভাই ১৮ অক্টোবরের একটি টিকিটের ব্যবস্থা করে দেন। টিকিট নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভিসার আবেদন জমা দেওয়া হয়।

🤝 ভিসার দায়িত্ব ও আন্তরিক সহযোগিতা
ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব দিয়েছিলাম Al-Hidayah Travels & Tours এর Shafikul Islam Refat ভাইকে। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখভাল করেন এবং প্রতিটি ধাপে সর্বাত্মক সহযোগিতা করেন।

তবে এরপরেই শুরু হয় আমাদের সবচেয়ে উৎকণ্ঠার সময়টি!

⏳ ১৭ অক্টোবর: দুইজনের ভিসা, একজনের অপেক্ষা
১৭ অক্টোবর শনিবার সকালে দুইজনের ভিসা চলে আসে। কিন্তু তৃতীয়জনের ভিসাটি চলে যায় কনস্যুলেট রিভিউতে।

পরদিন, ১৮ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে ফ্লাইট!

সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত—অপেক্ষা চলতেই থাকল। হাতে সময় ফুরিয়ে আসছে, অথচ একজনের ভিসা তখনো অনিশ্চিত।

অবশেষে ১৮ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তৃতীয়জনের ভিসাও মঞ্জুর হয়। আমাদের বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে যায়! কিন্তু তখনও শেষ পরীক্ষা বাকি ছিল।

🤰 ৩২ সপ্তাহের গর্ভাবস্থা: আরও এক নতুন বাধা
তিনজন যাত্রীর মধ্যে মুহতারামের স্ত্রী ছিলেন ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ভিসা হয়ে যাওয়ার পরও গর্ভাবস্থাসংক্রান্ত বিধিনিষেধের কারণে এয়ারলাইনস প্রথমে তাকে ফ্লাইটে যাত্রার অনুমতি দিতে চাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত এয়ারলাইনসের সঙ্গে কথা বলে তাকে যাত্রার অনুমতি মেলানো সম্ভব হয়। সব অনিশ্চয়তা পেছনে ফেলে তিনজনই নিরাপদে ফ্লাইটে আরোহণ করেন। আলহামদুলিল্লাহ!

📍 আলহামদুলিল্লাহ, বর্তমানে তারা মদিনার জিয়ারত সম্পন্ন করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে বাইতুল্লাহ এর দিকে যাচ্ছেন।

আল্লাহ তাদের সফর কবুল করুন, সুস্থ রাখুন এবং নিরাপদে উমরাহ সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।

একটি উমরাহ যাত্রার পেছনে থাকে বহু পরিকল্পনা, যোগাযোগ, দুশ্চিন্তা ও দায়িত্ব। যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের পবিত্র সফর সম্পন্ন করতে পারেন, সেটিই আমাদের একমাত্র চাওয়া।

এই অভিজ্ঞতা আমাদের আরও সতর্ক, দায়িত্বশীল ও প্রস্তুত হতে শিখিয়েছে।

🕋 Zaad Explore আপনার উমরাহ যাত্রায় বিশ্বস্ত সহযোগী।

🌐 আপনার পরবর্তী উমরাহ যাত্রার পরিকল্পনায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে।

#উমরাহ #উমরাহ_অভিজ্ঞতা #হালাল_ট্রাভেল

🛫 *অক্টোবর মাসের উমরাহ প্যাকেজ*  📜 *সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ*📅 তারিখ: ২৫ অক্টোবর যাওয়া ৯ নভেম্বর আসা 🕋  মক্কাতুল মুক...
11/10/2026

🛫 *অক্টোবর মাসের উমরাহ প্যাকেজ*

📜 *সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ*

📅 তারিখ: ২৫ অক্টোবর যাওয়া ৯ নভেম্বর আসা
🕋 মক্কাতুল মুকাররমায় এক জুমা আদায়
🕌 মদিনাতুল মুনাওওয়ারায় এক জুমা আদায়

📑 *প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে।*
✈️ ১৩ রাত ১৪ দিনের উমরাহ্‌ সফর।
🧾 উমরাহ্‌ ভিসা
✈️ ঢাকা-জেদ্দা, মদিনা-ঢাকা ট্রানজিট ফ্লাইট (Egypt Air)
🛏️ মানসম্মত হোটেলে ৪/৫ জনের শেয়ারিং রুম
🍚 ৩ বেলা বাঙালী খাবার
🚎 জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-এয়ারপোর্ট ট্রান্সপোর্ট
🥇 অভিজ্ঞ গাইড।

🏠 *বাসস্থান*
🏨 মক্কায় দারুল বায়ান আর-রুশাদ বা সমমান (৫০০ মিটার)
🏨 মদিনায় কুনুয তাকওয়া বা সমমান (৫০০ মিটার)
নুসুক অনুমোদিত ১স্টার মানের হোটেলে অবস্থান।

💰 *অন্যান্য খরচ যা প্যাকেজের অন্তর্ভুক্ত না*
🚌 তায়েফ সফর
🚌 বদর সফর
🌊 জেদ্দা সফর
☎️ মোবাইল খরচ
🍚 যাত্রাবিরতিকালে খাবার
🔸 এয়ারপোর্টে জমজম পানি বাবদ ১৩ রিয়াল।

📦 প্যাকেজ মুল্যঃ
*১,৪০,০০০* (শেয়ারিং রুম)
*১,৫০,০০০* (তিন জনের ফ্যামিলি রুম)
*১,৬০,০০০* (দুই জনের ফ্যামিলি রুম)

❗ *আপনার বুকিং কনফার্ম করার জন্য আজই যোগাযোগ করুন।*

📞 *যোগাযোগ:*
ফাহিম ফয়সাল আল মাসউদ
🏠 বাসা-১৮/বি, রোড-৫/এ, ব্লক-সি, বসুন্ধরা আ/এ, ভাটারা, ঢাকা।
📱 +8801638049129, +966535473087

07/10/2026

উমরাহ: জানুন, শিখুন, আমল করুন | পর্ব ০৩

🕋 উমরাহ পালনের আগে মক্কার গুরুত্বপূর্ণ ৩টি শরয়ী সীমানা সম্পর্কে জানা জরুরি—মসজিদুল হারাম, হুদুদুল হারাম ও মীকাত।
📍 এই পর্বে জানুন তিনটি সীমানার পরিচয়, গুরুত্ব এবং বিভিন্ন মীকাতের অবস্থান।
📖 হজ ও উমরাহর প্রয়োজনীয় মাসআলা সহজভাবে জানতে আমাদের সঙ্গে থাকুন।

ইউটিউব লিংক: https://youtu.be/T4gOMKMhARI

🛫 *অক্টোবর মাসের উমরাহ প্যাকেজ*  📜 *সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ*📅 তারিখ: ১৫ অক্টোবর যাওয়া ২৯ অক্টোবর আসা 🕋  মক্কাতুল মু...
01/10/2026

🛫 *অক্টোবর মাসের উমরাহ প্যাকেজ*

📜 *সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ*

📅 তারিখ: ১৫ অক্টোবর যাওয়া ২৯ অক্টোবর আসা
🕋 মক্কাতুল মুকাররমায় এক জুমা আদায়
🕌 মদিনাতুল মুনাওওয়ারায় এক জুমা আদায়

📑 *প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে।*
✈️ ১৩ রাত ১৪ দিনের উমরাহ্‌ সফর।
🧾 উমরাহ্‌ ভিসা
✈️ ঢাকা-জেদ্দা, মদিনা-ঢাকা ট্রানজিট ফ্লাইট (Gulf Air)
🛏️ মানসম্মত হোটেলে ৪/৫ জনের শেয়ারিং রুম
🍚 ৩ বেলা বাঙালী খাবার
🚎 জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-এয়ারপোর্ট ট্রান্সপোর্ট
🥇 অভিজ্ঞ গাইড।

🏠 *বাসস্থান*
🏨 মক্কায় দারুল বায়ান আর-রুশাদ বা সমমান (৫০০ মিটার)
🏨 মদিনায় কুনুয তাকওয়া বা সমমান (৫০০ মিটার)
নুসুক অনুমোদিত ১স্টার মানের হোটেলে অবস্থান।

💰 *অন্যান্য খরচ যা প্যাকেজের অন্তর্ভুক্ত না*
🚌 তায়েফ সফর
🚌 বদর সফর
🌊 জেদ্দা সফর
☎️ মোবাইল খরচ
🍚 যাত্রাবিরতিকালে খাবার
🔸 এয়ারপোর্টে জমজম পানি বাবদ ১৩ রিয়াল।

📦 প্যাকেজ মুল্যঃ
*১,৪০,০০০* (শেয়ারিং রুম)
*১,৫০,০০০* (তিন জনের ফ্যামিলি রুম)
*১,৬০,০০০* (দুই জনের ফ্যামিলি রুম)

❗ *আপনার বুকিং কনফার্ম করার জন্য আজই যোগাযোগ করুন।*

📞 *যোগাযোগ:*
ফাহিম ফয়সাল আল মাসউদ
🏠 বাসা-১৮/বি, রোড-৫/এ, ব্লক-সি, বসুন্ধরা আ/এ, ভাটারা, ঢাকা।
📱 +8801638049129, +966535473087

🛫 *অক্টোবর মাসের উমরাহ প্যাকেজ*  📜 *সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ*📅 তারিখ: ১৫ অক্টোবর যাওয়া ২৯ অক্টোবর আসা 🕋  মক্কাতুল মু...
28/09/2026

🛫 *অক্টোবর মাসের উমরাহ প্যাকেজ*

📜 *সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ*

📅 তারিখ: ১৫ অক্টোবর যাওয়া ২৯ অক্টোবর আসা
🕋 মক্কাতুল মুকাররমায় এক জুমা আদায়
🕌 মদিনাতুল মুনাওওয়ারায় এক জুমা আদায়

📑 *প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে।*
✈️ ১৩ রাত ১৪ দিনের উমরাহ্‌ সফর।
🧾 উমরাহ্‌ ভিসা
✈️ ঢাকা-জেদ্দা, মদিনা-ঢাকা ট্রানজিট ফ্লাইট (গালফ এয়ারলাইন্স)
🛏️ মানসম্মত হোটেলে ৪/৫ জনের শেয়ারিং রুম
🍚 ৩ বেলা বাঙালী খাবার
🚎 জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা-এয়ারপোর্ট ট্রান্সপোর্ট
🥇 অভিজ্ঞ গাইড।

🏠 *বাসস্থান*
🏨 মক্কায় দারুল বায়ান আর-রুশাদ (৫০০ মিটার)
🏨 মদিনায় কুনুয তাকওয়া (৫০০ মিটার)
নুসুক অনুমোদিত ১স্টার মানের হোটেলে অবস্থান।

💰 *অন্যান্য খরচ যা প্যাকেজের অন্তর্ভুক্ত না*
🚌 তায়েফ সফর
🚌 বদর সফর
🌊 জেদ্দা সফর
☎️ মোবাইল খরচ
🍚 যাত্রাবিরতিকালে খাবার
🔸 এয়ারপোর্টে জমজম পানি বাবদ ১৩ রিয়াল।

📦 প্যাকেজ মুল্যঃ
*১,৪০,০০০* (শেয়ারিং রুম)
*১,৫০,০০০* (তিন জনের ফ্যামিলি রুম)
*১,৬০,০০০* (দুই জনের ফ্যামিলি রুম)

❗ *আপনার বুকিং কনফার্ম করার জন্য আজই যোগাযোগ করুন।*

📞 *যোগাযোগ:*
ফাহিম ফয়সাল আল মাসউদ
🏠 বাসা-১৮/বি, রোড-৫/এ, ব্লক-সি, বসুন্ধরা আ/এ, ভাটারা, ঢাকা।
📱 +8801638049129, +966535473087

🚨 হজ্জ ২০২৭-এর রেজিস্ট্রেশনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে! 🚨🕋 আল্লাহর ঘরের মেহমান হওয়ার নিয়ত করেছেন? তাহলে সিদ্ধান্ত নেওয়ার...
12/09/2026

🚨 হজ্জ ২০২৭-এর রেজিস্ট্রেশনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে! 🚨

🕋 আল্লাহর ঘরের মেহমান হওয়ার নিয়ত করেছেন? তাহলে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই।

📅 রেজিস্ট্রেশনের শেষ তারিখ — ২৪ সেপ্টেম্বর ২০২৬ ⏳ আজ ১২ সেপ্টেম্বর। আর মাত্র ১২ দিন!

১৩ দিন পর হয়তো রেজিস্ট্রেশনের সুযোগ আর থাকবে না। তাই “পরে করবো” বলে রেখে দেবেন না। কারণ হজ্জের মতো পবিত্র সফরের প্রস্তুতিও হোক সময়মতো, সুন্দরভাবে। 🤍

🌿 ZAAD EXPLORE নিয়ে এসেছে হজ্জ ২০২৭-এর ৩টি প্যাকেজ— আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বেছে নিন আপনার পছন্দের প্যাকেজ।

📌 প্যাকেজের বিস্তারিত ছবিতে দেওয়া আছে।

⚠️ ডেডলাইন মনে রাখুন: 🔴 ২৪ সেপ্টেম্বর ২০২৬ — রেজিস্ট্রেশনের শেষ তারিখ

আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবেন না।

হজ্জের নিয়ত যদি সত্যিই থাকে—রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন আজই।

হয়তো বহুদিনের দোয়া, বহুদিনের স্বপ্ন— ২০২৭ সালেই পূর্ণ হতে যাচ্ছে। 🕋🤲

📝 প্রাক-নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
🆔 জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট
📱 সচল মোবাইল নাম্বার
🏦 ব্যাংক একাউন্ট নাম্বার
💰 ৩০,০০০ টাকা (অগ্রিম)

📞 যোগাযোগ
👤 ফাহিম ফয়সাল আল মাসউদ
🏢 ZAAD Explore | 🛡️ হজ্জ লাইসেন্স নং ১৩৮২ এর অধীনে পরিচালিত
🏠 বাসা-১৮/বি, রোড-৫/এ, ব্লক-সি, বসুন্ধরা আবাসিক এলাকা, ভাটারা, ঢাকা
📱 01638049129 , 01711570590

📩 রেজিস্ট্রেশনের জন্য এখনই যোগাযোগ করুন — ZAAD EXPLORE
আল্লাহ আমাদের সবাইকে তাঁর ঘরে হাজির হওয়ার এবং কবুল হজ্জ আদায় করার তাওফিক দান করুন। আমীন। 🤍

🕋 হয়তো আল্লাহর ঘরের এই ডাকটি আপনার জন্যই…কত মানুষ হজ্জের স্বপ্ন দেখেন, কিন্তু সবার ভাগ্যে সেই পবিত্র সফর লেখা হয় না।আপনি...
11/09/2026

🕋 হয়তো আল্লাহর ঘরের এই ডাকটি আপনার জন্যই…

কত মানুষ হজ্জের স্বপ্ন দেখেন, কিন্তু সবার ভাগ্যে সেই পবিত্র সফর লেখা হয় না।

আপনি যদি ২০২৭ সালের হজ্জের নিয়ত করে থাকেন, তাহলে শুধু স্বপ্ন দেখে থেমে থাকবেন না! আজই প্রস্তুতি শুরু করুন।

⏳ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ সেপ্টেম্বর। অর্থাৎ হাতে সময় আছে মাত্র কয়েকটি দিন।

❗ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না। প্রয়োজনীয় প্রস্তুতি, কাগজপত্র ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে এখনই উদ্যোগ নিন।

🌿 ZAAD EXPLORE আপনার পবিত্র হজ্জযাত্রাকে সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করার প্রত্যয়ে নিয়ে এসেছে হজ্জ ২০২৭-এর ৩টি প্যাকেজ।

📦 আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী প্যাকেজ বেছে নিতে ছবিতে দেওয়া বিস্তারিত তথ্য দেখুন।

হয়তো এই সিদ্ধান্তটাই হবে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় সিদ্ধান্তগুলোর একটি। হয়তো আরাফার ময়দানে দাঁড়িয়ে একদিন আপনি বলবেন— “হে আল্লাহ, আপনি আমাকে আপনার ঘরে ডেকেছেন, আলহামদুলিল্লাহ।” 🤲

🕋 হজ্জের নিয়ত থাকলে দেরি নয়—রেজিস্ট্রেশন করুন এখনই।

📅 শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬ 📩

📝 প্রাক-নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
🆔 জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট
📱 সচল মোবাইল নাম্বার
🏦 ব্যাংক একাউন্ট নাম্বার
💰 ৩০,০০০ টাকা (অগ্রিম)

📞 যোগাযোগ
👤 ফাহিম ফয়সাল আল মাসউদ
🏢 ZAAD Explore | 🛡️ হজ্জ লাইসেন্স নং ১৩৮২ এর অধীনে পরিচালিত
🏠 বাসা-১৮/বি, রোড-৫/এ, ব্লক-সি, বসুন্ধরা আবাসিক এলাকা, ভাটারা, ঢাকা
📱 01638049129 , 01711570590

আপনার নিয়তকে বাস্তবতার পথে এগিয়ে নিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল হজ্জের তাওফিক দান করুন। আমীন।

🕋 কাবা যেন অন্তরের এক আধ্যাত্মিক ওয়াশিং মেশিন!🧺 আগেকার দিনে মানুষ হাতে কাপড় ধুত। আর এখন নোংরা কাপড় মেশিনে দিয়ে দিলে তা ক...
31/08/2026

🕋 কাবা যেন অন্তরের এক আধ্যাত্মিক ওয়াশিং মেশিন!

🧺 আগেকার দিনে মানুষ হাতে কাপড় ধুত। আর এখন নোংরা কাপড় মেশিনে দিয়ে দিলে তা কয়েক চক্করেই পরিচ্ছন্ন হয়ে বের হয়ে আসে।

🕋 তাওয়াফের দিকে তাকালেও হৃদয়ে ঠিক এমনই এক ভাবনা জাগে। বাইতুল্লাহ যেন পাপে মলিন বান্দার জন্য পরম করুণাময়ের এক আধ্যাত্মিক ওয়াশিং মেশিন।

🤲 বান্দা যখন গুনাহের বোঝা আর ভাঙা মন নিয়ে কাবার আঙিনায় এসে সাতটি চক্কর দেয়, প্রতিটি পাকের সাথে তার অহংকার চূর্ণ হয়, হৃদয়ের জং ছাড়তে থাকে এবং রবের রহমতে সে নিজের ধুয়ে-মুছে যাওয়া অন্তর ফিরে পায়।

✨ বাইতুল্লাহর এই সফর কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি তাওবা আর আল্লাহর অশেষ রহমতে অন্তর ধুয়ে নেওয়ার এক মহান সুযোগ। বান্দা এখানে আসে পাপে মলিন হয়ে, আর ফিরে যায় ক্ষমার শুভ্রতা নিয়ে।

🤲 হে আল্লাহ! আমাদের তাওয়াফকে শুধু শারীরিক সাতটি চক্করে সীমাবদ্ধ না রেখে এর মাধ্যমে আমাদের অন্তর পরিষ্কার করে দিন। ক্ষমা ও নিখাদ মহব্বত নিয়ে আপনার ঘর তাওয়াফ করার তাওফীক দিন।

আমীন। 🤍

📚 উৎসঃ সূয়ে হারাম, পীর জুলফিকার আহমাদ নকশবন্দী রহ. পৃ. ২৭-২৮

Address

House-18/B, Road-5/A, Block-C, Bashundhara R/A
Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaad Explore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby travel agencies