16/08/2026
🦚🦚🦚অফবিট ভ্রমণ🦚🦚🦚
এই বর্ষায় অফবিট পুরুলিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি স্থান হলো অযোধ্যা পাহাড়ের "ছলছলি ঝরনা"। এখানে আসতে হলে অবশ্যই আপনাকে ১৫-২০ মিনিট ঘন জঙ্গলে ঘেরা দুর্গম পথ পায়ে হেঁটে আসতে হবে। এখানকার ঝরনার অপরূপ সৌন্দর্য্য আপনার মনের আকাঙ্ক্ষাকে অতি অবশ্যই পূরণ করবে। আমার মতে, এখানকার ঝরনার জল পাকা ঘরের মেঝেতে যেমন জল ঢাললে ছলছল করে এদিকে-ওদিকে গড়িয়ে যায়, তেমনি এই ঝরনার জল প্রায় সমতলের মধ্যে উপর থেকে নীচের দিকে ছলছল করে গড়িয়ে চলেছে। তাই একে সম্ভবত ছলছলি ঝরনা বলা হয়ে থাকে। এই মন্তব্য নিয়ে কেউ কমেন্ট বক্সে তর্কাতর্কি করবেন না। আর এখানে আসতে হলে অতি অবশ্যই আপনাকে একজন লোকাল গাইড নিয়ে আসতে হবে।