27/03/2026
আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সদস্য যারা আছি, তারা অনেক রকম স্বপ্ন দেখে থাকি। কিছু কাল্পনিক, তো কিছু বাস্তবিক। তবে হ্যাঁ, কাল্পনিক জগতের স্বপ্ন যখন বাস্তবায়িত হয়, তখন সেই খুশির বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়।
এরকমই এক স্বপ্ন হলো, বাংলা দেশের জমিদার বা রাজবাড়ীর ইতিহাসের অংশীদার হওয়া। কত গল্প, কত ঘটনা, কত ইতিহাস না লুকিয়ে থাকে এই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রাজপ্রাসাদ এর ভিতরে।
বাইরে থেকে দেখলে ক্ষণিকের জন্য হলেও মনটা হারিয়ে যায় ওইসব ইতিহাস জানার জন্য তাই না??
তাই আমাদের গন্তব্য হবে এমনই এক রাজবাড়ী... বাওয়ালী রাজবাড়ী ।রাজবাড়ীতে আমাদের Lunch হবে কিছুটা সময় কাটিয়ে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তখন পথে দেখে নেবো স্বামী নারায়ণ মন্দির।
এই ঐতিহাসিক রাজবাড়ীকে কাছে থেকে অনুভব করতে যারা যারা আগ্রহী, তারা অনুগ্রহ করে নীচে দেওয়া নম্বর এ যোগাযোগ করো।
*সময় কিন্তু সীমিত।*